শেফালী আক্তার রাখি, মোরেলগঞ্জ প্রতিনিধি
৫ জুন ২০২৬, ৪:০২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

স্ত্রীর সঙ্গে কথা বলেই ফেসবুক লাইভে আত্মহত্যা, মোরেলগঞ্জে যুবকের মর্মান্তিক মৃত্যু

বাগেরহাটের মোরেলগঞ্জে ফেসবুক লাইভে এসে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন লিমন মোল্লা ওরফে হৃদয় (২৬) নামে এক যুবক। বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের উমাজুরি গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত লিমন মোল্লা ওই গ্রামের সিরাজ মোল্লার একমাত্র ছেলে। তিনি ব্যক্তিগত জীবনে এক কন্যাসন্তানের জনক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রাত আনুমানিক ১২টার দিকে নিজ ঘরে একা অবস্থায় মোবাইল ফোনে লাইভ চালু করে ঘরের আড়ার সঙ্গে কাপড় পেঁচিয়ে আত্মহত্যা করেন লিমন। ঘটনার সময় বাড়িতে অন্য কেউ উপস্থিত ছিলেন না।

পরিবার ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, আত্মহত্যার আগে ঢাকায় অবস্থানরত তার স্ত্রী উর্মির সঙ্গে কথা বলেন তিনি। দীর্ঘদিন ধরে দাম্পত্য কলহ, পারিবারিক বিরোধ এবং বিভিন্ন মানসিক চাপে ভুগছিলেন লিমন। এসব কারণেই তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

জানা গেছে, লিমনের একমাত্র কন্যাসন্তান বর্তমানে পৌর সদরের কুঠিবাড়ি এলাকায় তার নানীর কাছে বসবাস করছে।

ঘটনার খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে শুক্রবার ময়নাতদন্তের জন্য মরদেহ বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

আরো পড়ুন...  কুলাউড়ায় ডিবির অভিযানে দুই মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা-মদ ও নগদ অর্থ উদ্ধার

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

লিমনের আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবার-পরিজনের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গলাচিপার প্রবীণ আইনজীবী অ্যাডভোকেট আব্দুল খালেক মিয়া অসুস্থ, দ্রুত সুস্থতা কামনায় রিপোর্টার্স ক্লাব

কুলিয়ারচরে ইউএনও’র মধ্যস্থতায় পারিবারিক বিরোধের অবসান, দম্পতির মুখে ফিরল হাসি

কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শনে জেলা প্রশাসক সোহানা নাসরিন

জাতীয় স্কার্ফ ও থ্রি বিডে ভূষিত হিলির কৃতি সন্তান মহিদুল ইসলাম

বিশ্বকাপ ফাইনালে নাটকীয় জয়, আর্জেন্টিনাকে হারিয়ে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন স্পেন

ভেড়ামারায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যুর কারণ নিয়ে তদন্ত

চন্দনাইশ থানা পুলিশের অভিযানে ৫ আসামি গ্রেপ্তার

কমলগঞ্জে মনিপুরি গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ

সেনবাগে অপরাধ দমনে পুলিশের ধারাবাহিক অভিযান, ওসি আবদুর রহিমের নেতৃত্বে জোরদার তৎপরতা

মোংলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে শিশুর মৃত্য

১০

মোরেলগঞ্জে ৪ কোটি ৫৫ লাখ টাকায় ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

১১

লন্ডনে আল্লামা দুবাগী (রহ.)-এর ষষ্ঠ বার্ষিক ঈসালে সাওয়াব মাহফিল সম্পন্ন

১২

শ্রীপুরে জুলাই শহীদ ও আহতদের আর্থিক অনুদান, অসহায়দের মাঝে হুইলচেয়ার-ভ্যান-চাউল বিতরণ

১৩

মৌলভীবাজারে টিলাধসের ঝুঁকিতে প্রায় ৫০ হাজার মানুষ

১৪

পানছড়িতে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রি: ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ব্যবসায়ীকে জরিমানা

১৫

কালিয়াকৈর পৌরসভার উদ্যোগে বন্যাকবলিত ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের মাঝে শুকনা খাবার বিতরণ

১৬

নড়াইলের লোহাগড়ায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে যুবককে ছুরিকাঘাতে হত্যা

১৭

একই পরিবারের ১১ দৃষ্টিপ্রতিবন্ধীর পাশে জেলা প্রশাসন, বিনামূল্যে চিকিৎসা ও নতুন পোশাক বিতরণ

১৮

বড়লেখায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে দুই যুবক গ্রেপ্তার

১৯

বাঁশখালীতে বন্যাদুর্গত মানুষের মাঝে নগদ অর্থ ও টিন বিতরণ

২০