সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশের পৃথক অভিযানে একটি নিয়মিত মামলার এক আসামি এবং একটি গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামিসহ মোট দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (৭ জুলাই) জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম-এর নির্দেশনায় এসআই (নিরস্ত্র) অপূর্ব কুমার সাহা, এএসআই (নিরস্ত্র) আমীর হোসেন এবং সঙ্গীয় পুলিশ সদস্যরা রানীগঞ্জ ইউনিয়নের নোয়াগাঁও ও কুবাজপুর গ্রামে পৃথক অভিযান পরিচালনা করেন।
অভিযানে নোয়াগাঁও গ্রামের মৃত সাজিদ উল্লাহর ছেলে আব্দুল ওয়াকিদ (৪৫)-কে জগন্নাথপুর থানার মামলা নং-০৩(৩)/২৬-এর এজাহারভুক্ত আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়।
এছাড়া কুবাজপুর গ্রামের মৃত তছর উদ্দিন চৌধুরীর ছেলে আফাজ চৌধুরী (৪৪)-কে সিআর মামলা নং-৫৫/২৬ (জগন্নাথপুর)-এর গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে আটক করা হয়।
জগন্নাথপুর থানার ওসি মো. শফিকুল ইসলাম জানান, ৭ জুলাই তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। পরে আইনানুগ প্রক্রিয়া শেষে মঙ্গলবার যথাযথ পুলিশ প্রহরায় তাদের আদালতে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন