হুমায়ুন কবির সূর্য, কুড়িগ্রাম প্রতিনিধি:
১৬ মে ২০২৬, ৯:৫৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্রেণিকক্ষে ধান, শ্রমিকদের জন্য স্কুল ফিডিংয়ের নাস্তা

কুড়িগ্রামের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের শ্রেণিকক্ষ থেকে বের করে সেখানে ধান সংরক্ষণের অভিযোগ উঠেছে বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি শামসুল হকের বিরুদ্ধে। একই সঙ্গে স্কুল ফিডিং কর্মসূচির শিক্ষার্থীদের জন্য বরাদ্দকৃত নাস্তা তার জমিতে কাজ করা শ্রমিকদের মধ্যে বিতরণের অভিযোগও করেছেন স্থানীয়রা। ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

শনিবার (১৬ মে) কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউনিয়নের খামার হলোখানা মন্ডলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে শিক্ষার্থীরা নিয়মিত ক্লাসে অংশ নিতে বিদ্যালয়ে আসে। ৫ম শ্রেণির শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে প্রবেশ করে দেখতে পায়, কক্ষের ভেতরে বেঞ্চ সরিয়ে ধান রাখা হয়েছে। ওই অবস্থাতেই কিছু সময় পাঠদান চললেও পরে বেলা সাড়ে ১১টার দিকে বিদ্যালয়ের সাবেক সভাপতি শামসুল হক ও তার সহযোগীরা শ্রেণিকক্ষে প্রবেশ করে শিক্ষার্থীদের বাইরে বের করে দেন। এতে পাঠদান কার্যক্রম ব্যাহত হয় এবং শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়।

শিক্ষার্থীরা জানায়, শ্রেণিকক্ষে ধান রাখার কারণে তারা স্বাভাবিক পরিবেশে পাঠ গ্রহণ করতে পারেনি। পরে বিষয়টি তারা প্রধান শিক্ষককে জানালেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ করে।

আরো পড়ুন...  রামপালে মাদক ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ ৮ জন গ্রেফতার, ৭ পিস ইয়াবা উদ্ধার

এ সময় কয়েকজন স্থানীয় বাসিন্দা ঘটনাস্থলে গিয়ে ভিডিও ধারণের চেষ্টা করলে সাবেক সভাপতি তাদের বাধা দেন এবং বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এলাকাবাসীর অভিযোগ, শামসুল হক দীর্ঘদিন ধরে প্রভাব খাটিয়ে বিদ্যালয়টিকে ব্যক্তিগত সম্পত্তির মতো ব্যবহার করে আসছেন। ধান মাড়াই, ধান ও খড় শুকানো থেকে শুরু করে শ্রেণিকক্ষে ধান সংরক্ষণ—এসব কর্মকাণ্ড প্রায়ই ঘটে থাকে।

স্থানীয় বাসিন্দা সবুজ মিয়া ও শামীম আহমেদসহ একাধিক ব্যক্তি জানান, বিদ্যালয়ের শিক্ষকরা দূর-দূরান্ত থেকে আসায় তারা অনেক সময় প্রতিবাদ করতে সাহস পান না। এছাড়া শিক্ষার্থীদের জন্য বরাদ্দকৃত স্কুল ফিডিংয়ের রুটি ও নাস্তা জোরপূর্বক নিয়ে গিয়ে নিজের ক্ষেতে কাজ করা শ্রমিকদের খাওয়ানো হয় বলেও অভিযোগ করেন তারা।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গোলাম রসুল বলেন, “সাবেক সভাপতি বৃহস্পতিবার ফোনে শ্রেণিকক্ষে ধান রাখার বিষয়টি জানিয়েছিলেন। তিনি শনিবার সকালে ধান সরিয়ে নেওয়ার কথা বললেও বৃষ্টির কারণে তা সম্ভব হয়নি। তবে শিক্ষার্থীদের বের করে দেওয়ার বিষয়টি আমি জানি না।”

অভিযোগ অস্বীকার করে সাবেক সভাপতি শামসুল হক বলেন, “আমি বিদ্যালয়ের জমিদাতা ও সাবেক সভাপতি। শিক্ষকদের অনুমতি নিয়েই ধান রেখেছি। তবে স্কুল ফিডিংয়ের নাস্তা শ্রমিকদের খাওয়ানোর অভিযোগ সঠিক নয়।”

আরো পড়ুন...  “টাকা দিলে নম্বর” কুড়িগ্রামে শিক্ষিকার অডিও ফাঁস—তোলপাড়

এ বিষয়ে সহকারী সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা জাহেদুল ইসলাম বলেন, “বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ধান রাখা কিংবা শিক্ষার পরিবেশ নষ্ট হয়—এমন কোনো কর্মকাণ্ডই গ্রহণযোগ্য নয়। সংশ্লিষ্টদের কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হবে এবং তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।”

কুড়িগ্রাম সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, “উপজেলার কোনো বিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম ব্যাহত হয়—এমন কর্মকাণ্ড বরদাশত করা হবে না। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাতের মধ্যে বজ্রবৃষ্টির সতর্কতা, যেসব জেলায় ঝড়ো হাওয়ার সম্ভাবনা

শাবনূর–পূর্ণিমা সম্পর্ক নিয়ে আলোচনায় নতুন মোড়: “আমাদের দা-কুড়াল সম্পর্ক না”

বাগেরহাটে জাইমা রহমানের ছবি ব্যবহার করে আপত্তিকর পোস্ট, যুবক কারাগারে

মহাসড়কের পাশে যুবকের মরদেহ, আইসিইউতে মৃত্যুর সঙ্গে লড়ছেন সঙ্গী

বিশ্ব পরিবেশ দিবসে রামপালে বর্ণাঢ্য আয়োজন: বৃক্ষরোপণ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা

রামপালে সরকারি খাল দখল করে মাছ চাষের অভিযোগ, পানি প্রবাহ বন্ধের আশঙ্কা

রাস্তা থেকে যুবককে তুলে নিয়ে কিশোরী মেয়ের সঙ্গে জোরপূর্বক বিয়ের অভিযোগ

গোপালপুর ইউনিয়নে ভোটারদের দ্বারে দ্বারে তরুণ চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার মাহমুদুল হাসান

জগন্নাথপুরে আত্ম-কর্মসংস্থান প্রশিক্ষণ একাডেমির সনদপত্র ও পুরস্কার বিতরণ

পটিয়ায় প্রেস ক্লাব দখলচেষ্টার অভিযোগ, বহিরাগতদের নিয়ে নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা

১০

গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বাড়াতে মোরেলগঞ্জে কর্মশালা অনুষ্ঠিত

১১

নদীভাঙন-দুর্যোগের সাক্ষী থেকে উপকূল রক্ষার কণ্ঠস্বর

১২

মাগুরা কারাগারে ব্যতিক্রমী স্বাস্থ্যসেবা কর্মসূচি

১৩

উলিপুর বাইপাস সড়ক নকশা বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন

১৪

প্রথম প্রেম কেন ভোলা যায় না?

১৫

মোবাইলেই দেখুন বিশ্বকাপের সব ম্যাচ

১৬

স্ত্রীকে হত্যা করে বাসায় তালা লাগিয়ে পালালেন ছাত্রদল নেতা

১৭

বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র হত্যা মামলায় সাভারে যুবলীগ নেতা সেলিম রেজা গ্রেফতার

১৮

আলালপুরে ৫৯ বিজিবির অভিযানে ২৪০ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ

১৯

জগন্নাথপুরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬ উদ্বোধন, কৃষক অংশগ্রহণে প্রাণবন্ত অনুষ্ঠান

২০