পটুয়াখালী প্রতিনিধি
৮ অগাস্ট ২০২৬, ৯:০১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

এক ট্রলারে ধরা পড়ল ৪৬ মণ ইলিশ

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে একটি মাছধরা ট্রলারের জালে একসঙ্গে ৪৬ মণ ইলিশ ধরা পড়েছে। পরে মহিপুর মৎস্যবন্দরের একটি আড়তে নিলামের মাধ্যমে এসব ইলিশ বিক্রি হয়েছে ৪৮ লাখ ৫০ হাজার টাকায়।

সংশ্লিষ্টরা জানান, গত ৬ আগস্ট পায়রা সমুদ্রবন্দরের শেষ বয়া সংলগ্ন গভীর সাগরে এফবি জুনাইদ নামের ট্রলারে জাল ফেললে প্রায় ২ হাজার ২০০টি ইলিশ ধরা পড়ে। একসঙ্গে এত বিপুল পরিমাণ ইলিশ পাওয়ায় উচ্ছ্বসিত হয়ে পড়েন ট্রলারের জেলেরা।

শুক্রবার দুপুরে মাছ নিয়ে ট্রলারটি মহিপুর মৎস্যবন্দরে পৌঁছায়। পরে মনোয়ারা ফিশ আড়তে নিলামের মাধ্যমে ইলিশগুলো বিক্রি করা হয়।

আড়ত সূত্রে জানা গেছে, ধরা পড়া ইলিশের মধ্যে এক কেজি বা তার বেশি ওজনের ২৪ মণ মাছ প্রতি মণ ১ লাখ ১৫ হাজার টাকা দরে বিক্রি হয়। এতে মোট দাম পাওয়া যায় ২৭ লাখ ৬০ হাজার টাকা। অর্থাৎ এসব ইলিশের কেজিপ্রতি দাম পড়ে ২ হাজার ৮৭৫ টাকা।

অন্যদিকে, ৮০০ থেকে ৯০০ গ্রাম ওজনের ২২ মণ ইলিশ প্রতি মণ ৯৫ হাজার টাকা দরে বিক্রি হয়েছে। এ অংশের মাছের দাম দাঁড়ায় ২০ লাখ ৯০ হাজার টাকা।

আরো পড়ুন...  হিলিতে ভোক্তা অধিকারের অভিযান, জরিমানা ৪৪ হাজার

সব মিলিয়ে ৪৬ মণ ইলিশ বিক্রি হয়েছে ৪৮ লাখ ৫০ হাজার টাকায়।

ট্রলারের মাঝি আলমগীর বলেন, প্রায় পাঁচ বছর পর একসঙ্গে এত বড় চালানের ইলিশ পেয়েছেন তারা। একবার জাল ফেলতেই প্রায় ২ হাজার ২০০টি ইলিশ ধরা পড়ে। দীর্ঘদিন লোকসানের পর এমন মাছ পাওয়ায় তারা খুবই খুশি।

মনোয়ারা ফিশের ম্যানেজার সগির আকন বলেন, দীর্ঘদিন পর এত বড় চালানের ইলিশ এসেছে। বর্তমানে বাজারে ইলিশের দামও ভালো। ফলে জেলেরা মাছের ন্যায্য মূল্য পেয়েছেন। সাধারণত এত বড় আকারের ইলিশ একসঙ্গে পাওয়া যায় না।

ব্লু অ্যাকশন ফান্ডের অর্থায়নে ডব্লিউসিএস ও ওয়ার্ল্ডফিশের সমন্বয়ে বাস্তবায়িত ‘সুস্থ সাগর’ প্রকল্পের গবেষণা সহকারী মো. বখতিয়ার রহমান বলেন, সাম্প্রতিক সময়ে বেশির ভাগ মাছ ধরার বোটেই কাঙ্ক্ষিত পরিমাণ ইলিশের দেখা মিলছে না। এর মধ্যে একটি ট্রলারে একসঙ্গে ৪৬ মণ ইলিশ ধরা পড়া নিঃসন্দেহে স্বস্তির খবর। এতে জেলেদের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে।

