উজ্জল রায় , নড়াইল প্রতিনিধি
১৭ ফেব্রুয়ারি ২০২৬, ৫:২৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নড়াইল আইনজীবী সমিতিতে বিএনপি সমর্থিত প্যানেলের জয়

নড়াইল জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অধিকাংশ গুরুত্বপূর্ণ পদে বিএনপি সমর্থিত প্রার্থীরা বিজয় অর্জন করেছেন। নির্বাচনে সভাপতি পদে অ্যাডভোকেট মো. আজিবুর রহমান আজিজ এবং সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট মো. ইস্রাফিল খবির রাজু নির্বাচিত হয়েছেন।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে নড়াইল জেলা আইনজীবী সমিতির এক নম্বর ভবনে ভোটগ্রহণ শুরু হয়। টানা বিকেল সাড়ে ৩টা পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট শেষে সন্ধ্যায় গণনা কার্যক্রম সম্পন্ন করে ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট শেখ নুর মোহাম্মদ।

নির্বাচনে মোট ১৬০ জন ভোটারের মধ্যে ১৪৯ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন, যা উল্লেখযোগ্য উপস্থিতি হিসেবে বিবেচিত হয়েছে। সভাপতি পদে অ্যাডভোকেট মো. আজিবুর রহমান আজিজ ৭৮ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট মো. তারিকুজ্জামান লিটু পেয়েছেন ৬৯ ভোট। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট মো. ইস্রাফিল খবির রাজু ৫১ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট নেওয়াজ মাহমুদ তুহীন পেয়েছেন ৪৮ ভোট।

এছাড়া সহ-সভাপতি পদে ৭৬ ভোট পেয়ে অ্যাডভোকেট মো. শরিফুল ইসলাম টিটু নির্বাচিত হয়েছেন। সহ-সাধারণ সম্পাদক পদে ৬৯ ভোট পেয়ে অ্যাডভোকেট মো. ওয়াহিদুজ্জামান জুলু বিজয়ী হন। গ্রন্থাগার সম্পাদক পদে মো. ইমরুল হাসান সনেট এবং আইন ও সমাজকল্যাণ সম্পাদক পদে লাভলী আকতার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

আরো পড়ুন...  মাগুরায় ইউপি সদস্য থেকে এমপি প্রার্থী

কার্যকরী সদস্য পদেও কয়েকজন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তারা হলেন অ্যাডভোকেট কাজী জিয়াউর রহমান, এসএম ইকবাল হোসেন, মো. শিমুল ফকির, সাহাজিয়া শারমিন মুন্নী এবং মিস মিলিনা খানম ওরফে মিলি সিদ্দিক।

নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট শেখ নুর মোহাম্মদ বলেন, “সুষ্ঠু, শান্তিপূর্ণ ও শৃঙ্খলাপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন হয়েছে। ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় পুরো প্রক্রিয়া নির্বিঘ্নে সম্পন্ন করা সম্ভব হয়েছে।” তিনি এ জন্য সকল ভোটার, প্রার্থী ও সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক তাঁদের প্রতিক্রিয়ায় বলেন, আইনজীবীদের অধিকার রক্ষা, পেশাগত মানোন্নয়ন এবং সমিতির সার্বিক উন্নয়নে তাঁরা একযোগে কাজ করবেন। পাশাপাশি সমিতির ঐক্য ও পেশাগত মর্যাদা অক্ষুণ্ণ রাখতে সব আইনজীবীর সহযোগিতা কামনা করেন তারা।

আইনজীবী সমাজের মধ্যে এ নির্বাচনকে ঘিরে ছিল উৎসাহ-উদ্দীপনা। দিনব্যাপী ভোটগ্রহণ ও ফলাফল ঘোষণার মধ্য দিয়ে নড়াইল জেলা আইনজীবী সমিতির নতুন নেতৃত্বের যাত্রা আনুষ্ঠানিকভাবে শুরু হলো।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জগন্নাথপুর সাংবাদিক ফোরামের আহ্বায়ক কমিটিকে স্বেচ্ছাসেবক দলের শুভেচ্ছা

লোহাগড়ায় গরু বিতরণে অনিয়মের অভিযোগ

বৈশাখে ঐক্যের আহ্বান রাসেলের

মহিপুরে মাদকবিরোধী মানববন্ধন

সংবিধান সংস্কারের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে জামায়াতের বিক্ষোভ, সমাবেশে সরকারের সমালোচনা

জুলাই সনদ নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে: ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ

ভেড়ামারায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

গোমস্তাপুরে ডিএনসি’র অভিযান: মাদক ব্যবসায়ী গ্রেফতার

কালিহাতীতে ইয়াবাসহ একজন গ্রেফতার

হিলি বন্দরে ৪ বছর পর ভারতীয় গম আমদানি শুরু

১০

ঢাকা–২ আসনে নববর্ষের শুভেচ্ছা জানালেন ছাত্রদল নেতা

১১

মোটরসাইকেল দুর্ঘটনায় সাবেক কাউন্সিলর নিহত

১২

নববর্ষে গণতন্ত্র ও উন্নয়নের অঙ্গীকার ছাত্রদল নেতার

১৩

সাভার সাব-রেজিস্ট্রারকে ঘিরে দুর্নীতির অভিযোগ

১৪

খাগড়াছড়িতে ফুল বিজু উৎসব উদযাপন

১৫

নলডাঙ্গায় জমি বিরোধে সংবাদ সম্মেলন

১৬

নড়াইলে ডিবির অভিযানে ইয়াবাসহ দুইজন গ্রেফতার

১৭

মহিপুরে যুব অধিকার পরিষদ নেতার বিএনপিতে যোগদান

১৮

মিথ্যা মামলায় বিপর্যস্ত শিক্ষার্থীর আর্তি

১৯

কালিয়াকৈরে বিএনপির প্রস্তুতি সভা

২০