আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি:
১৯ জুলাই ২০২৬, ৫:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পানছড়িতে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রি: ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ব্যবসায়ীকে জরিমানা

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার মাছ বাজারে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ব্যবসায়ীকে মোট ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে বিক্রির জন্য রাখা নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ করা হয়েছে।

রবিবার (১৯ জুলাই ২০২৬) সকাল ১১টার দিকে পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানা নাসরিন-এর নেতৃত্বে পানছড়ি মাছ বাজারে এ অভিযান পরিচালিত হয়।

অভিযান চলাকালে বাজারের একাধিক দোকানে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রির সত্যতা পাওয়া যায়। এ অপরাধে ভ্রাম্যমাণ আদালত দুই ব্যবসায়ীকে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। পাশাপাশি জনস্বার্থে বিক্রির জন্য রাখা নিষিদ্ধ মাছগুলো জব্দ করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন পানছড়ি উপজেলা মৎস্য কর্মকর্তা প্রিয় কান্তি চাকমা। সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করে পানছড়ি থানা পুলিশের একটি দল।

উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বাস্থ্য ও জীববৈচিত্র্য রক্ষায় নিষিদ্ধ মাছ বিক্রি বা সংরক্ষণের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। এ ধরনের অপরাধে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও সতর্ক করা হয়েছে।

Facebook Comments Box
আরো পড়ুন...  প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে খাগড়াছড়িতে শিক্ষা অংশীজনদের মতবিনিময় সভা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোংলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে শিশুর মৃত্য

মোরেলগঞ্জে ৪ কোটি ৫৫ লাখ টাকায় ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

লন্ডনে আল্লামা দুবাগী (রহ.)-এর ষষ্ঠ বার্ষিক ঈসালে সাওয়াব মাহফিল সম্পন্ন

শ্রীপুরে জুলাই শহীদ ও আহতদের আর্থিক অনুদান, অসহায়দের মাঝে হুইলচেয়ার-ভ্যান-চাউল বিতরণ

মৌলভীবাজারে টিলাধসের ঝুঁকিতে প্রায় ৫০ হাজার মানুষ

পানছড়িতে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রি: ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ব্যবসায়ীকে জরিমানা

কালিয়াকৈর পৌরসভার উদ্যোগে বন্যাকবলিত ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের মাঝে শুকনা খাবার বিতরণ

নড়াইলের লোহাগড়ায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে যুবককে ছুরিকাঘাতে হত্যা

একই পরিবারের ১১ দৃষ্টিপ্রতিবন্ধীর পাশে জেলা প্রশাসন, বিনামূল্যে চিকিৎসা ও নতুন পোশাক বিতরণ

বড়লেখায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে দুই যুবক গ্রেপ্তার

১০

বাঁশখালীতে বন্যাদুর্গত মানুষের মাঝে নগদ অর্থ ও টিন বিতরণ

১১

কণ্ঠে নয়, বিবেকে বাজুক ‘আমার সোনার বাংলা’

১২

পূর্বধলায় ফকির হারুন আল হেলালের তৃতীয় মৃত্যুবার্ষিকী পালিত

১৩

সাভারে জমি দখলের অভিযোগে ভাড়া করা লোক দিয়ে মানববন্ধন, ভিডিও ভাইরাল

১৪

কালিহাতীতে মাদকবিরোধী বিশেষ অভিযান, ওসি কাইয়ুম খান সিদ্দিকের নেতৃত্বে মোটরসাইকেলমহড়া

১৫

পানছড়ি বাজারে ফুটপাত দখলের মহোৎসব, সড়কে ঝুঁকিপূর্ণ চলাচল

১৬

কুলাউড়ায় ডিবির অভিযানে দুই মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা-মদ ও নগদ অর্থ উদ্ধার

১৭

আলীকদমে বন্যার্তদের পাশে ৪৭ বিজিবি, ত্রাণ বিতরণের পাশাপাশি ফ্রি মেডিকেল ক্যাম্প

১৮

সেনবাগে ইয়াবাসহ বিভিন্ন মামলার ৮ আসামি গ্রেপ্তার

১৯

চন্দনাইশে পুলিশের বিশেষ অভিযানে ৪ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

২০