তবে একদিনে বিপুল পরিমাণ ইলিশ ধরা পড়ার ঘটনাকে সামগ্রিকভাবে ইলিশের প্রাচুর্যের সূচক হিসেবে দেখার সুযোগ নেই বলে জানান তিনি। এ বিষয়ে ধারাবাহিক পর্যবেক্ষণ ও বৈজ্ঞানিক তথ্যের ভিত্তিতে মূল্যায়ন প্রয়োজন।

আরো পড়ুন...  ১৪টি চরাঞ্চলে শিক্ষা বিস্তার, আইনি সহায়তা ও সচেতনতামূলক কার্যক্রমে কমছে বাল্যবিবাহের প্রবণতা

তিনি আরও বলেন, ইলিশের এই ইতিবাচক ধারা ধরে রাখতে জেলেদের সচেতনতা, প্রজনন মৌসুমে মাছ আহরণ থেকে বিরত থাকা এবং সংরক্ষণ কার্যক্রমের ধারাবাহিক বাস্তবায়ন গুরুত্বপূর্ণ।

কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, কিছুদিন আগেও সাগরে ইলিশের খরা ছিল। বর্তমানে জেলেদের জালে ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়ছে। বৃষ্টিপাত অব্যাহত থাকলে সামনে আরও বেশি ইলিশ ধরা পড়তে পারে। এতে জেলে, আড়তদারসহ ইলিশের সঙ্গে সংশ্লিষ্ট সবাই লাভবান হবেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঘরভাড়া দিতে চুল বিক্রি, দুই সন্তান নিয়ে রেললাইনের পাশে রেহানার জীবন

মোরেলগঞ্জে বৃত্তি অর্জনকারী ৪২ শিক্ষার্থীকে সংবর্ধনা

খাগড়াছড়িতে নারী ফুটবল ও ব্যাডমিন্টনের জমজমাট আসর শুরু

জুয়ার আসরে মারধরের পর মৃত্যু, বাড়ি ফেরার পর প্রাণ গেল ৬৩ বছরের কোরাইনার

এক ট্রলারে ধরা পড়ল ৪৬ মণ ইলিশ

শ্রীপুরে সার-কীটনাশকের দুই দোকানে দুর্ধর্ষ চুরি

জাতীয় বিতর্কে রানারআপ চাঁপাইনবাবগঞ্জের ক্ষুদে বিতার্কিকরা

বিশ্বনাথে সরকারি আদেশ অমান্য করে সড়কে গেইট নির্মাণের অভিযোগ

চা শিল্পে নতুন ইতিহাস, এক নিলামেই এনটিসির আয় ৪ কোটি ৪৭ লাখ টাকা

বদরগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যা না আত্মহত্যা?

১০

জুড়ীতে অসময়ে তরমুজ চাষে দুই কৃষকের দৃষ্টান্ত

১১

শিবগঞ্জ সীমান্তে ১৫০ বোতল এসকাফ সিরাপসহ আটক ১

১২

বিশ্বনাথে লামাকাজী আইটি একাডেমির উদ্বোধন

১৩

কমলগঞ্জে সংরক্ষিত নারী সদস্যের বিরুদ্ধে প্রতিবাদ সভা

১৪

৮ বছরের শিশুর কাঁধে ৬ সদস্যের পরিবারের ভার

১৫

কুলিয়ারচরে মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সাংগঠনিক তৎপরতা, গঠিত হবে ৭ শাখা

১৬

গোমস্তাপুরে পৃথক অভিযানে ৩১০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৭

মনু সেচ প্রকল্পের জলাবদ্ধতা নিরসনে কৃষকদের স্মারকলিপি

১৮

দ্রব্যমূল্য, গ্যাস ও বিদ্যুৎ সংকটের প্রতিবাদে মাগুরায় ১১ দলীয় জোটের স্মারকলিপি

১৯

পটিয়ায় র‍্যাবের অভিযানে এক লাখ ইয়াবাসহ মোটরসাইকেল গ্যাংয়ের ৬ সদস্য আটক

২০