চট্টগ্রাম, প্রতিনিধি
৭ জুলাই ২০২৬, ৯:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সংস্কারহীন সড়কে চরম ভোগান্তি, দুর্ভোগে চন্দনাইশ পৌরবাসী

চট্টগ্রামের চন্দনাইশ পৌরসভার অধিকাংশ গুরুত্বপূর্ণ সড়ক দীর্ঘদিন ধরে সংস্কারবিহীন থাকায় চরম দুর্ভোগে পড়েছেন পৌরবাসী। পানি সঞ্চালন লাইন ও নালা নির্মাণের জন্য সড়ক খনন করা হলেও কাজ শেষে সেগুলো যথাযথভাবে সংস্কার না করায় যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। বিশেষ করে বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টিতেই সড়কে পানি ও কাদার সৃষ্টি হওয়ায় জনদুর্ভোগ ভয়াবহ আকার ধারণ করেছে।

সরেজমিনে দেখা যায়, গাছবাড়িয়া বটতল থেকে খানহাট পর্যন্ত সড়ক, গাছবাড়িয়া সাব-রেজিস্ট্রার অফিস সংলগ্ন এলাকা, হারলা নয়াহাট থেকে দক্ষিণ জোয়ারা বড়পাড়া, হারলা বড়পুকুরপাড় থেকে সাতভাইয়েরপাড়া ব্রিজ এবং নয়াহাটের পশ্চিম পাশের সড়কসহ পৌরসভার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কের মাঝখান দিয়ে পানি সঞ্চালন লাইন স্থাপন করা হয়েছে। তবে কাজ শেষ হওয়ার দুই বছরেরও বেশি সময় পেরিয়ে গেলেও সড়কের দুই পাশ সংস্কার করা হয়নি।

স্থানীয়দের অভিযোগ, সড়কের মাঝখানে পাইপলাইন ও নালা নির্মাণের পর সেখানে মাটি ভরাট করা হলেও স্থায়ীভাবে পাকা সংস্কার করা হয়নি। ফলে সামান্য বৃষ্টিতেই মাটি নরম হয়ে কাদায় পরিণত হয় এবং যানবাহন চলাচল প্রায় বন্ধ হয়ে যায়। অনেক স্থানে শুধু তিন চাকার ছোট যানবাহন কোনোরকমে চলাচল করতে পারলেও বড় যানবাহন চলাচলে মারাত্মক সমস্যা হচ্ছে।

আরো পড়ুন...  সাভারে বাড়িতে হামলা লুটপাটের অভিযোগ

বর্ষাকালে দুর্ভোগ আরও বেড়ে যায়। সড়কের বিভিন্ন স্থানে ছোট-বড় অসংখ্য গর্ত সৃষ্টি হয়েছে। এসব গর্তে পানি জমে থাকায় পথচারীদের চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। স্কুল-কলেজগামী শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ী ও সাধারণ মানুষ প্রতিদিনই দুর্ভোগের শিকার হচ্ছেন।

গাছবাড়িয়া বটতল থেকে সাব-রেজিস্ট্রার অফিস হয়ে খানহাট পর্যন্ত সড়কটির অবস্থা সবচেয়ে নাজুক বলে জানিয়েছেন স্থানীয়রা। বৃষ্টি হলে এ সড়কে হাঁটুসমান পানি জমে থাকে। সড়কের দুই পাশের পানি এসে মূল সড়কের ওপর জমা হলেও তা নিষ্কাশনের পর্যাপ্ত ব্যবস্থা নেই। স্থানীয়দের দাবি, সড়কের নিচে নির্মিত নালাটি মিষ্টিমুখ দোকান সংলগ্ন এলাকায় গিয়ে শেষ হয়েছে। এরপর পানি প্রবাহের আর কোনো ব্যবস্থা না থাকায় জলাবদ্ধতা স্থায়ী রূপ নিয়েছে।

