মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:
৮ অগাস্ট ২০২৬, ৫:২২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জাতীয় বিতর্কে রানারআপ চাঁপাইনবাবগঞ্জের ক্ষুদে বিতার্কিকরা

প্রাথমিক শিক্ষা পদক ২০২৬-এর জাতীয় পর্যায়ের বিতর্ক প্রতিযোগিতায় রানারআপ হওয়ার গৌরব অর্জন করেছে চাঁপাইনবাবগঞ্জ ডিবেটিং ক্লাবের সদস্য ও নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদে বিতার্কিকরা।

জাতীয় পর্যায়ে এমন সাফল্যে উচ্ছ্বসিত চাঁপাইনবাবগঞ্জ ডিবেটিং ক্লাব। কৃতী বিতার্কিকদের সাফল্য উদযাপন ও তাদের উৎসাহ দিতে ক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাহ্ নেয়ামতুল্লাহ কলেজের অধ্যক্ষ মোহাঃ তরিকুল আলম সিদ্দিকি, অ্যাডভোকেট নুরে আলম সিদ্দিকী আসাদ, হাদি এবং চাঁপাইনবাবগঞ্জ ডিবেটিং ক্লাবের সদস্যবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা জাতীয় পর্যায়ে চাঁপাইনবাবগঞ্জের ক্ষুদে বিতার্কিকদের এই সাফল্যের প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও বড় অর্জনের জন্য তাদের উৎসাহিত করেন।

বক্তারা বলেন, বিতর্কচর্চা শিক্ষার্থীদের যুক্তিবোধ ও আত্মবিশ্বাস বাড়ানোর পাশাপাশি নেতৃত্বের গুণাবলি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ছোটবেলা থেকেই বিতর্কচর্চার সঙ্গে যুক্ত হলে শিক্ষার্থীদের চিন্তাশক্তি ও উপস্থাপনার দক্ষতা আরও সমৃদ্ধ হয়।

চাঁপাইনবাবগঞ্জ ডিবেটিং ক্লাবের পক্ষ থেকে কৃতী বিতার্কিকদের অভিনন্দন জানানো হয়েছে। একই সঙ্গে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন ক্লাবের সদস্যরা।

Facebook Comments Box
আরো পড়ুন...  সমাজসেবায় অনন্য লায়ন শাহাদাত হোসেন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীপুরে সার-কীটনাশকের দুই দোকানে দুর্ধর্ষ চুরি

জাতীয় বিতর্কে রানারআপ চাঁপাইনবাবগঞ্জের ক্ষুদে বিতার্কিকরা

বিশ্বনাথে সরকারি আদেশ অমান্য করে সড়কে গেইট নির্মাণের অভিযোগ

চা শিল্পে নতুন ইতিহাস, এক নিলামেই এনটিসির আয় ৪ কোটি ৪৭ লাখ টাকা

বদরগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যা না আত্মহত্যা?

জুড়ীতে অসময়ে তরমুজ চাষে দুই কৃষকের দৃষ্টান্ত

শিবগঞ্জ সীমান্তে ১৫০ বোতল এসকাফ সিরাপসহ আটক ১

বিশ্বনাথে লামাকাজী আইটি একাডেমির উদ্বোধন

কমলগঞ্জে সংরক্ষিত নারী সদস্যের বিরুদ্ধে প্রতিবাদ সভা

৮ বছরের শিশুর কাঁধে ৬ সদস্যের পরিবারের ভার

১০

কুলিয়ারচরে মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সাংগঠনিক তৎপরতা, গঠিত হবে ৭ শাখা

১১

গোমস্তাপুরে পৃথক অভিযানে ৩১০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১২

মনু সেচ প্রকল্পের জলাবদ্ধতা নিরসনে কৃষকদের স্মারকলিপি

১৩

দ্রব্যমূল্য, গ্যাস ও বিদ্যুৎ সংকটের প্রতিবাদে মাগুরায় ১১ দলীয় জোটের স্মারকলিপি

১৪

পটিয়ায় র‍্যাবের অভিযানে এক লাখ ইয়াবাসহ মোটরসাইকেল গ্যাংয়ের ৬ সদস্য আটক

১৫

জুলাই শহীদদের স্মরণে বড়লেখায় মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু

১৬

পটিয়ায় এলডিপির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন

১৭

বড়লেখায় জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জামায়াতের সমাবেশ-গণমিছিল

১৮

চাঁপাইনবাবগঞ্জে অবৈধ সীসা কারখানায় অভিযান, ৮ জনের কারাদণ্ড-জরিমানা

১৯

নলডাঙ্গায় জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জামায়াতের মিছিল-সমাবেশ

২০