তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি:
১৯ জুলাই ২০২৬, ৫:০১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বড়লেখায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে দুই যুবক গ্রেপ্তার

মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় বসতঘরে ঢুকে এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে দুই যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা। পরে তাদের বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতে পাঠিয়েছে পুলিশ।

শনিবার (১৮ জুলাই) ভোরে উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের আতুয়া গ্রামে এ ঘটনা ঘটে।

গ্রেপ্তারকৃতরা হলেন করমপুর গ্রামের মসুদ আলীর ছেলে জুনেদ আহমদ (২৯) এবং আতুয়া গ্রামের ফরিদ আলীর ছেলে নাজির আহমদ (২৮)।

ভুক্তভোগী, স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার ভোরে প্রতিদিনের মতো প্রবাসীর স্ত্রী ঘরের দরজা খোলার কিছুক্ষণ পর চার থেকে পাঁচজন যুবক ঘরে প্রবেশ করে। অভিযোগ অনুযায়ী, তারা তাকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। এ সময় ভুক্তভোগী চিৎকার করলে স্বজন ও প্রতিবেশীরা ঘটনাস্থলে ছুটে এসে জুনেদ আহমদ ও নাজির আহমদকে আটক করেন। তবে তাদের সঙ্গে থাকা অন্যরা পালিয়ে যেতে সক্ষম হয়।

স্থানীয়দের দাবি, আটক দুই ব্যক্তি দীর্ঘদিন ধরে ইয়াবা সেবন ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তাদের বিভিন্ন অপকর্মে এলাকাবাসী অতিষ্ঠ। এছাড়া আটক জুনেদ আহমদ বড়লেখা পৌর শহরের হার্ডওয়্যার ব্যবসায়ী শশাংক দত্ত অপহরণ মামলার এজাহারভুক্ত তিন নম্বর আসামি বলেও স্থানীয়রা জানিয়েছেন।

আরো পড়ুন...  মৌলভীবাজারে টিলা-পাহাড় ধ্বংসের মহোৎসব

স্থানীয় ইউপি সদস্য আব্দুল আজিজ জানান, ভুক্তভোগীর চিৎকার শুনে স্বজন ও প্রতিবেশীরা এগিয়ে এসে দুই অভিযুক্তকে আটক করেন। পরে দুপুরে ভুক্তভোগী নারী ও তিনি নিজে তাদের বড়লেখা থানায় সোপর্দ করেন।

বড়লেখা থানার ওসি (তদন্ত) ওবায়দুল হক বলেন, ধর্ষণচেষ্টার অভিযোগে একটি মামলা দায়ের হয়েছে। মামলায় গ্রেপ্তার দেখিয়ে দুই অভিযুক্তকে আদালতে পাঠানো হয়েছে। পলাতক অন্য অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোংলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে শিশুর মৃত্য

মোরেলগঞ্জে ৪ কোটি ৫৫ লাখ টাকায় ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

লন্ডনে আল্লামা দুবাগী (রহ.)-এর ষষ্ঠ বার্ষিক ঈসালে সাওয়াব মাহফিল সম্পন্ন

শ্রীপুরে জুলাই শহীদ ও আহতদের আর্থিক অনুদান, অসহায়দের মাঝে হুইলচেয়ার-ভ্যান-চাউল বিতরণ

মৌলভীবাজারে টিলাধসের ঝুঁকিতে প্রায় ৫০ হাজার মানুষ

পানছড়িতে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রি: ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ব্যবসায়ীকে জরিমানা

কালিয়াকৈর পৌরসভার উদ্যোগে বন্যাকবলিত ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের মাঝে শুকনা খাবার বিতরণ

নড়াইলের লোহাগড়ায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে যুবককে ছুরিকাঘাতে হত্যা

একই পরিবারের ১১ দৃষ্টিপ্রতিবন্ধীর পাশে জেলা প্রশাসন, বিনামূল্যে চিকিৎসা ও নতুন পোশাক বিতরণ

বড়লেখায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে দুই যুবক গ্রেপ্তার

১০

বাঁশখালীতে বন্যাদুর্গত মানুষের মাঝে নগদ অর্থ ও টিন বিতরণ

১১

কণ্ঠে নয়, বিবেকে বাজুক ‘আমার সোনার বাংলা’

১২

পূর্বধলায় ফকির হারুন আল হেলালের তৃতীয় মৃত্যুবার্ষিকী পালিত

১৩

সাভারে জমি দখলের অভিযোগে ভাড়া করা লোক দিয়ে মানববন্ধন, ভিডিও ভাইরাল

১৪

কালিহাতীতে মাদকবিরোধী বিশেষ অভিযান, ওসি কাইয়ুম খান সিদ্দিকের নেতৃত্বে মোটরসাইকেলমহড়া

১৫

পানছড়ি বাজারে ফুটপাত দখলের মহোৎসব, সড়কে ঝুঁকিপূর্ণ চলাচল

১৬

কুলাউড়ায় ডিবির অভিযানে দুই মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা-মদ ও নগদ অর্থ উদ্ধার

১৭

আলীকদমে বন্যার্তদের পাশে ৪৭ বিজিবি, ত্রাণ বিতরণের পাশাপাশি ফ্রি মেডিকেল ক্যাম্প

১৮

সেনবাগে ইয়াবাসহ বিভিন্ন মামলার ৮ আসামি গ্রেপ্তার

১৯

চন্দনাইশে পুলিশের বিশেষ অভিযানে ৪ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

২০