স্পোর্টস ডেস্ক
৩১ মে ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাতেই মাঠে নামছে ব্রাজিল: খেলা কয়টায়, দেখা যাবে যে ইউটিউব চ্যানেলে

ব্রাজিল দলের অন্যতম তারকা ভিনিসিয়ুস। ছবি: সংগৃহীত

ব্রাজিল জাতীয় ফুটবল টিম বিশ্বকাপ প্রস্তুতির অংশ হিসেবে আজ রোববার (৩১ মে) রাতে মাঠে নামছে। রিও ডি জেনেরিওর ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা মুখোমুখি হবে পানামার।

স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হওয়া ম্যাচটি বাংলাদেশ সময় অনুযায়ী রোববার দিবাগত রাত সাড়ে ৩টায় শুরু হবে।

ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম গ্লোবোর তথ্য অনুযায়ী, ম্যাচটি সরাসরি সম্প্রচার করা হবে জি (Ge) টিভির ইউটিউব চ্যানেলে। ফলে বাংলাদেশি দর্শকরা ঘরে বসেই অনলাইনে ম্যাচটি উপভোগ করতে পারবেন।

কোচ কার্লো আনচেলত্তি আগেই সংবাদ সম্মেলনে দলের সম্ভাব্য একাদশ জানিয়েছেন। পানামা ম্যাচে ব্রাজিলের শুরুর একাদশ হতে পারে— আলিসন; ওয়েসলি, ব্রেমার, লিও পেরেইরা, অ্যালেক্স সান্দ্রো; কাসেমিরো, ব্রুনো ফার্নান্দেস, লুইজ হেনরিকে; ভিনিসিয়ুস জুনিয়র, মাতেউস কুনিয়া ও রাফিনিয়া।

আগামী সূচি অনুযায়ী ৭ জুন ব্রাজিল মুখোমুখি হবে মিশরের বিপক্ষে। এরপর বিশ্বকাপের মূল পর্বে ‘সি’ গ্রুপে যাত্রা শুরু করবে তারা ১৪ জুন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে। ২০ জুন হাইতির বিপক্ষে দ্বিতীয় ম্যাচ এবং ২৫ জুন স্কটল্যান্ডের বিপক্ষে তৃতীয় ম্যাচ খেলবে ব্রাজিল।

দলীয় প্রস্তুতি, নতুন কম্বিনেশন পরীক্ষা এবং বিশ্বকাপের আগে ছন্দ খুঁজে পাওয়াই এই ম্যাচের মূল লক্ষ্য হিসেবে দেখছে ব্রাজিল শিবির।

Facebook Comments Box
আরো পড়ুন...  নির্বাচনে ভোট দেবেন না মেসি

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জলবায়ু অভিযোজনের নামে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে ঋণের ফাঁদে ফেলা চলবেনা

১

বাড়ি ফেরা হলোনা অন্তঃসত্ত্বা কাকলির!

২

৩ হাজারে রাত্রিযাপনের চুক্তিতে ১ হাজার পরিশোধের জেরে হত্যা, আটক-২

৩

মোরেলগঞ্জে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু: প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

৪

“শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়” মোরেলগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালিত

৫

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে মোরেলগঞ্জে র‌্যালী আলোচনা সভা অনুষ্ঠিত 

৬

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ডের ১০ কোটি টাকা আত্মসাৎ কারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

৭

মোরেলগঞ্জে শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

৮

১৩৮৬ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করলো রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র

৯

কোষ্ট গার্ড পশ্চিম জোনের অভিযানে উদ্ধার ৪জেলে

১০

মোরেলগঞ্জে মা ইলিশ সংরক্ষণ অভিযানে জাল ধ্বংস, দুই ব্যবসায়ীকে জরিমানা

১১

মোরেলগঞ্জে ভূমিহীন নরেনের চায়ের দোকান দখলের চেষ্টার অভিযোগ

১২

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

১৩

ওমরাহ শেষে এলাকায় ফিরে কর্মীদের ভালোবাসায় সিক্ত এমপি আব্দুল আলীম

১৪

বাগেরহাটে স্থানীয় সরকার প্রতিনিধিদের জলবায়ু সংক্রান্ত সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত

১৫

গৌরীপুরে সাংবাদিক ঐক্য ফোরামের প্রতিবাদ সভা

১৬

কক্সবাজার-মহেশখালী-কুতুবদিয়ায় জলদস্যু দমনে কোস্ট গার্ডের সাঁড়াশি অভিযান

১৭

মোরেলগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

১৮

মোরেলগঞ্জে অগ্নিকাণ্ডে ঘর হারিয়ে ২০ দিন ধরে খোলা আকাশের নিচে শ্রমিক পরিবার

১৯

সুন্দরবনে পর্যটকবাহী জাহাজে ডাকাতি চেষ্টার খবরটি বানোয়াট- টোয়াস

২০