নিহারেন্দু চক্রবর্তী, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া)-
৭ জানুয়ারী ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ধরমন্ডল বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

ধরমন্ডল বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল
ধরমন্ডল বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল | ছবি: দৈনিক ইতিহাস

ধরমন্ডল ইউনিয়ন বিএনপির উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধরমন্ডল ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মো. বাচ্চু মিয়া। অনুষ্ঠান সঞ্চালনা করেন নাসিরনগর উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক তোফায়েল আহমেদ।

দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও নাসিরনগর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম। তিনি বক্তব্যে মরহুমা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, গণতন্ত্র পুনরুদ্ধারে তার অবদান এবং দেশের জন্য তার ত্যাগের কথা স্মরণ করেন।

আলোচনায় আরও বক্তব্য রাখেন ধরমন্ডল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান এবং গুনিয়াউক ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক উবাইদুল হক ফরছু।

এ সময় উপস্থিত ছিলেন ধরমন্ডল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মানিক মিয়া, নাসিরনগর উপজেলা জাতীয়তাবাদী সাইবার দলের সাধারণ সম্পাদক সামছুল আলম ভূঁইয়া, প্রচার সম্পাদক শরীফ আহমেদ, ধরমন্ডল ইউনিয়ন ওয়ার্ড বিএনপির সভাপতি মিলন খাঁ মেম্বার, ওয়ার্ড বিএনপির সভাপতি রুসন মিয়া, বিএনপি নেতা শানু মিয়া মেম্বার, যুবদল নেতা খোকনসহ ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আরো পড়ুন...  কুলিয়ারচরে বিএনপি নেতা নূরুল মিল্লাতের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল

অনুষ্ঠানের শেষে ধরমন্ডল হোসাইনিয়া আরাবিয়া মাদ্রাসার প্রিন্সিপাল হযরত মাওলানা মুফতি ছাদেকুর রহমান মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত, বিএনপি নেতাকর্মী ও দেশের শান্তি কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে নগদ টাকা স্বর্ণালংকার নিয়ে নববধূ উধাও

১

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ড জালিয়াতি: ১০ কোটি টাকা আত্মসাৎ, তদন্তে দুদক

২

মোরেলগঞ্জে ব্রি ধান-১০৩ চাষে উৎসাহিত করতে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

৩

ফুটবলের সঙ্গে স্বপ্নের পাঠশালা, যশোরে তৈরি হচ্ছে নতুন প্রজন্ম

৪

বঞ্চনা আর দুর্গমতার আড়ালে হারিয়ে গেছে পাহাড়ের নিরাপদ স্যানিটেশন

৫

সেন্টমার্টিনের দক্ষিণে বিকল ফিশিং বোট, ১৩ জেলে উদ্ধার

৬

ব্যক্তি নয়, তথ্যই মুখ্য: সাংবাদিকতার দীর্ঘ পথচলায় প্রফেসর ড. আবু নাছের

৭

শ্রীপুর প্রেস ক্লাবের ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

৮

মোরেলগঞ্জে সিসিআরসি নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন

৯

মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

১০

কুলিয়ারচরে ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুলের গণসংযোগ

১১

বেতিল হাট-বাজার বণিক সমবায় সমিতির নির্বাচনে ভোটার সিরিয়াল কার্ড বিতরণ

১২

মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে আনন্দ-উচ্ছ্বাসে ‘মেলবন্ধন’

১৩

কুষ্টিয়ায় শ্রমিক নেতা কমরেড রেজন বিশ্বাসের স্মরণসভা অনুষ্ঠিত

১৪

শান্তিপূর্ণ বদরগঞ্জ অশান্তের চেষ্টা হলে জবাব দেওয়া হবে: তাতী দল সভাপতি

১৫

মহিপুরে দুই একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উন্নয়ন কাজের উদ্বোধন

১৬

যাঁকে ভালোবাসা ছাড়া মুমিন হওয়া যায় না

১৭

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

১৮

বিদেশে পাঠানোর কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, যশোরে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

১৯

দেশ ও স্বাস্থ্যখাতে অস্থিরতার প্রতিবাদে কুড়িগ্রামে ড্যাবের মানববন্ধন

২০