নোয়াখালী প্রতিনিধি
১১ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

‘ধর ধর’ বলে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

নোয়াখালীর হাতিয়ায় জসিম উদ্দিন নামের এক বিএনপি নেতাকে কুপিয়ে জখম করা হয়েছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতে চানন্দী ইউনিয়নের শিউলি একরাম বাজারে এ ঘটনা ঘটে।

আহত জসিম উদ্দিন (৪৫) চানন্দী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মোহাম্মদপুর গ্রামের মো. ইসলামের ছেলে। তিনি ওই ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক।

বিএনপি সূত্রে জানা গেছে, জসিম বাড়ি থেকে বাজারে যাওয়ার পথে কয়েকজন দেশীয় অস্ত্রশস্ত্র (ছুরি, চাপাতি) নিয়ে তার ওপর হামলা চালায়। হামলাকারীরা ‘ধর ধর’ বলে তাকে কোপাতে শুরু করে।

ভয়ে আশপাশের লোকজন এগিয়ে আসেনি। পরে টহলরত নৌবাহিনীর সদস্যরা ঘটনাস্থল থেকে গুরুতর আহত জসিমকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠায়।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, পুলিশসহ নৌবাহিনী সদস্যরা ঘটনাস্থলে গেছেন। আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য হাসপাতাল পাঠানো হয়েছে। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
আরো পড়ুন...  সারজিস আলমকে নির্বাচন কমিশনের শোকজ

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জগন্নাথপুর সাংবাদিক ফোরামের আহ্বায়ক কমিটিকে স্বেচ্ছাসেবক দলের শুভেচ্ছা

লোহাগড়ায় গরু বিতরণে অনিয়মের অভিযোগ

বৈশাখে ঐক্যের আহ্বান রাসেলের

মহিপুরে মাদকবিরোধী মানববন্ধন

সংবিধান সংস্কারের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে জামায়াতের বিক্ষোভ, সমাবেশে সরকারের সমালোচনা

জুলাই সনদ নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে: ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ

ভেড়ামারায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

গোমস্তাপুরে ডিএনসি’র অভিযান: মাদক ব্যবসায়ী গ্রেফতার

কালিহাতীতে ইয়াবাসহ একজন গ্রেফতার

হিলি বন্দরে ৪ বছর পর ভারতীয় গম আমদানি শুরু

১০

ঢাকা–২ আসনে নববর্ষের শুভেচ্ছা জানালেন ছাত্রদল নেতা

১১

মোটরসাইকেল দুর্ঘটনায় সাবেক কাউন্সিলর নিহত

১২

নববর্ষে গণতন্ত্র ও উন্নয়নের অঙ্গীকার ছাত্রদল নেতার

১৩

সাভার সাব-রেজিস্ট্রারকে ঘিরে দুর্নীতির অভিযোগ

১৪

খাগড়াছড়িতে ফুল বিজু উৎসব উদযাপন

১৫

নলডাঙ্গায় জমি বিরোধে সংবাদ সম্মেলন

১৬

নড়াইলে ডিবির অভিযানে ইয়াবাসহ দুইজন গ্রেফতার

১৭

মহিপুরে যুব অধিকার পরিষদ নেতার বিএনপিতে যোগদান

১৮

মিথ্যা মামলায় বিপর্যস্ত শিক্ষার্থীর আর্তি

১৯

কালিয়াকৈরে বিএনপির প্রস্তুতি সভা

২০