শাকিল হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:
১৭ মার্চ ২০২৬, ৬:০৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কালিয়াকৈরে ৫ জন আটক

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে ৯টি ঘোড়া উদ্ধার করেছে পুলিশ। এ সময় ঘোড়া জবাইয়ের প্রস্তুতিকালে ৫ জনকে আটক করা হয়। পাশাপাশি একটি ট্রাক ও একটি প্রোবক্স প্রাইভেটকার (নম্বর: ঢাকা মেট্রো-খ ১২-৬৮১০) জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (১৭ মার্চ) দিবাগত মধ্যরাতে ফুলবাড়িয়া পুলিশ ক্যাম্পের সদস্যরা স্থানীয়দের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করেন। পুলিশের দাবি, একটি সংঘবদ্ধ চক্র অবৈধভাবে ঘোড়া জবাই করে মাংস ঢাকাসহ বিভিন্ন এলাকায় সরবরাহের প্রস্তুতি নিচ্ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, পবিত্র লাইলাতুল কদরের রাতে এলাকাবাসী যখন ইবাদতে ব্যস্ত ছিলেন, ঠিক সেই সময় গোপনে জঙ্গলের ভেতরে এ কার্যক্রম চালানো হচ্ছিল। তবে এর আগেই এলাকাবাসীর সন্দেহ তৈরি হয়। কারণ, ঘটনার দুই দিন আগে একই জঙ্গল থেকে আরও দুটি ঘোড়া উদ্ধার করা হয়েছিল। এছাড়া জঙ্গলের বিভিন্ন স্থানে ঘোড়ার মাথা, পা ও চামড়ার অংশ পড়ে থাকতে দেখা যায়, যা স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও সন্দেহ সৃষ্টি করে।

পরবর্তীতে বিষয়টি নিশ্চিত হতে এলাকাবাসী গোপনে নজরদারি শুরু করেন। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে এবং ঘটনাস্থল থেকে ঘোড়াগুলো উদ্ধারসহ অভিযুক্তদের আটক করতে সক্ষম হয়।

আরো পড়ুন...  ‘ভুয়া সাংবাদিকের’ হামলার অভিযোগ, গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন—কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের রামচন্দ্রপুর এলাকার মজিবুর রহমানের ছেলে মোজাম্মেল হক মুন্না (৩৫), কেরানীগঞ্জের কালু পাঠানের ছেলে আবুল হোসেন (৩৮), শ্রীপুর উপজেলার চকপাড়া গ্রামের রহমতুল্লাহর ছেলে আশরাফুল আলম (৪৫), টঙ্গীর এরশাদনগরের বাসিন্দা সাজ্জাদ (৪১)সহ আরও একজন, যার পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত ঘোড়াগুলো নিরাপদ স্থানে রাখা হয়েছে এবং তাদের যথাযথ পরিচর্যার ব্যবস্থা নেওয়া হচ্ছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, একটি চক্র দীর্ঘদিন ধরে এ ধরনের অবৈধ কার্যক্রমের সঙ্গে জড়িত। এ ঘটনায় জড়িত অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে, এ ঘটনার পর স্থানীয়দের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এলাকাবাসী এ ধরনের অবৈধ ও অমানবিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। তারা মনে করছেন, প্রশাসনের কঠোর পদক্ষেপই পারে এ ধরনের অপরাধ দমনে কার্যকর ভূমিকা রাখতে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৪৩৩ বাংলা নতুন বছর উপলক্ষে মোরেলগঞ্জ পৌরসভা ৬নং ওয়ার্ডের সকল ভাই ও বোন কে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।শুভ নববর্ষ!

জগন্নাথপুর সাংবাদিক ফোরামের আহ্বায়ক কমিটিকে স্বেচ্ছাসেবক দলের শুভেচ্ছা

লোহাগড়ায় গরু বিতরণে অনিয়মের অভিযোগ

বৈশাখে ঐক্যের আহ্বান রাসেলের

মহিপুরে মাদকবিরোধী মানববন্ধন

সংবিধান সংস্কারের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে জামায়াতের বিক্ষোভ, সমাবেশে সরকারের সমালোচনা

জুলাই সনদ নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে: ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ

ভেড়ামারায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

গোমস্তাপুরে ডিএনসি’র অভিযান: মাদক ব্যবসায়ী গ্রেফতার

কালিহাতীতে ইয়াবাসহ একজন গ্রেফতার

১০

হিলি বন্দরে ৪ বছর পর ভারতীয় গম আমদানি শুরু

১১

ঢাকা–২ আসনে নববর্ষের শুভেচ্ছা জানালেন ছাত্রদল নেতা

১২

মোটরসাইকেল দুর্ঘটনায় সাবেক কাউন্সিলর নিহত

১৩

নববর্ষে গণতন্ত্র ও উন্নয়নের অঙ্গীকার ছাত্রদল নেতার

১৪

সাভার সাব-রেজিস্ট্রারকে ঘিরে দুর্নীতির অভিযোগ

১৫

খাগড়াছড়িতে ফুল বিজু উৎসব উদযাপন

১৬

নলডাঙ্গায় জমি বিরোধে সংবাদ সম্মেলন

১৭

নড়াইলে ডিবির অভিযানে ইয়াবাসহ দুইজন গ্রেফতার

১৮

মহিপুরে যুব অধিকার পরিষদ নেতার বিএনপিতে যোগদান

১৯

মিথ্যা মামলায় বিপর্যস্ত শিক্ষার্থীর আর্তি

২০