মুহাম্মদ কাইসার হামিদ, কুলিয়ারচর প্রতিনিধি
১৩ জুলাই ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কুলিয়ারচরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত, পরিবার পরিকল্পনায় অবদান রাখায় সম্মাননা প্রদান

তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের কুলিয়ারচরে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় সম্মাননা প্রদান করা হয়।

রোববার (১২ জুলাই) সকাল সাড়ে ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আইইএম ইউনিটের আয়োজনে এবং উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের বাস্তবায়নে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মিছবাহ উদ্দিন আহাম্মদের সভাপতিত্বে এবং উপজেলা পরিবার পরিকল্পনা সহকারী আবু হামজার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আদনান আখতার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল মামুন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাদিয়া আফরিন, সালুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ কাইয়ুম, ফরিদপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. মোবারক হোসেন এবং উছমানপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোছা. লিপি আক্তার।

এছাড়া উপজেলা পরিবার কল্যাণ সহকারী, পরিবার কল্যাণ পরিদর্শক ও পরিদর্শিকাবৃন্দ, পরিবার পরিকল্পনা সহকারীগণ এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আরো পড়ুন...  ফিলিং স্টেশন পরিদর্শনে বিএসটিআই

আলোচনা সভায় বক্তারা পরিবার পরিকল্পনা সেবার গুরুত্ব তুলে ধরে বলেন, মা ও শিশু স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে মাঠপর্যায়ের কর্মীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে দুর্গম ও প্রত্যন্ত এলাকায় সেবা প্রদান করতে গিয়ে অনেক কর্মী নানা ধরনের সীমাবদ্ধতার মুখোমুখি হচ্ছেন। যাতায়াত ব্যবস্থা ও প্রয়োজনীয় সরঞ্জামের অভাব দূর করা গেলে সেবার মান আরও উন্নত হবে বলে মত দেন তারা।

বক্তারা আরও বলেন, দেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষা, স্বাস্থ্যসেবা ও সচেতনতা বৃদ্ধির বিকল্প নেই। পরিবার পরিকল্পনা কার্যক্রমকে আরও কার্যকর করতে নিয়মিত তদারকি, জবাবদিহিতা এবং মাঠপর্যায়ে কর্মীদের কাজের যথাযথ মূল্যায়নের ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠান শেষে মা ও শিশু স্বাস্থ্য, কিশোর স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনা সেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ পরিবার কল্যাণ সহকারী দোলেনা আক্তার, পরিবার কল্যাণ পরিদর্শক মো. মুহসিন খাঁন এবং পরিবার কল্যাণ পরিদর্শিকা আফরোজা খানমকে সম্মাননা সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়।

এছাড়া শ্রেষ্ঠ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র হিসেবে রামদী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র এবং শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ হিসেবে সদর ইউনিয়ন (কুলিয়ারচর পৌরসভা) সম্মাননা সনদ ও ক্রেস্ট লাভ করে।

আরো পড়ুন...  পারিবারিক আয় বাড়াতে বীরগঞ্জে ৭০ পরিবারকে ৭ লাখ টাকা সহায়তা

আয়োজকরা জানান, পরিবার পরিকল্পনা ও জনস্বাস্থ্য বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি এবং মাঠপর্যায়ের কর্মীদের উৎসাহিত করার লক্ষ্যেই এ ধরনের আয়োজন করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাঁশখালীতে কোস্ট গার্ডের অভিযানে ২ অবৈধ ট্রলিং বোট জব্দ, আটক ৩৭ জেলে

কিশোরগঞ্জে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা: নৌ-ডাকাতি, যানজট ও জলাবদ্ধতা নিরসনে গুরুত্বারোপ

বৃত্তি পরীক্ষায় চমক: নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫৩ জনের মধ্যে ৫২ জনের সাফল্য

দীপেশ্বর–কুলেশ্বরী বাড়ি সড়ক পরিদর্শনে ইউএনও, দ্রুত মেরামতের নির্দেশ

টানা ভারী বৃষ্টিতে কালিয়াকৈরে ভয়াবহ জলাবদ্ধতা, পানিবন্দি লক্ষাধিক মানুষ

কুলিয়ারচরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত, পরিবার পরিকল্পনায় অবদান রাখায় সম্মাননা প্রদান

‘তরুণরাই হবে দেশের দক্ষ মানবসম্পদ’— পানছড়িতে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

পানছড়ির ক্ষতিগ্রস্ত সড়ক পরিদর্শনে ডিসি-এসপি, দ্রুত সংস্কারের তাগিদ

বৃক্ষরোপণ অভিযানে মুখর সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজ

আলীকদমে ৫৭ বিজিবি-বন বিভাগের যৌথ অভিযানে অবৈধ কাঠসহ ট্রাক জব্দ

১০

কুলিয়ারচরে নিহত জুয়েলের বাড়িতে সাবেক ছাত্রনেতা মামুন, পরিবারের পাশে থাকার আশ্বাস

১১

জলাবদ্ধতা মোকাবিলায় গাফিলতির সুযোগ নেই: প্রধানমন্ত্রী

১২

শেষ পর্যন্ত বাঁচানো গেল না টেকনাফের পাহাড় থেকে পড়ে আহত বন্য মা হাতিকে

১৩

কালিয়াকৈর পৌরসভা নির্বাচন: ৫ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে দোয়া ও সমর্থন চাইলেন আল ইসহাক রাব্বি

১৪

সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ১২৪ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ

১৫

মৌলভীবাজারে বন্যা পরিস্থিতির উন্নতি, আশ্রয়কেন্দ্র ছেড়ে বাড়ি ফিরছেন দুর্গতরা

১৬

কাঠালিয়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

১৭

মাগুরায় আইন-শৃঙ্খলা কমিটির সভা, মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

১৮

সাবেক স্পিকার ও অস্থায়ী রাষ্ট্রপতি জমির উদ্দিন সরকার আর নেই

১৯

কিশোরগঞ্জ চেম্বার অব কমার্সের পরিচালক নির্বাচিত হলেন জি. এস. শরীফ

২০