বিনোদন প্রতিবেদক
১১ ফেব্রুয়ারি ২০২৬, ৫:০৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ফারুকীর সম্পদ কমলেও তিশার বেড়েছে দেড় কোটির বেশি

মোস্তফা সরয়ার ফারুকী ও নুসরাত ইমরোজ তিশা | ফেসবুক
মোস্তফা সরয়ার ফারুকী ও নুসরাত ইমরোজ তিশা | ফেসবুক

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সম্পদ বিবরণী প্রকাশের পর আলোচনায় উঠে এসেছে সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী এবং তাঁর স্ত্রী জনপ্রিয় অভিনয়শিল্পী নুসরাত ইমরোজ তিশার নাম। প্রকাশিত হিসাব অনুযায়ী, গত এক বছরে ফারুকীর মোট সম্পদ কিছুটা কমলেও তিশার সম্পদ উল্লেখযোগ্য পরিমাণে বৃদ্ধি পেয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগ গত মঙ্গলবার প্রধান উপদেষ্টাসহ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা, সমমর্যাদাসম্পন্ন ব্যক্তি ও তাঁদের পরিবারের সম্পদের বিবরণী প্রকাশ করে। ২০২৪ সালের ১ অক্টোবর জারি করা প্রজ্ঞাপন অনুসারে উপদেষ্টা ও সমমর্যাদাসম্পন্ন ব্যক্তিদের পাশাপাশি তাঁদের স্ত্রী বা স্বামীর ৩০ জুন ২০২৪ এবং ৩০ জুন ২০২৫ তারিখভিত্তিক সম্পদের হিসাব তুলে ধরা হয়েছে। তবে এর পরবর্তী প্রায় আট মাসের আর্থিক তথ্য এ বিবরণীতে অন্তর্ভুক্ত করা হয়নি।

প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত নুসরাত ইমরোজ তিশার মোট সম্পদের পরিমাণ ছিল ১ কোটি ৪০ লাখ ৮১ হাজার ৮৬০ টাকা। এক বছরের ব্যবধানে, ২০২৫ সালের ৩০ জুন তা বেড়ে দাঁড়ায় ২ কোটি ৯৯ লাখ ৮৯ হাজার ৫০১ টাকায়। অর্থাৎ এক বছরে তাঁর সম্পদ বৃদ্ধি পেয়েছে ১ কোটি ৫৯ লাখ ৭ হাজার ৬৪১ টাকা।

আরো পড়ুন...  ১০ বছর আগের মতোই কাজ করছি: ক্যারিয়ার ও দর্শন নিয়ে রুনা খান

অন্যদিকে একই সময়ে সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর মোট সম্পদের পরিমাণ কমেছে। ২০২৪ সালের ৩০ জুন তাঁর সম্পদ ছিল ২ কোটি ২৬ লাখ ৯২ হাজার ২৬ টাকা। ২০২৫ সালের ৩০ জুন তা কমে দাঁড়িয়েছে ২ কোটি ১৫ লাখ ১৮ হাজার ২৬ টাকায়। সে হিসাবে এক বছরে তাঁর সম্পদ কমেছে ১১ লাখ ৭৪ হাজার টাকা।

উপদেষ্টা ও তাঁদের পরিবারের সম্পদ বিবরণী প্রকাশের পর বিষয়টি জনপরিসরে আলোচনার জন্ম দিয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জগন্নাথপুর সাংবাদিক ফোরামের আহ্বায়ক কমিটিকে স্বেচ্ছাসেবক দলের শুভেচ্ছা

লোহাগড়ায় গরু বিতরণে অনিয়মের অভিযোগ

বৈশাখে ঐক্যের আহ্বান রাসেলের

মহিপুরে মাদকবিরোধী মানববন্ধন

সংবিধান সংস্কারের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে জামায়াতের বিক্ষোভ, সমাবেশে সরকারের সমালোচনা

জুলাই সনদ নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে: ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ

ভেড়ামারায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

গোমস্তাপুরে ডিএনসি’র অভিযান: মাদক ব্যবসায়ী গ্রেফতার

কালিহাতীতে ইয়াবাসহ একজন গ্রেফতার

হিলি বন্দরে ৪ বছর পর ভারতীয় গম আমদানি শুরু

১০

ঢাকা–২ আসনে নববর্ষের শুভেচ্ছা জানালেন ছাত্রদল নেতা

১১

মোটরসাইকেল দুর্ঘটনায় সাবেক কাউন্সিলর নিহত

১২

নববর্ষে গণতন্ত্র ও উন্নয়নের অঙ্গীকার ছাত্রদল নেতার

১৩

সাভার সাব-রেজিস্ট্রারকে ঘিরে দুর্নীতির অভিযোগ

১৪

খাগড়াছড়িতে ফুল বিজু উৎসব উদযাপন

১৫

নলডাঙ্গায় জমি বিরোধে সংবাদ সম্মেলন

১৬

নড়াইলে ডিবির অভিযানে ইয়াবাসহ দুইজন গ্রেফতার

১৭

মহিপুরে যুব অধিকার পরিষদ নেতার বিএনপিতে যোগদান

১৮

মিথ্যা মামলায় বিপর্যস্ত শিক্ষার্থীর আর্তি

১৯

কালিয়াকৈরে বিএনপির প্রস্তুতি সভা

২০