মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি:
৮ জুলাই ২০২৬, ১:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মাগুরায় অতিরিক্ত দামে সার বিক্রি: ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে ১ লাখ টাকা জরিমানা

মাগুরার সদর উপজেলার শত্রুজিতপুর বাজারে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে সার বিক্রির অভিযোগে এক বিসিআইসি সার ডিলারকে ১ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (৭ জুলাই) বেলা ১১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মাগুরা জেলা কার্যালয় শত্রুজিতপুর বাজারে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে বিসিআইসি সার ডিলার, মুদিদোকানসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বিভিন্ন প্রতিষ্ঠান তদারকি করা হয়।

তদারকির সময় মেসার্স সনজিত কুমার সাহা নামের বিসিআইসি সারের দোকানে গুরুতর অনিয়ম ধরা পড়ে। দেখা যায়, সরকার নির্ধারিত মূল্য ১ হাজার ৩৫০ টাকা হলেও প্রতি বস্তা টিএসপি সার ২ হাজার ২০০ টাকায় এবং সরকার নির্ধারিত ১ হাজার ৫০ টাকার ডিএপি সার ১ হাজার ৭০০ টাকায় বিক্রি করা হচ্ছিল।

এছাড়া অতিরিক্ত দামে সার বিক্রি করলেও বিক্রির কোনো ভাউচার বা রেজিস্টারে তথ্য সংরক্ষণ করা হয়নি। অভিযানের সময় দুইজন কৃষকের সঙ্গে ফোনে কথা বলে অভিযোগের সত্যতা নিশ্চিত হয়। তারা জানান, অতিরিক্ত মূল্য নেওয়া হলেও তাদের কোনো ভাউচার দেওয়া হয়নি।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানায়, সরকার কৃষকদের স্বল্পমূল্যে সার সরবরাহ নিশ্চিত করতে প্রতি বছর বিপুল পরিমাণ ভর্তুকি প্রদান করে। কিন্তু কিছু অসাধু ব্যবসায়ীর কারণে কৃষকদের অতিরিক্ত অর্থ গুনতে হচ্ছে, যা কৃষকদের সঙ্গে প্রতারণার শামিল।

আরো পড়ুন...  পীরগঞ্জে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ও ৪৫ ধারায় প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ। অভিযানে সার্বিক সহযোগিতা করেন জেলা কৃষি বিপণন কর্মকর্তা মো. রবিউল ইসলাম এবং মাগুরা জেলা পুলিশের একটি দল।

অভিযান শেষে সহকারী পরিচালক সজল আহম্মেদ জানান, কৃষক ও ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের তদারকি ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফুলবাড়ীতে স্বামীর খুন্তির আঘাতে গৃহবধূ নিহত, অভিযুক্ত স্বামী আটক

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে ব্যতিক্রমী উদ্যোগে খেজুরের বীজ বপন

গভীর সমুদ্রে ট্রলারডুবি: নিখোঁজ জেলেদের পরিবারে ইউএনও, প্রশাসনের আর্থিক সহায়তা

‘সবুজ বাংলাদেশ গড়ার বার্তা’— কুলিয়ারচরে শিক্ষার্থীদের মাঝে ফলজ গাছের চারা বিতরণ

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

তালামীয বিশ্বনাথ দক্ষিণ উপজেলা শাখার সভাপতি নূরুল, সম্পাদক নাজিম নির্বাচিত

টেকনাফে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও গান পাউডার উদ্ধার

কুলাউড়া পৌরসভার ৯৮ কোটি ২৮ লাখ টাকার বাজেট ঘোষণা

ইসলামপুরে সাপধরী ইউনিয়ন বিএনপির মানববন্ধন: মাদক, জুয়া ও কারেন্ট জাল বন্ধের দাবি

ঝালকাঠি পৌরসভায় ১২ লাখ টাকার পাঁচ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন

১০

জগন্নাথপুরে পুলিশের পৃথক অভিযানে দুই আসামি গ্রেপ্তার

১১

দারিয়াপুর ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব নিলেন মো. আব্দুস সবুর

১২

মাগুরায় অতিরিক্ত দামে সার বিক্রি: ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে ১ লাখ টাকা জরিমানা

১৩

টানা ৩ দিনের বৃষ্টিতে জলাবদ্ধতা মোরেলগঞ্জে জনজীবন বিপর্যস্ত

১৪

সংস্কারহীন সড়কে চরম ভোগান্তি, দুর্ভোগে চন্দনাইশ পৌরবাসী

১৫

মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার সুনাম ক্ষুন্নে পরিকল্পিত অপপ্রচারের অভিযোগ

১৬

কৃষি উৎপাদন বৃদ্ধিতে নলডাঙ্গায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ

১৭

মেঘা প্রকল্পের ভেড়িবাঁধ রক্ষায় কঠোর অবস্থানে চেয়ারম্যান মাসুদুল আলম

১৮

আর্জেন্টিনা-মিশর ম্যাচে কে জিতবে, জানাল এআই

১৯

শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির পৃথক অভিযানে ২৭০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ

২০