এর প্রভাব পড়ছে আশপাশের শিক্ষা প্রতিষ্ঠানেও। সামান্য বৃষ্টিতেই গাছবাড়িয়া মডেল সরকারি উচ্চ বিদ্যালয় এবং মমতাজ বেগম স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে পানি ঢুকে পড়ে। ফলে নিচতলার শ্রেণিকক্ষগুলোতে পাঠদান কার্যক্রম ব্যাহত হয় এবং শিক্ষার্থীদের ভোগান্তি বাড়ে।

স্থানীয় বাসিন্দারা জানান, পৌরসভার নাগরিকরা প্রতিদিন এসব সড়ক ব্যবহার করে হাট-বাজার, উপজেলা সদর, থানা, স্বাস্থ্য কমপ্লেক্স, শিক্ষাপ্রতিষ্ঠান ও বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে যাতায়াত করেন। কিন্তু দীর্ঘদিন ধরে সড়কগুলো সংস্কার না হওয়ায় তাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

আরো পড়ুন...  ঝালকাঠির কাঠালিয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

পৌরবাসীর দাবি, জনদুর্ভোগ লাঘব এবং নিরাপদ যোগাযোগ নিশ্চিত করতে দ্রুত সময়ের মধ্যে ক্ষতিগ্রস্ত সড়কগুলোর সংস্কার কাজ সম্পন্ন করা হোক। একই সঙ্গে জলাবদ্ধতা নিরসনে কার্যকর ড্রেনেজ ব্যবস্থাও গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টানা ৩ দিনের বৃষ্টিতে জলাবদ্ধতা মোরেলগঞ্জে জনজীবন বিপর্যস্ত

সংস্কারহীন সড়কে চরম ভোগান্তি, দুর্ভোগে চন্দনাইশ পৌরবাসী

মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার সুনাম ক্ষুন্নে পরিকল্পিত অপপ্রচারের অভিযোগ

কৃষি উৎপাদন বৃদ্ধিতে নলডাঙ্গায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ

মেঘা প্রকল্পের ভেড়িবাঁধ রক্ষায় কঠোর অবস্থানে চেয়ারম্যান মাসুদুল আলম

আর্জেন্টিনা-মিশর ম্যাচে কে জিতবে, জানাল এআই

শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির পৃথক অভিযানে ২৭০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ

মিশরের এক নারী, যিনি বয়সের সংজ্ঞাই বদলে দিলেন

ঘুষ না দিলে মেলে না এতিমখানার অনুদান! ভোলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

পানছড়িতে অটোরিকশা থামিয়ে এলোপাতাড়ি গুলি, প্রাণ গেল ৩ যুবকের

১০

বিষাক্ত কেমিক্যালে আইসক্রিম তৈরি, দোহাজারীতে জরিমানা ও দুই লাখ টাকার মালামাল জব্দ

১১

র‌্যালি-আলোচনা সভায় ইসলামপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

১২

র‌্যালি-আলোচনা সভায় মাগুরায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

১৩

বর্ণাঢ্য আয়োজনে ভান্ডারিয়ায় প্রথম জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

১৪

চারা বিতরণ ও দোয়া মাহফিলে বিশ্বনাথে জাতীয় সুন্নী ওলামা মাশায়েখ পরিষদ

১৫

দেওয়ানগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত, র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৬

অটোভ্যানের সিটের নিচে ১৪ কেজি ভারতীয় গাঁজা, আটক ২

১৭

গ্রামীণ উন্নয়নকে এগিয়ে নিতে চাঁপাইনবাবগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন

১৮

বেতন-ভাতার দাবিতে মাগুরায় এআই টেকনিশিয়ানদের অনির্দিষ্টকালের কর্মবিরতি

১৯

আমাগো কষ্ট কেউ দ্যাখে না’—তিস্তার ভাঙনে ১৫ দিনে রাজারহাটে নদীগর্ভে ১৯টি বাড়ি

২০