
নড়াইল সদর থানা পুলিশের আয়োজনে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি) বেলা ১১টায় নড়াইল সদর থানা প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইলের পুলিশ সুপার মোঃ আল মামুন শিকদার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ওলি মিয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) নূর ই আলম সিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ কামরুজ্জামান। এছাড়াও উপস্থিত ছিলেন ট্রাফিক ইন্সপেক্টর (এডমিন) টিআই মোঃ কামরুল ইসলাম, সদর ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মোঃ তুহিন হাওলাদার, ইন্সপেক্টর (তদন্ত) অজয় কুমার কুন্ডু, ইন্সপেক্টর (অপারেশন) আকরাম হোসেনসহ জেলার বিভিন্ন থানা পুলিশ সদস্যরা।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন পুলিশিং কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক, আনসার বাহিনীর সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
ওপেন হাউজ ডে অনুষ্ঠানে বক্তারা জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক, সন্ত্রাস ও অপরাধ দমনে পুলিশ ও জনগণের পারস্পরিক সহযোগিতার গুরুত্ব নিয়ে আলোচনা করেন।
সবশেষে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মোঃ আল মামুন শিকদার মাদক ও সন্ত্রাস দমনে কঠোর অবস্থানের কথা তুলে ধরে বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে জনগণের সচেতনতা ও সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পুলিশ জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বদা প্রস্তুত রয়েছে।
মন্তব্য করুন