হারুন শেখ, বাগেরহাট জেলা প্রতিনিধি:
১০ অগাস্ট ২০২৬, ৭:৫৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রামপালে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল সরকারি সহায়তা

বাগেরহাটের রামপালে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ২৫ পরিবারের মাঝে সরকারি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও চাল বিতরণ করা হয়েছে।

সোমবার (১০ আগস্ট) দুপুর ২টায় রামপাল উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে এসব সহায়তা তুলে দেওয়া হয়।

রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তামান্না ফেরদৌসীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন বাগেরহাটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট গোলাম মো. বাতেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আনিছুর রহমান।

অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পক্ষ থেকে বক্তব্য দেন স্থানীয় ইউপি সদস্যা হেনারা বেগম, মাহফুজুর রহমান ও ফিরোজ মাঝি। তারা নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সার্বিক ক্ষয়ক্ষতির চিত্র তুলে ধরেন। একই সঙ্গে দুর্যোগের সময়ে সরকারি সহায়তা দেওয়ায় সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান তারা।

ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পক্ষ থেকে ভবিষ্যতে নদীভাঙনে ক্ষতিগ্রস্তদের টেকসই পুনর্বাসনের জন্য আরও সহযোগিতা দেওয়ার দাবিও জানানো হয়।

অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সহায়তা পাওয়া পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
আরো পড়ুন...  বাগেরহাটে ধানের শীষের বিশাল জনসভা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামপালে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল সরকারি সহায়তা

জিপিএ-৫-এর সাফল্যে দাখিলে এগিয়ে দারুন্নাজাত

কুড়িগ্রামে ৪ স্কুলে পাস করেনি কেউ

এসএসসিতে এক বিষয়ে ফেল, শিক্ষার্থীর মৃত্যু

হেরোইনসহ গ্রেপ্তার ১

জমির বিরোধে সংঘর্ষ, নিহত ১

এসএসসি ফলাফলে কুলিয়ারচরে আবারও শীর্ষে ছয়সূতী

চুল বিক্রি করে ঘরভাড়া দেওয়া রেহানার পাশে প্রতিমন্ত্রী, পেলেন ঘর-খাদ্য ও অর্থ সহায়তা

১০০ টাকায় গরুর মাংস বিক্রি করা ‘ভাইরাল মিজান’ গ্রেফতার

কোরআন ও হাদিসের আলোকে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)

১০

ঘরভাড়া দিতে চুল বিক্রি, দুই সন্তান নিয়ে রেললাইনের পাশে রেহানার জীবন

১১

মোরেলগঞ্জে বৃত্তি অর্জনকারী ৪২ শিক্ষার্থীকে সংবর্ধনা

১২

খাগড়াছড়িতে নারী ফুটবল ও ব্যাডমিন্টনের জমজমাট আসর শুরু

১৩

জুয়ার আসরে মারধরের পর মৃত্যু, বাড়ি ফেরার পর প্রাণ গেল ৬৩ বছরের কোরাইনার

১৪

এক ট্রলারে ধরা পড়ল ৪৬ মণ ইলিশ

১৫

শ্রীপুরে সার-কীটনাশকের দুই দোকানে দুর্ধর্ষ চুরি

১৬

জাতীয় বিতর্কে রানারআপ চাঁপাইনবাবগঞ্জের ক্ষুদে বিতার্কিকরা

১৭

বিশ্বনাথে সরকারি আদেশ অমান্য করে সড়কে গেইট নির্মাণের অভিযোগ

১৮

চা শিল্পে নতুন ইতিহাস, এক নিলামেই এনটিসির আয় ৪ কোটি ৪৭ লাখ টাকা

১৯

বদরগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যা না আত্মহত্যা?

২০