মো. সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি:
২৮ জুন ২০২৬, ৯:৩৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চ্যাম্পিয়ন মাগুরার অনূর্ধ্ব-১৭ ফুটবল দলকে সংবর্ধনা

অনূর্ধ্ব-১৭ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ-২০২৫-এ শিরোপা জয়ের গৌরব অর্জনকারী মাগুরা জেলা ফুটবল দলকে সংবর্ধনা দেওয়া হয়েছে। মাগুরা জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের (ডিএফএ) যৌথ আয়োজনে শুক্রবার (২৬ জুন) বিকেলে নোমানী ময়দানের অডিটোরিয়ামে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল কাদের, জেলা পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক মো. সাইদুর রহমান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আহসান হাবীব কিশোর, খান হাসান ইমাম সুজা, আলমগীর হোসেন, ক্রীড়া সংগঠক মিজানুর রহমান কাবুল, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মো. রুবাইয়াত হোসেন খান, অনূর্ধ্ব-১৪ ফুটবল দলের কোচ নুর ইসলামসহ ক্রীড়া সংগঠক, সাবেক খেলোয়াড় ও বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাগুরা জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি শরিফ আজিজুল হাসান মোহন।

এ সময় বক্তব্য রাখেন সাবেক খেলোয়াড় ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য শহিদুল ইসলাম রূপক এবং অনূর্ধ্ব-১৭ ফুটবল দলের অধিনায়ক সোহাগ। তারা জেলার ফুটবলের উন্নয়ন ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে নিজেদের অভিমত তুলে ধরেন।

আরো পড়ুন...  কারাফটক থেকে ফের গ্রেপ্তার শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুতুবুল্লাহ কুটি

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মনোয়ার হোসেন খান বলেন, “অনূর্ধ্ব-১৭ দলের এই বিজয় মাগুরাবাসীর জন্য অত্যন্ত গর্বের। জেলার ফুটবলকে আরও এগিয়ে নিতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। আপনাদের সার্বিক সহযোগিতা পেলে আমরা আরও ভালো কিছু করতে পারব।”

তিনি আরও বলেন, ফুটবলের বিকাশে জেলার বিভিন্ন খেলার মাঠ সংস্কার করা প্রয়োজন। পাশাপাশি তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করে তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করলে ভবিষ্যতে মাগুরা জাতীয় পর্যায়ে আরও বড় সাফল্য অর্জন করবে।

অনুষ্ঠানের শেষে চ্যাম্পিয়ন দলের খেলোয়াড়দের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। এ সময় উপস্থিত অতিথিরা খেলোয়াড়দের অভিনন্দন জানান এবং ভবিষ্যতেও জেলার জন্য গৌরব বয়ে আনার আহ্বান জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্রীড়া কার্ডের সংখ্যা ৫০০ করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক বজ্রপাত নিরাপত্তা দিবস ও আমাদের করণীয়

জেলায় ৩ লাখ ৫৪ হাজারের বেশি শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা

ব্রাজিল-জাপান ম্যাচ কে জিতবে, অপটা সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী

ভান্ডারিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে তাৎক্ষণিক সহায়তা

বিশ্বনাথের রাজনীতিতে নতুন আলোচনায় ইউপি চেয়ারম্যান দয়াল উদ্দিন

নিখোঁজের একদিন পর ধলাই নদী থেকে শিশুর মরদেহ উদ্ধার

গরুর জন্য ঘাস কাটতে গিয়ে বজ্রাঘাতে প্রাণ গেল আবু কালামের

চাঁপাইনবাবগঞ্জে ব্র্যাকের ১৩ হাজারের বেশি গাছের চারা বিতরণ

ভূরুঙ্গামারীতে ২৩ মণ ভারতীয় বাসমতি চাল জব্দ

১০

যে আমল ছাড়া কবরের তিন প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব নয়

১১

কুড়িগ্রামে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

১২

মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে ফলদ বৃক্ষ রোপণ কর্মসূচি

১৩

কিশোরগঞ্জে পল্লী জীবিকায়ন প্রকল্পের আয়বর্ধনমূলক প্রশিক্ষণ

১৪

কর্মী পদ বাতিল নিয়ে পাল্টাপাল্টি দাবি, ব্যাখ্যা দিল ছাত্রশিবির

১৫

ইতালিতে স্ত্রী-সন্তানসহ নিহত বাবুল, মায়ের বুকফাটা আহাজারি

১৬

১৪টি চরাঞ্চলে শিক্ষা বিস্তার, আইনি সহায়তা ও সচেতনতামূলক কার্যক্রমে কমছে বাল্যবিবাহের প্রবণতা

১৭

চ্যাম্পিয়ন মাগুরার অনূর্ধ্ব-১৭ ফুটবল দলকে সংবর্ধনা

১৮

৮৮ শতক জমি থেকে শুরু, তিন বছরে ৫ একরের সমন্বিত খামারে গড়ে তুলেছেন সফলতার দৃষ্টান্ত

১৯

ধরমপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিঠু: ‘আমি আমার না, আমি জনগণের’

২০