মোঃ কামরুল ইসলাম টিটু, শরণখোলা প্রতিনিধি-
১৯ জানুয়ারি ২০২৬, ১:৫৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

৫ লাখ টাকা মুক্তিপণ দাবিতে অস্ত্রের মুখে সুন্দরবনে ৫ জেলে অপহরণ

৫ লাখ টাকা মুক্তিপণ দাবিতে অস্ত্রের মুখে সুন্দরবনে ৫ জেলে অপহরণ
সুন্দরবনে জেলে অপহরণ | ফাইল ফটো

পূর্ব সুন্দরবনে অস্ত্রের মুখে পাঁচ জেলেকে অপহরণ করেছে কুখ্যাত বনদস্যু জাহাঙ্গীর বাহিনীর সদস্যরা। অপহৃত জেলেদের মুক্তির বিনিময়ে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়েছে। শনিবার (১৮ জানুয়ারি) গভীর রাতে পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কটকা অভয়ারণ্য কেন্দ্রের কালামিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

অপহৃত জেলেদের পরিবারের সদস্যদের বরাতে জানা যায়, শরণখোলা রেঞ্জের কটকা অভয়ারণ্য এলাকায় মাছ ধরার সময় হঠাৎ একদল সশস্ত্র বনদস্যু জেলেদের ওপর হামলা চালায়। পরে অস্ত্রের মুখে জিম্মি করে পাঁচ জেলেকে অপহরণ করে নিয়ে যায়। জেলেদের মহাজন সূত্রে জানা গেছে, দুর্ধর্ষ বনদস্যু জাহাঙ্গীর বাহিনী এ অপহরণের সঙ্গে জড়িত।

অপহৃত জেলেরা হলেন— কচি (৪৫), হিরক (৩৫), সালাম (৪০), রবিউল (৩৫) ও মুজাহিদ (২৬)। তাঁদের সকলের বাড়ি বাগেরহাট জেলার রামপাল উপজেলার বাশতলী এলাকায়।

এর আগেও একই বাহিনীর সদস্যরা ধারাবাহিকভাবে জেলেদের অপহরণ করে আসছে বলে অভিযোগ রয়েছে। গত ১০ জানুয়ারি শনিবার রাতে কটকার কালামিয়া এলাকা থেকে আবু হানিফ (৩২) ও খায়রুল ইসলাম (৩০) এবং বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাতে দুবলার আমবাড়ীয়া এলাকা থেকে আ. কাদের (৩৫) ও রবিউল মোল্লা (৩০) নামে চার জেলেকে অপহরণ করে বনদস্যু জাহাঙ্গীর বাহিনী।

আরো পড়ুন...  নওগাঁ-১ এ জনতার আস্থার প্রতীক মোস্তাফিজুর রহমান

এদের মধ্যে আ. কাদের ও রবিউল মোল্লা রবিবার (১৮ জানুয়ারি) সকালে এক লাখ ২০ হাজার টাকা মুক্তিপণ দিয়ে ফিরে আসেন বলে জানা গেছে।

এ বিষয়ে জানতে চাইলে পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মোঃ শরীফুল ইসলাম পাঁচ জেলে অপহরণের বিষয়টি নিশ্চিত করে বলেন, “ঘটনাটি আমরা জেনেছি। কোস্টগার্ডের সঙ্গে সমন্বয় করে অপহৃত জেলেদের উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

সুন্দরবনে ধারাবাহিকভাবে জেলেদের অপহরণের ঘটনায় স্থানীয় জেলে ও তাঁদের পরিবারগুলোর মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জগন্নাথপুর সাংবাদিক ফোরামের আহ্বায়ক কমিটিকে স্বেচ্ছাসেবক দলের শুভেচ্ছা

লোহাগড়ায় গরু বিতরণে অনিয়মের অভিযোগ

বৈশাখে ঐক্যের আহ্বান রাসেলের

মহিপুরে মাদকবিরোধী মানববন্ধন

সংবিধান সংস্কারের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে জামায়াতের বিক্ষোভ, সমাবেশে সরকারের সমালোচনা

জুলাই সনদ নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে: ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ

ভেড়ামারায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

গোমস্তাপুরে ডিএনসি’র অভিযান: মাদক ব্যবসায়ী গ্রেফতার

কালিহাতীতে ইয়াবাসহ একজন গ্রেফতার

হিলি বন্দরে ৪ বছর পর ভারতীয় গম আমদানি শুরু

১০

ঢাকা–২ আসনে নববর্ষের শুভেচ্ছা জানালেন ছাত্রদল নেতা

১১

মোটরসাইকেল দুর্ঘটনায় সাবেক কাউন্সিলর নিহত

১২

নববর্ষে গণতন্ত্র ও উন্নয়নের অঙ্গীকার ছাত্রদল নেতার

১৩

সাভার সাব-রেজিস্ট্রারকে ঘিরে দুর্নীতির অভিযোগ

১৪

খাগড়াছড়িতে ফুল বিজু উৎসব উদযাপন

১৫

নলডাঙ্গায় জমি বিরোধে সংবাদ সম্মেলন

১৬

নড়াইলে ডিবির অভিযানে ইয়াবাসহ দুইজন গ্রেফতার

১৭

মহিপুরে যুব অধিকার পরিষদ নেতার বিএনপিতে যোগদান

১৮

মিথ্যা মামলায় বিপর্যস্ত শিক্ষার্থীর আর্তি

১৯

কালিয়াকৈরে বিএনপির প্রস্তুতি সভা

২০