নিজস্ব প্রতিবেদক
১৩ জুলাই ২০২৬, ৮:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আলীকদমে বন্যার্তদের পাশে ৫৭ বিজিবি, দ্বিতীয় ধাপে ৯০ পরিবার পেল ত্রাণ

বান্দরবানের আলীকদমে টানা ভারী বর্ষণ ও মাতামুহুরী নদীর পানি বৃদ্ধি পেয়ে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বন্যাদুর্গত ও বাস্তুহারা পরিবারের সহায়তায় দ্বিতীয় ধাপে আরও ৯০টি পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি)।

সোমবার (১৩ জুলাই) আলীকদম উপজেলার চৈক্ষ্যং ইউনিয়নের বিভিন্ন বন্যাকবলিত এলাকায় এ ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। আলীকদম ব্যাটালিয়নের (৫৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মেহেদী, পদাতিকের নেতৃত্বে এ মানবিক সহায়তা কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

ব্যাটালিয়ন সূত্রে জানা যায়, প্রথম ধাপের ত্রাণ বিতরণে বাদ পড়া ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে অগ্রাধিকার দিয়ে দ্বিতীয় ধাপের এই কর্মসূচির আয়োজন করা হয়। চৈক্ষ্যং মৈত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও চৈক্ষ্যং মডেল হাইস্কুল মাঠে সুশৃঙ্খল পরিবেশে উপকারভোগীদের হাতে ত্রাণসামগ্রী তুলে দেওয়া হয়।

ত্রাণ পাওয়া পরিবারগুলোর মধ্যে রয়েছে চৈক্ষ্যং ইউনিয়নের শিবাতলি মারমা পাড়ার ৫৩টি পরিবার, পশ্চিম রেফার পাড়া ১ নম্বর ওয়ার্ডের ২৭টি পরিবার এবং বিভিন্ন স্থান থেকে আসা অসহায় ও ক্ষতিগ্রস্ত ১০টি পরিবার।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে আলীকদম ব্যাটালিয়নের অন্যান্য কর্মকর্তা, বিজিবির সদস্যবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন...  গাজীপুর-১ এ ধানের শীষের জয়

এ সময় লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মেহেদী বলেন, “সীমান্ত সুরক্ষার পাশাপাশি যেকোনো প্রাকৃতিক দুর্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়ানো বিজিবির দায়িত্ব ও অঙ্গীকারের অংশ। বন্যাদুর্গত মানুষের খোঁজখবর রাখা, প্রয়োজনীয় সহায়তা প্রদান এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনায় ৫৭ বিজিবি সর্বদা প্রস্তুত রয়েছে।”

তিনি আরও বলেন, বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রাখা হবে।

উল্লেখ্য, চলমান বন্যা পরিস্থিতিতে আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) ইতোমধ্যে একাধিক ধাপে ত্রাণ বিতরণ, আশ্রয়কেন্দ্রে সহায়তা এবং দুর্গত এলাকার মানুষের খোঁজখবর নেওয়ার কার্যক্রম পরিচালনা করে আসছে। এসব উদ্যোগ স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৭ জেলায় ভয়াবহ বন্যা: প্রাণহানি বেড়ে ৫৪, ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ

গুগলে ‘চোরের দল’ লিখলেই আসে আর্জেন্টিনার নাম, কারণ কী?

৫ বছরের কন্যাশিশুকে নিয়ে গৃহবধূ নিখোঁজ

সাভারে ব্যবসায়ী আনোয়ার হোসেনের বহরে হামলার অভিযোগ, কুপিয়ে আহত ৪

শ্রীপুরে ২ কিলোমিটার সড়কের বেহাল দশা, দুর্ভোগে হাজারো মানুষ

কুড়িগ্রামে পরিবেশ অধিদপ্তরের অভিযান, ৯০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ

আরশ কেঁপে ওঠে যে অপরাধে: ইসলামে গুম, খুন ও হত্যার ভয়াবহতা

বন্যাদুর্গত মানুষের পাশে কক্সবাজার জেলা পুলিশ, চকরিয়া-পেকুয়ায় ত্রাণ বিতরণ

‘গণমাধ্যমের সহযোগিতা ছাড়া উন্নয়ন সম্ভব নয়’— ইসলামপুরে ইউএনও জুবায়ের

স্কুল ফিডিংয়ের ডিমে অনিয়মের অভিযোগ, পাটগ্রামের বিদ্যালয়ে শিক্ষার্থী-অভিভাবকদের ক্ষোভ

১০

আলীকদমে বন্যার্তদের পাশে ৫৭ বিজিবি, দ্বিতীয় ধাপে ৯০ পরিবার পেল ত্রাণ

১১

টানা বৃষ্টিতে রাজধানীতে জনজীবন বিপর্যস্ত

১২

চট্টগ্রামে বন্যার্তদের পাশে সেনাবাহিনী, ত্রাণ ও চিকিৎসাসেবা অব্যাহত

১৩

ট্যালেন্টপুলে বৃত্তি পেয়ে মোরেলগঞ্জের মুখ উজ্জ্বল করল আশফাহ

১৪

বাঁশখালীতে কোস্ট গার্ডের অভিযানে ২ অবৈধ ট্রলিং বোট জব্দ, আটক ৩৭ জেলে

১৫

কিশোরগঞ্জে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা: নৌ-ডাকাতি, যানজট ও জলাবদ্ধতা নিরসনে গুরুত্বারোপ

১৬

বৃত্তি পরীক্ষায় চমক: নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫৩ জনের মধ্যে ৫২ জনের সাফল্য

১৭

দীপেশ্বর–কুলেশ্বরী বাড়ি সড়ক পরিদর্শনে ইউএনও, দ্রুত মেরামতের নির্দেশ

১৮

টানা ভারী বৃষ্টিতে কালিয়াকৈরে ভয়াবহ জলাবদ্ধতা, পানিবন্দি লক্ষাধিক মানুষ

১৯

কুলিয়ারচরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত, পরিবার পরিকল্পনায় অবদান রাখায় সম্মাননা প্রদান

২০