চট্টগ্রাম প্রতিনিধি
৯ মে ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

যুবদল নেতা পিবলুকে জড়িয়ে ‘মিথ্যা অপপ্রচার’, তীব্র প্রতিবাদ পটিয়া যুবদলের

চট্টগ্রামের পটিয়া উপজেলা যুবদলের সদস্য সচিব ও চাকতাই-খাতুনগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী অহিদুল আলম চৌধুরী পিবলুকে জড়িয়ে একটি অনলাইনভিত্তিক সংবাদ ও ভিডিও বার্তায় মিথ্যা তথ্য প্রচারের অভিযোগ তুলে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন পটিয়া উপজেলা যুবদলের তৃণমূল নেতাকর্মীরা।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া পৃথক পোস্ট ও বিবৃতিতে নেতাকর্মীরা দাবি করেন, অহিদুল আলম চৌধুরী পিবলু দীর্ঘদিন ধরে বিএনপি ও যুবদলের রাজনীতিতে সক্রিয় এবং আন্দোলন-সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তার রাজনৈতিক ও সামাজিক ভাবমূর্তি ক্ষুণ্ন করতে একটি মহল পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে।

নেতাকর্মীরা আরও উল্লেখ করেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে আন্দোলন-সংগ্রামে সক্রিয় থাকা পিবলু একজন “ক্লিন ইমেজের নেতা” হিসেবে এলাকায় পরিচিত। তিনি কখনো অন্যায় কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন না বলেও দাবি করা হয়।

বিবৃতিতে বলা হয়, কমল মুন্সিরহাট বাজারকে কেন্দ্র করে একটি পক্ষ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজন ব্যক্তি নিজেদের অপকর্ম আড়াল করতেই এ ধরনের অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেন যুবদল নেতাকর্মীরা।

তারা এসব “মিথ্যা ও ভিত্তিহীন প্রচারণা” থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে বলেন, অন্যথায় পটিয়া উপজেলা যুবদলের তৃণমূল নেতাকর্মীরা এর “দাঁতভাঙা জবাব” দিতে প্রস্তুত রয়েছে।

আরো পড়ুন...  হাতিয়ায় হামলার অভিযোগে বিএনপির সংবাদ সম্মেলন

এছাড়া নেতাকর্মীরা আরও বলেন, দক্ষিণ জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য আলহাজ এনামুল হক এনামের ঘনিষ্ঠ সহযোদ্ধা হিসেবে অহিদুল আলম চৌধুরী পিবলু এলাকায় পরিচিত। তাকে রাজনৈতিকভাবে হেয় করতে অপচেষ্টা চালানো হচ্ছে বলেও অভিযোগ করেন তারা।

বিবৃতিতে আওয়ামী লীগের “দালাল ও অপপ্রচারকারীদের” সতর্ক করে দিয়ে নেতাকর্মীরা হুঁশিয়ারি উচ্চারণ করেন, ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড অব্যাহত থাকলে কঠোর রাজনৈতিক জবাব দেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইয়ূথ এন্ডিং হাঙ্গার ভোলা জেলা ইউনিটের নতুন নেতৃত্বে রাশেদ ও তাহমিনা

মৌলভীবাজারে মৃত ও অক্ষম সরকারি কর্মচারীদের পরিবারকে অনুদানের চেক বিতরণ

মঠবাড়িয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, তিন প্রতিষ্ঠানকে জরিমানা

ভারতীয় মোবাইল, ইয়াবা ও নেশাজাতীয় ট্যাবলেটের বিশাল চালান জব্দ

ঈদে ঘুরে আসুন প্রকৃতির নিভৃত স্বর্গ ‘বেকি লেক’

“অটিজম কোনো সীমাবদ্ধতা নয়” — মাগুরায় বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত

টোলমুক্ত মহানন্দা সেতুর দাবিতে চাঁপাইনবাবগঞ্জে ডিসি অফিস ঘেরাও

প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নির্মাণাধীন ঘরে বালুচাপা

চট্টগ্রামে ফ্লাইওভারে ঝুলছিল ছাত্রলীগ নেতার মরদেহ, রহস্য ঘিরে তদন্ত

বাগেরহাট জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা, সভাপতি রাসেল-সম্পাদক রাহুল

১০

রাজশাহীতে ‘জম্বি মাদক’ আতঙ্ক

১১

মাজারে মেলা দেখতে এসে তরুণী ধর্ষণের শিকার, অভিযুক্ত যুবক আটক

১২

ভাইরাল ভিডিও নিয়ে তোলপাড়, সংবাদ সম্মেলনে মুখ খুললেন বিএনপি নেতা বকুল

১৩

বিকাশে টাকা পাঠানোর নামে প্রবাসীর ৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

১৪

পদ্মা থেকে অবৈধ মাটি উত্তোলন, চাঁপাইনবাবগঞ্জে ট্রাক্টর জব্দসহ জরিমানা

১৫

মোরেলগঞ্জে সিসিডিবি’র উদ্যোগে নাটক ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন

১৬

আল-আজহারে বিকেলের জ্ঞানগভীর আড্ডা ও দাওয়াহ ভাবনা

১৭

নার্স দিবসে সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যালে জামায়াত নেতৃবৃন্দের শুভেচ্ছা

১৮

টেকনাফে যৌথ অভিযানে অস্ত্র ও বুলেটপ্রুফ সরঞ্জাম উদ্ধার

১৯

সোনাগাজীতে পুলিশ ক্লিয়ারেন্স নিয়ে ঘুষ বাণিজ্যের অভিযোগ

২০