শেফালী আক্তার রাখি, মোরেলগঞ্জ প্রতিনিধি
১৪ জুলাই ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মোরেলগঞ্জে জেলের জালে ধরা পড়ল ৯ ফুট লম্বা অজগর, দেখতে উৎসুক জনতার ভিড়

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার কেসি চালিতাবুনিয়া গ্রামে জেলের জালে আটকা পড়া একটি বিশাল আকৃতির অজগর সাপ উদ্ধার করা হয়েছে। প্রায় ৯ ফুট দীর্ঘ ও ২০ কেজি ওজনের সাপটি উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে সাপটি একনজর দেখতে উপজেলা সদরসহ আশপাশের এলাকা থেকে উৎসুক মানুষের ঢল নামে।

সোমবার (১৩ জুলাই) সকালে চালিতাবুনিয়া গ্রামের বাসিন্দা মজিবর রহমান হাওলাদার বুছনা তুলতে গিয়ে জালে আটকে থাকা অজগরটি দেখতে পান। বিষয়টি স্থানীয়দের জানানো হলে তারা দ্রুত সাপ উদ্ধারকর্মী রাসেল কবিরাজকে খবর দেন।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে রাসেল কবিরাজ নিরাপদে অজগরটি উদ্ধার করেন। তিনি জানান, উদ্ধারকৃত অজগরটির দৈর্ঘ্য প্রায় ৯ ফুট এবং ওজন আনুমানিক ২০ কেজি।

রাসেল কবিরাজ বলেন, “অজগরটি আমাদের জাতীয় সম্পদ ও পরিবেশের গুরুত্বপূর্ণ অংশ। স্থানীয়দের সহযোগিতা এবং সচেতনতার কারণে সাপটি কোনো ক্ষতির শিকার হয়নি। উদ্ধার করার পর বন বিভাগের কাছে হস্তান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে।”

পরে অজগরটি মোরেলগঞ্জ উপজেলা সদরে নিয়ে আসা হলে সেটি দেখতে শত শত মানুষ ভিড় করেন। এ সময় রাসেল কবিরাজ তার বিশেষ থলি থেকে সাপটি বের করে উপস্থিত জনতাকে দেখান। বিশাল আকৃতির সাপটি দেখে অনেকে বিস্ময় প্রকাশ করেন এবং মোবাইল ফোনে ছবি ও ভিডিও ধারণ করেন।

আরো পড়ুন...  ‘ফ্রি-ফায়ার’ গেম নিয়ে সংঘর্ষ, তরুণের গলা কাটার চেষ্টা

এদিকে বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে সাপটির দায়িত্ব গ্রহণ করেন। সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের গুলিশাখালী টহল ফাঁড়ির ইনচার্জ (ওসি) আব্দুল হাকিম জানান, খবর পাওয়ার পর বন বিভাগের একটি দল সেখানে পৌঁছায়।

তিনি বলেন, “উদ্ধার হওয়া অজগরটি সুস্থ রয়েছে। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে বিকেলের মধ্যেই সুন্দরবনের উপযুক্ত পরিবেশে অবমুক্ত করা হবে, যাতে এটি স্বাভাবিক আবাসস্থলে ফিরে যেতে পারে।”

স্থানীয়রা জানান, এলাকায় এত বড় অজগর আগে খুব কমই দেখা গেছে। ফলে সাপটি ঘিরে মানুষের মধ্যে ব্যাপক কৌতূহল সৃষ্টি হয়।

বন বিভাগ প্রাণী সংরক্ষণে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানিয়ে বলেছে, বন্যপ্রাণী দেখলে আতঙ্কিত না হয়ে দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো উচিত, যাতে নিরাপদে উদ্ধার ও সংরক্ষণ করা সম্ভব হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মা ও শিশুর নিরাপত্তাই প্রথম: কখন সিজারিয়ান ডেলিভারি প্রয়োজন, কখন জরুরি?

মিয়ানমারে পাচারের আগে বিপুল সিমেন্ট-সার জব্দ, ৩ কার্গো বোটসহ আটক ২২

পূর্বধলার স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত, ১০১ শয্যার হাসপাতাল ঘোষণায় কৃতজ্ঞতা এমপি মানসুরার

মোরেলগঞ্জে জেলের জালে ধরা পড়ল ৯ ফুট লম্বা অজগর, দেখতে উৎসুক জনতার ভিড়

জুয়েল হত্যার প্রতিবাদে উত্তাল কুলিয়ারচরের লক্ষ্মীপুর, ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে সড়ক অবরোধ

মোরেলগঞ্জে নকল সিগারেট তৈরির মামলায় সাবেক যুবলীগ নেতা গ্রেফতার

৭ জেলায় ভয়াবহ বন্যা: প্রাণহানি বেড়ে ৫৪, ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ

গুগলে ‘চোরের দল’ লিখলেই আসে আর্জেন্টিনার নাম, কারণ কী?

৫ বছরের কন্যাশিশুকে নিয়ে গৃহবধূ নিখোঁজ

সাভারে ব্যবসায়ী আনোয়ার হোসেনের বহরে হামলার অভিযোগ, কুপিয়ে আহত ৪

১০

শ্রীপুরে ২ কিলোমিটার সড়কের বেহাল দশা, দুর্ভোগে হাজারো মানুষ

১১

কুড়িগ্রামে পরিবেশ অধিদপ্তরের অভিযান, ৯০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ

১২

আরশ কেঁপে ওঠে যে অপরাধে: ইসলামে গুম, খুন ও হত্যার ভয়াবহতা

১৩

বন্যাদুর্গত মানুষের পাশে কক্সবাজার জেলা পুলিশ, চকরিয়া-পেকুয়ায় ত্রাণ বিতরণ

১৪

‘গণমাধ্যমের সহযোগিতা ছাড়া উন্নয়ন সম্ভব নয়’— ইসলামপুরে ইউএনও জুবায়ের

১৫

স্কুল ফিডিংয়ের ডিমে অনিয়মের অভিযোগ, পাটগ্রামের বিদ্যালয়ে শিক্ষার্থী-অভিভাবকদের ক্ষোভ

১৬

আলীকদমে বন্যার্তদের পাশে ৫৭ বিজিবি, দ্বিতীয় ধাপে ৯০ পরিবার পেল ত্রাণ

১৭

টানা বৃষ্টিতে রাজধানীতে জনজীবন বিপর্যস্ত

১৮

চট্টগ্রামে বন্যার্তদের পাশে সেনাবাহিনী, ত্রাণ ও চিকিৎসাসেবা অব্যাহত

১৯

ট্যালেন্টপুলে বৃত্তি পেয়ে মোরেলগঞ্জের মুখ উজ্জ্বল করল আশফাহ

২০