এবি সিদ্দিক, পাটগ্রাম (লালমনিরহাট)
১৩ জুলাই ২০২৬, ৮:১৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

স্কুল ফিডিংয়ের ডিমে অনিয়মের অভিযোগ, পাটগ্রামের বিদ্যালয়ে শিক্ষার্থী-অভিভাবকদের ক্ষোভ

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় স্কুল ফিডিং কর্মসূচির আওতায় সরবরাহ করা ডিম, পাউরুটি ও দুধের মান নিয়ে প্রশ্ন উঠেছে। উপজেলার ব্যাংকান্দা প্রধান বাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক শিক্ষার্থী ডিম খেতে গিয়ে তিতা স্বাদ অনুভব করলে বিষয়টি নিয়ে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে অসন্তোষ দেখা দেয়।

সরেজমিনে জানা যায়, সম্প্রতি উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরবরাহ করা ডিমের মান নিয়ে একাধিক অভিযোগ উঠেছে। শিক্ষার্থীদের দাবি, অনেক সময় ডিম তিতা স্বাদের হয়, আবার কোনো কোনো ডিমের ভেতর থেকে দুর্গন্ধযুক্ত তরল পদার্থ বের হয়। এছাড়া ডিমের আকারও আগের তুলনায় ছোট হয়ে গেছে বলে অভিযোগ রয়েছে।

বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী জানায়, মাঝে মধ্যেই ডিমের স্বাদ অস্বাভাবিক লাগে। একই সঙ্গে স্কুল ফিডিংয়ের পাউরুটির আকার ছোট হয়ে গেছে এবং অনেক প্যাকেটে বাতাস ঢুকে থাকতে দেখা যায়। কয়েকদিন ধরে পুষ্টিকর বিস্কুটও সরবরাহ করা হয়নি বলে অভিযোগ তাদের।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষক জানান, কর্মসূচি শুরুর দিকে খাদ্যসামগ্রীর মান ভালো থাকলেও সম্প্রতি বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিচ্ছে। শিশুদের স্বাস্থ্য সুরক্ষার স্বার্থে সরবরাহকৃত খাবারের মান নিয়মিত পর্যবেক্ষণের দাবি জানান তারা।

আরো পড়ুন...  শ্রীপুরে ঈদ উপলক্ষে মানবিক সহায়তা বিতরণ

এ বিষয়ে ডিম সরবরাহকারী আব্দুল আলিম বলেন, “কোথাও খারাপ ডিম পাওয়া গেলে তা পরিবর্তন করে দেওয়া হবে। তাছাড়া নিম্নমানের ডিম হলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক তা গ্রহণ করবেন না।”

অভিযোগের বিষয়ে পাটগ্রাম উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হামিদ সরকার বলেন, “স্কুল ফিডিং কর্মসূচির খাদ্যসামগ্রীর মান নিশ্চিত করতে কঠোর নির্দেশনা রয়েছে। কোনো ধরনের অনিয়ম বা নিম্নমানের খাদ্য সরবরাহের অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া বিস্কুট সরবরাহ না করার বিষয়টিও খতিয়ে দেখা হবে এবং সরবরাহ না করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বিল পাবে না।”

শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের অভিযোগ, প্রথম দিকে সরবরাহ করা দুধ ঘন ও পুষ্টিকর ছিল, কিন্তু বর্তমানে তা অনেক পাতলা এবং পানির মতো হয়ে গেছে। এ অবস্থায় স্কুল ফিডিং কর্মসূচির খাদ্যের গুণগত মান নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

এদিকে বিষয়টি নিয়ে সচেতন মহলে প্রশ্ন উঠেছে, শিশুদের পুষ্টি নিশ্চিত করার গুরুত্বপূর্ণ এই কর্মসূচিতে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি হচ্ছে কি না। তারা দ্রুত তদন্তের মাধ্যমে প্রকৃত অবস্থা উদঘাটন এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৭ জেলায় ভয়াবহ বন্যা: প্রাণহানি বেড়ে ৫৪, ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ

গুগলে ‘চোরের দল’ লিখলেই আসে আর্জেন্টিনার নাম, কারণ কী?

৫ বছরের কন্যাশিশুকে নিয়ে গৃহবধূ নিখোঁজ

সাভারে ব্যবসায়ী আনোয়ার হোসেনের বহরে হামলার অভিযোগ, কুপিয়ে আহত ৪

শ্রীপুরে ২ কিলোমিটার সড়কের বেহাল দশা, দুর্ভোগে হাজারো মানুষ

কুড়িগ্রামে পরিবেশ অধিদপ্তরের অভিযান, ৯০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ

আরশ কেঁপে ওঠে যে অপরাধে: ইসলামে গুম, খুন ও হত্যার ভয়াবহতা

বন্যাদুর্গত মানুষের পাশে কক্সবাজার জেলা পুলিশ, চকরিয়া-পেকুয়ায় ত্রাণ বিতরণ

‘গণমাধ্যমের সহযোগিতা ছাড়া উন্নয়ন সম্ভব নয়’— ইসলামপুরে ইউএনও জুবায়ের

স্কুল ফিডিংয়ের ডিমে অনিয়মের অভিযোগ, পাটগ্রামের বিদ্যালয়ে শিক্ষার্থী-অভিভাবকদের ক্ষোভ

১০

আলীকদমে বন্যার্তদের পাশে ৫৭ বিজিবি, দ্বিতীয় ধাপে ৯০ পরিবার পেল ত্রাণ

১১

টানা বৃষ্টিতে রাজধানীতে জনজীবন বিপর্যস্ত

১২

চট্টগ্রামে বন্যার্তদের পাশে সেনাবাহিনী, ত্রাণ ও চিকিৎসাসেবা অব্যাহত

১৩

ট্যালেন্টপুলে বৃত্তি পেয়ে মোরেলগঞ্জের মুখ উজ্জ্বল করল আশফাহ

১৪

বাঁশখালীতে কোস্ট গার্ডের অভিযানে ২ অবৈধ ট্রলিং বোট জব্দ, আটক ৩৭ জেলে

১৫

কিশোরগঞ্জে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা: নৌ-ডাকাতি, যানজট ও জলাবদ্ধতা নিরসনে গুরুত্বারোপ

১৬

বৃত্তি পরীক্ষায় চমক: নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫৩ জনের মধ্যে ৫২ জনের সাফল্য

১৭

দীপেশ্বর–কুলেশ্বরী বাড়ি সড়ক পরিদর্শনে ইউএনও, দ্রুত মেরামতের নির্দেশ

১৮

টানা ভারী বৃষ্টিতে কালিয়াকৈরে ভয়াবহ জলাবদ্ধতা, পানিবন্দি লক্ষাধিক মানুষ

১৯

কুলিয়ারচরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত, পরিবার পরিকল্পনায় অবদান রাখায় সম্মাননা প্রদান

২০