নিরাপত্তা শঙ্কায় মোংলা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ রেখেছে পরিবহন সংশ্লিষ্টরা। বুধবার (১৮ নভেম্বর) দুপুরের পর গোপালগঞ্জের বিভিন্ন স্থানে বাস ভাঙচুর ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনার পর যাত্রী ও যানবাহনের নিরাপত্তার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এতে চরম ভোগান্তিতে পড়েছেন ঢাকাগামী যাত্রীরা। অনেকেই বাস টার্মিনালে এসে বাস না পেয়ে বিপাকে পড়েছেন।
পরিবহন সংশ্লিষ্টরা জানান, আগামীকাল বাংলাদেশ আওয়ামীলীগের ডাকা লকডাউনের প্রভাবে দুপুরের পর থেকে গোপালগঞ্জের বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে বাস ভাঙচুর ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে যাত্রী ও যানবাহনের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়। আমরা স্ব-উদ্যোগে বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেন।
তারা আরো জানান, পদ্মা বহুমুখী সেতু হয়ে গোপালগঞ্জ পথে চলাচলকারী দূরপাল্লার বাস আপাতত বন্ধ রয়েছে। একই সঙ্গে ঢাকা হয়ে চট্টগ্রাম রুটের বাস চলাচলও বন্ধ রাখা হয়েছে।
পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত যাত্রী ও যানবাহনের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় রেখে বাস চলাচলের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
মন্তব্য করুন