শাকিল হোসেন,কালিয়াকৈর (গাজীপুর)-
৬ জানুয়ারি ২০২৬, ৮:২৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

গাজীপুর ফ্লাইওভারে মোটরসাইকেল দুর্ঘটনায় একজন নিহত

গাজীপুর ফ্লাইওভারে মোটরসাইকেল দুর্ঘটনায় একজন নিহত
গাজীপুর ফ্লাইওভারে মোটরসাইকেল দুর্ঘটনায় একজন নিহত | ছবিঃ দৈনিক ইতিহাস

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ফ্লাইওভারে মোটরসাইকেল দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে ফ্লাইওভারের ওপর এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম নজরুল ইসলাম (৬৫)। তিনি টাঙ্গাইল সদর উপজেলার কোনাহা নাগবাড়ি গ্রামের মরহুম মোহাম্মদ আলীর ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, টাঙ্গাইলগামী একটি মোটরসাইকেল দ্রুতগতিতে চন্দ্রা ফ্লাইওভার অতিক্রম করার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফ্লাইওভারের ডিভাইডারের সঙ্গে ধাক্কা খায়। এতে মোটরসাইকেল আরোহী নজরুল ইসলাম গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে পথেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে নাওজোড় হাইওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি উদ্ধার করে।

নাওজোড় হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাওগাঁত হোসেন বলেন, “ফ্লাইওভারের ডিভাইডারের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী নজরুল ইসলাম গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। তবে নিহতের মরদেহ কে বা কোথায় নিয়ে গেছে, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। মরদেহ উদ্ধারে পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে।”

দুর্ঘটনার পর এলাকায় কিছু সময় যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

Facebook Comments Box
আরো পড়ুন...  কালিয়াকৈরে আফাজউদ্দিন মেমোরিয়াল স্কুলে পিঠা উৎসব

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জগন্নাথপুর সাংবাদিক ফোরামের আহ্বায়ক কমিটিকে স্বেচ্ছাসেবক দলের শুভেচ্ছা

লোহাগড়ায় গরু বিতরণে অনিয়মের অভিযোগ

বৈশাখে ঐক্যের আহ্বান রাসেলের

মহিপুরে মাদকবিরোধী মানববন্ধন

সংবিধান সংস্কারের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে জামায়াতের বিক্ষোভ, সমাবেশে সরকারের সমালোচনা

জুলাই সনদ নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে: ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ

ভেড়ামারায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

গোমস্তাপুরে ডিএনসি’র অভিযান: মাদক ব্যবসায়ী গ্রেফতার

কালিহাতীতে ইয়াবাসহ একজন গ্রেফতার

হিলি বন্দরে ৪ বছর পর ভারতীয় গম আমদানি শুরু

১০

ঢাকা–২ আসনে নববর্ষের শুভেচ্ছা জানালেন ছাত্রদল নেতা

১১

মোটরসাইকেল দুর্ঘটনায় সাবেক কাউন্সিলর নিহত

১২

নববর্ষে গণতন্ত্র ও উন্নয়নের অঙ্গীকার ছাত্রদল নেতার

১৩

সাভার সাব-রেজিস্ট্রারকে ঘিরে দুর্নীতির অভিযোগ

১৪

খাগড়াছড়িতে ফুল বিজু উৎসব উদযাপন

১৫

নলডাঙ্গায় জমি বিরোধে সংবাদ সম্মেলন

১৬

নড়াইলে ডিবির অভিযানে ইয়াবাসহ দুইজন গ্রেফতার

১৭

মহিপুরে যুব অধিকার পরিষদ নেতার বিএনপিতে যোগদান

১৮

মিথ্যা মামলায় বিপর্যস্ত শিক্ষার্থীর আর্তি

১৯

কালিয়াকৈরে বিএনপির প্রস্তুতি সভা

২০