কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি
৮ জুলাই ২০২৬, ৬:৫৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গণশুনানিতে অভিযোগ শুনলেন ডিসি, তাৎক্ষণিক সমাধানের নির্দেশ

সাধারণ মানুষের অভিযোগ, আবেদন ও বিভিন্ন সমস্যার কথা সরাসরি শুনে দ্রুত সমাধানের উদ্যোগ নিতে কিশোরগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। এ সময় সেবাপ্রার্থীদের বিভিন্ন সমস্যার বিষয়ে তাৎক্ষণিক নির্দেশনা দেন জেলা প্রশাসক।

বুধবার (৮ জুলাই) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত গণশুনানিতে সভাপতিত্ব করেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক সোহানা নাসরিন। তিনি উপস্থিত সেবাপ্রার্থীদের বক্তব্য মনোযোগ, আন্তরিকতা ও সহমর্মিতার সঙ্গে শোনেন এবং প্রতিটি বিষয় গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করেন।

গণশুনানিতে মোট ১২ জন সেবাপ্রার্থী তাঁদের ব্যক্তিগত, সামাজিক, ভূমি-সংক্রান্ত এবং প্রশাসনিক বিভিন্ন সমস্যা ও আবেদন জেলা প্রশাসকের কাছে উপস্থাপন করেন। এ সময় কেউ সেবাপ্রাপ্তিতে জটিলতার কথা জানান, আবার কেউ বিভিন্ন সরকারি দপ্তরের কার্যক্রম সম্পর্কিত অভিযোগ ও পরামর্শ তুলে ধরেন।

জেলা প্রশাসক সোহানা নাসরিন প্রতিটি অভিযোগ ও আবেদনের বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। পাশাপাশি সমস্যাগুলোর দ্রুত ও কার্যকর সমাধানের লক্ষ্যে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

গণশুনানিতে অংশগ্রহণকারী সেবাপ্রার্থীরা সরাসরি জেলা প্রশাসকের কাছে নিজেদের সমস্যার কথা তুলে ধরার সুযোগ পেয়ে সন্তোষ প্রকাশ করেন। তারা বলেন, এ ধরনের উদ্যোগ সাধারণ মানুষের সঙ্গে প্রশাসনের দূরত্ব কমাতে এবং সেবার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

আরো পড়ুন...  গাজীপুরে পাওনা টাকা নিয়ে বিরোধে নারী ব্যবসায়ী নিহত

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়া, প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা এবং হয়রানিমুক্ত সেবা প্রদান করতেই নিয়মিতভাবে গণশুনানির আয়োজন করা হচ্ছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের উদ্যোগের মাধ্যমে জনগণের সমস্যা দ্রুত চিহ্নিত ও সমাধানের পাশাপাশি প্রশাসনের প্রতি সাধারণ মানুষের আস্থা আরও বৃদ্ধি পাবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণশুনানিতে অভিযোগ শুনলেন ডিসি, তাৎক্ষণিক সমাধানের নির্দেশ

ভোলাহাট সীমান্তে ৮৪ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে সবুজায়নে স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মসূচি

টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, দুর্ভোগে জগন্নাথপুরবাসী

মোরেলগঞ্জে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা

সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, হোসেনপুরে ৮টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

ফুলবাড়ীতে স্বামীর খুন্তির আঘাতে গৃহবধূ নিহত, অভিযুক্ত স্বামী আটক

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে ব্যতিক্রমী উদ্যোগে খেজুরের বীজ বপন

গভীর সমুদ্রে ট্রলারডুবি: নিখোঁজ জেলেদের পরিবারে ইউএনও, প্রশাসনের আর্থিক সহায়তা

‘সবুজ বাংলাদেশ গড়ার বার্তা’— কুলিয়ারচরে শিক্ষার্থীদের মাঝে ফলজ গাছের চারা বিতরণ

১০

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

১১

তালামীয বিশ্বনাথ দক্ষিণ উপজেলা শাখার সভাপতি নূরুল, সম্পাদক নাজিম নির্বাচিত

১২

টেকনাফে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও গান পাউডার উদ্ধার

১৩

কুলাউড়া পৌরসভার ৯৮ কোটি ২৮ লাখ টাকার বাজেট ঘোষণা

১৪

ইসলামপুরে সাপধরী ইউনিয়ন বিএনপির মানববন্ধন: মাদক, জুয়া ও কারেন্ট জাল বন্ধের দাবি

১৫

ঝালকাঠি পৌরসভায় ১২ লাখ টাকার পাঁচ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন

১৬

জগন্নাথপুরে পুলিশের পৃথক অভিযানে দুই আসামি গ্রেপ্তার

১৭

দারিয়াপুর ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব নিলেন মো. আব্দুস সবুর

১৮

মাগুরায় অতিরিক্ত দামে সার বিক্রি: ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে ১ লাখ টাকা জরিমানা

১৯

টানা ৩ দিনের বৃষ্টিতে জলাবদ্ধতা মোরেলগঞ্জে জনজীবন বিপর্যস্ত

২০