উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি-
২২ জানুয়ারি ২০২৬, ১২:২০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নড়াইলে বিএনপির শৃঙ্খলা ভঙ্গ, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম বহিষ্কার

নড়াইলে বিএনপির শৃঙ্খলা ভঙ্গ, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম বহিষ্কার
নড়াইলে বিএনপির শৃঙ্খলা ভঙ্গ, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম বহিষ্কার | ছবি: সংগৃহীত

দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। তার বিরুদ্ধে প্রাথমিক সদস্য পদসহ দলের সব পর্যায়ের পদ বাতিল করা হয়েছে। বহিষ্কারের এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর করা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

বুধবার (২১ জানুয়ারি) রাতে বিএনপির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার কারণে নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলামকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়, দলের শৃঙ্খলা ও ঐক্য রক্ষার স্বার্থে এ ধরনের কঠোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে কেউ সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়ালে তার বিরুদ্ধেও একই ধরনের ব্যবস্থা নেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়।

দলীয় সূত্র জানায়, নড়াইল-২ আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে মনোনয়ন নিয়ে বিতর্ক থেকেই মূলত এই শৃঙ্খলাজনিত পরিস্থিতির সৃষ্টি হয়। উল্লেখ্য, গত ৪ ডিসেম্বর বিকেলে এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নড়াইল-২ আসনে দলের প্রার্থী হিসেবে মো. মনিরুল ইসলামের নাম ঘোষণা করেন। তবে ঘোষণার প্রায় ২০ দিন পর, ২৪ ডিসেম্বর ওই আসনে চূড়ান্তভাবে ড. ফরিদুজ্জামান ফরহাদকে বিএনপির মনোনয়ন দেওয়া হয়।

আরো পড়ুন...  টেকনাফে ইয়াবাসহ ১০ জন আটক

দলীয় মনোনয়ন পরিবর্তনের পর মনিরুল ইসলাম দলীয় সিদ্ধান্ত মেনে না নিয়ে নড়াইল-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন। এরপর তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন। যাচাই-বাছাই শেষে নড়াইলের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন।

এর ধারাবাহিকতায় বুধবার (২১ জানুয়ারি) দুপুরে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে ‘কলস’ প্রতীক বরাদ্দ পান। এ ঘটনাকে বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব দলীয় সিদ্ধান্তের সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে বিবেচনা করে বলে দলীয় সূত্র জানিয়েছে।

স্থানীয় বিএনপির একাধিক নেতা জানান, মনিরুল ইসলামের এই সিদ্ধান্তে জেলা বিএনপির নেতাকর্মীদের মধ্যে বিভক্তি তৈরি হওয়ার আশঙ্কা দেখা দেয়। ফলে দলীয় শৃঙ্খলা রক্ষায় কেন্দ্রীয় নেতৃত্ব দ্রুত ব্যবস্থা গ্রহণ করে।

এ বিষয়ে নড়াইল জেলা বিএনপির কয়েকজন সিনিয়র নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচন করা বিএনপির গঠনতন্ত্র ও রাজনৈতিক শৃঙ্খলার পরিপন্থী। তাই কেন্দ্রীয় নেতৃত্বের এই সিদ্ধান্তকে তারা স্বাগত জানিয়েছেন।

অন্যদিকে বহিষ্কারের খবরে নড়াইলের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা ও প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। নির্বাচনের মাঠে এর প্রভাব পড়তে পারে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন।

আরো পড়ুন...  বিএনপি অফিসে উত্তেজনা, দখল ইস্যুতে পাল্টাপাল্টি দাবি

এদিকে বিএনপির পক্ষ থেকে দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানানো হয়েছে—দলীয় সিদ্ধান্ত ও গঠনতন্ত্র মেনে ঐক্যবদ্ধভাবে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করতে। দলীয় শৃঙ্খলা রক্ষা ও সাংগঠনিক শক্তি ধরে রাখার স্বার্থে ভবিষ্যতেও কঠোর অবস্থান বজায় থাকবে বলে জানানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জগন্নাথপুর সাংবাদিক ফোরামের আহ্বায়ক কমিটিকে স্বেচ্ছাসেবক দলের শুভেচ্ছা

লোহাগড়ায় গরু বিতরণে অনিয়মের অভিযোগ

বৈশাখে ঐক্যের আহ্বান রাসেলের

মহিপুরে মাদকবিরোধী মানববন্ধন

সংবিধান সংস্কারের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে জামায়াতের বিক্ষোভ, সমাবেশে সরকারের সমালোচনা

জুলাই সনদ নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে: ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ

ভেড়ামারায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

গোমস্তাপুরে ডিএনসি’র অভিযান: মাদক ব্যবসায়ী গ্রেফতার

কালিহাতীতে ইয়াবাসহ একজন গ্রেফতার

হিলি বন্দরে ৪ বছর পর ভারতীয় গম আমদানি শুরু

১০

ঢাকা–২ আসনে নববর্ষের শুভেচ্ছা জানালেন ছাত্রদল নেতা

১১

মোটরসাইকেল দুর্ঘটনায় সাবেক কাউন্সিলর নিহত

১২

নববর্ষে গণতন্ত্র ও উন্নয়নের অঙ্গীকার ছাত্রদল নেতার

১৩

সাভার সাব-রেজিস্ট্রারকে ঘিরে দুর্নীতির অভিযোগ

১৪

খাগড়াছড়িতে ফুল বিজু উৎসব উদযাপন

১৫

নলডাঙ্গায় জমি বিরোধে সংবাদ সম্মেলন

১৬

নড়াইলে ডিবির অভিযানে ইয়াবাসহ দুইজন গ্রেফতার

১৭

মহিপুরে যুব অধিকার পরিষদ নেতার বিএনপিতে যোগদান

১৮

মিথ্যা মামলায় বিপর্যস্ত শিক্ষার্থীর আর্তি

১৯

কালিয়াকৈরে বিএনপির প্রস্তুতি সভা

২০