শেফালী আক্তার রাখি, মোরেলগঞ্জ প্রতিনিধি
৩০ সেপ্টেম্বর ২০২৬, ২:৪৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মোরেলগঞ্জে ব্রি ধান-১০৩ চাষে উৎসাহিত করতে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

কৃষি উন্নয়ন ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণের লক্ষ্যে ‘ব্রি অঙ্গ (পার্টনার প্রকল্প) গোপালগঞ্জ’-এর আওতায় বাগেরহাটের মোরেলগঞ্জে ২৯ সেপ্টেম্বর মঙ্গলবার বেলা ১১ টায়  চলতি আমন মৌসুমে নতুন ও উচ্চফলনশীল জাতের মেগা ভ্যারাইটি ‘ব্রি ধান-১০৩’ চাষে উৎসাহিত করতে প্রদর্শনীভুক্ত ২০ জন কৃষকের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।

​উপকরণ সহায়তা হিসেবে নির্বাচিত প্রতিটি কৃষককে ১০ কেজি করে ব্রি ধান-১০৩ এর বীজ এবং প্রয়োজনীয় ইউরিয়া, ডিএপি, এমওপি, জৈব, জিপসাম ও জিংক সার প্রদান করা হয়।

​উপজেলা কৃষি অফিসের উদ্যোগে আয়োজিত এই উপকরণ বিতরণ অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার মোঃ সাইফুল ইসলাম তাঁর বক্তব্যে জানান, প্রচলিত অন্য যেকোনো আমন ধানের জাতের তুলনায় ব্রি ধান-১০৩ এর উৎপাদন ক্ষমতা ও ফলন অনেক বেশি। এ কারণে এটিকে একটি সম্ভাবনাময় ‘মেগা ভ্যারাইটি’ হিসেবে আখ্যায়িত করা হচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, এই প্রদর্শনী বাস্তবায়নের মাধ্যমে এলাকায় এ জাতের বিস্তার ঘটবে এবং স্থানীয় কৃষকরা আর্থিকভাবে লাভবান হবেন।

​অনুষ্ঠানে উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রদর্শনীভুক্ত কৃষকবৃন্দ এবং সংশ্লিষ্ট উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
আরো পড়ুন...  শিবগঞ্জে মাদক উদ্ধার, নারী গ্রেফতার

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে বিদায় সংবর্ধনা নিয়ে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন ও প্রতিবাদ

১

গোপালগঞ্জ থেকে বাগেরহাটের বিএনপি নেতা মনিরুল ফরাজী  নিখোজ 

২

মোংলা থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, বিপাকে যাত্রীরা

৩

মোংলা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ

৪

‎জলবায়ু ন্যায্যতার দাবিতে বানিশান্তা যৌনপল্লীতে মানববন্ধন ‎

৫

কোস্ট গার্ডের অভিযানে হরিণের মাংস, মাথা ও চামড়া জব্দ

৬

মোরেলগঞ্জের ঝিলবুনিয়া দরবার শরিফে শুক্রবার থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিল

৭

মোরেলগঞ্জে সিএসও নেটওয়ার্কের নিয়মিত সভা অনুষ্ঠিত

৮

মোরেলগঞ্জে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় জড়ানোর অভিযোগ; সুষ্ঠু তদন্তের দাবি ভুক্তভোগী পরিবারদের

৯

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে মোরেলগঞ্জ ৩ জন আটক

১০

মোরেলগঞ্জে আড়তের গ্রীল কেটে  ৫ লক্ষ টাকা চুরির অভিযোগ

১১

মোরেলগঞ্জে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর ওপর হামলা, আহত ৪জন

১২

মোরেলগঞ্জে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৩

মোরেলগঞ্জে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

১৪

মোরেলগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধনী অনুষ্ঠান প্রদর্শিত

১৫

মোরেলগঞ্জে ৭ই নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

১৬

মসিউর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত: সমালোচনা নাকি ব্যক্তিগত আক্রোশ

১৭

মোরেলগঞ্জে কৃষক দল নেতা জয়নাল আবেদিনের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ

১৮

মোরেলগঞ্জে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ এর শুভ উদ্বোধন উপলক্ষে প্রেস ব্রিফিং

১৯

বিভিন্ন জাতিগোষ্ঠী নিয়ে উসকানিমূলক বক্তব্যের অভিযোগ, থোয়াইচিং মং শাককে কারণ দর্শানোর নোটিশ

২০