উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:
১২ এপ্রিল ২০২৬, ৫:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নড়াইলে ডিবির অভিযানে ইয়াবাসহ দুইজন গ্রেফতার

নড়াইলে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (১১ এপ্রিল) গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে তাদের আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন সৈয়দ উজির আলী (৪৩) ও মোঃ মাসুম বিল্লাহ (৪০)। তাদের বিরুদ্ধে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। সৈয়দ উজির আলী নড়াইল সদর থানার তালতলা গ্রামের মৃত হেমায়েত আলীর ছেলে এবং মোঃ মাসুম বিল্লাহ একই এলাকার মোঃ ছানোয়ার হোসেনের ছেলে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

ডিবি পুলিশের তথ্যমতে, গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল খালেকের তত্ত্বাবধানে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে এসআই (নিঃ) সুজিত সরকার ও এএসআই (নিঃ) মোঃ কামরুজ্জামানসহ সঙ্গীয় ফোর্স অংশ নেন।

অভিযান চলাকালে নড়াইল সদর থানাধীন ১১ নম্বর বাঁশগ্রাম ইউনিয়নের গোপালপুর গ্রামের মামুনের বসতবাড়ির সামনে পাকা রাস্তার ওপর থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের দেহ তল্লাশি করে ৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও জব্দ করা হয়।

আরো পড়ুন...  যশোর ডিবির ৩ এসআই পেলেন আইজিপি ব্যাজ, জেলায় গর্বের আবহ

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নড়াইল সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক চক্রের সঙ্গে সংশ্লিষ্টতার তথ্য পাওয়া যাচ্ছে বলেও জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

নড়াইল জেলা পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদারের নির্দেশনায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে বলে জানানো হয়।

স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকবিরোধী এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পাশাপাশি সমাজ থেকে মাদক নির্মূলে জনগণকে সচেতন ও সহযোগিতার আহ্বান জানানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযান, অননুমোদিত বীজ বিক্রিতে জরিমানা

যমুনেশ্বরী নদীতে অবাধে বালু-মাটি উত্তোলন, হুমকিতে ফসলি জমি

মোরেলগঞ্জে ইলেকট্রিশিয়ানদের নিয়ে মতবিনিময় সভা

চিকিৎসক সংকটেও থেমে নেই মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা

অ্যানেস্থেসিয়া: কী, কীভাবে কাজ করে, প্রকারভেদ, ঝুঁকি ও নিরাপদ ব্যবহারের গুরুত্বপূর্ণ দিক

নড়াইলের কালিয়ায় র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলিসহ একজন গ্রেপ্তার

পঞ্চগড়ে সাংবাদিককে লাঞ্ছিত ও ব্যাংকে অবরুদ্ধ রাখার অভিযোগ, তদন্তের আশ্বাস কর্তৃপক্ষের

বিশ্বনাথে পণ্ডিত ছিপত আলী মেমোরিয়াল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

মোরেলগঞ্জে ২৬ বছর পরে নিজ বিদ্যালয়ের সভাপতি হলেন হাসি

গণশুনানিতে অভিযোগ শুনলেন ডিসি, তাৎক্ষণিক সমাধানের নির্দেশ

১০

ভোলাহাট সীমান্তে ৮৪ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ

১১

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে সবুজায়নে স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মসূচি

১২

টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, দুর্ভোগে জগন্নাথপুরবাসী

১৩

মোরেলগঞ্জে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা

১৪

সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, হোসেনপুরে ৮টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

১৫

ফুলবাড়ীতে স্বামীর খুন্তির আঘাতে গৃহবধূ নিহত, অভিযুক্ত স্বামী আটক

১৬

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে ব্যতিক্রমী উদ্যোগে খেজুরের বীজ বপন

১৭

গভীর সমুদ্রে ট্রলারডুবি: নিখোঁজ জেলেদের পরিবারে ইউএনও, প্রশাসনের আর্থিক সহায়তা

১৮

‘সবুজ বাংলাদেশ গড়ার বার্তা’— কুলিয়ারচরে শিক্ষার্থীদের মাঝে ফলজ গাছের চারা বিতরণ

১৯

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

২০