শেফালী আক্তার রাখি, মোরেলগঞ্জ প্রতিনিধি
৫ নভেম্বর ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মোরেলগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধনী অনুষ্ঠান প্রদর্শিত

বাগেরহাটের মোরেলগঞ্জে ৫ নভেম্বর বৃহস্পতিবার বিকেল ৩টায় সরকারি নির্দেশনা অনুযায়ী উপজেলা পরিষদ সভাকক্ষে তৃণমূল পর্যায় থেকে ক্রীড়া প্রতিভা অন্বেষণের লক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ এর খুলনা জেলা স্টেডিয়ামের মূল উদ্বোধনী অনুষ্ঠানটি ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত করে উপজেলার সর্বস্তরের মানুষের সামনে সরাসরি সম্প্রচার করেছে উপজেলা প্রশাসন। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজিত দেশব্যাপী এই বৃহৎ ক্রীড়া কর্মসূচিকে কেন্দ্র করে উপজেলা প্রশাসনের উদ্যোগে এই প্রদর্শনীতে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

​মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল্লাহ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা,স্থানীয় বিএনপি ও জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, ক্রীড়াবিদ এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই প্রদর্শনী অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথিরা সরকারের এই তৃণমূলমুখী ক্রীড়া উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। একই সাথে প্রধানমন্ত্রী তারেক রহমানের খুলনা,বাগেরহাট ও মোংলা সফরকে কেন্দ্র করে দক্ষিণাঞ্চলের সার্বিক উন্নয়ন ও ক্রীড়াঙ্গনে এক নতুন দিগন্তের উন্মোচন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

Facebook Comments Box
আরো পড়ুন...  কালিহাতীতে মোহর আলীকে চান জনগণ

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধনী অনুষ্ঠান প্রদর্শিত

১

মোরেলগঞ্জে ৭ই নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

২

মসিউর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত: সমালোচনা নাকি ব্যক্তিগত আক্রোশ

৩

মোরেলগঞ্জে কৃষক দল নেতা জয়নাল আবেদিনের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ

৪

মোরেলগঞ্জে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ এর শুভ উদ্বোধন উপলক্ষে প্রেস ব্রিফিং

৫

বিভিন্ন জাতিগোষ্ঠী নিয়ে উসকানিমূলক বক্তব্যের অভিযোগ, থোয়াইচিং মং শাককে কারণ দর্শানোর নোটিশ

৬

সুন্দরবনে বিষ দিয়ে মাছ ধরা বন্ধে নবীন-প্রবীণের আবেদন

৭

দক্ষ যুবসমাজ ছাড়া টেকসই উন্নয়ন অসম্ভব: মোরেলগঞ্জে ইউএনও হাবিবুল্লাহ

৮

গ্লোবাল এমআইএল উইকে খুলনা বিশ্ববিদ্যালয়ের তৃতীয় স্থান অর্জন

৯

মোরেলগঞ্জে আইডিয়াল জেনারেল হাসপাতালের শুভ উদ্বোধন

১০

মোরেলগঞ্জে ‘আইডিয়াল জেনারেল হাসপাতালের উদ্বোধন ৩০ অক্টোবর

১১

জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা: মোরেলগঞ্জে ডরপের উদ্যোগে নিরাপদ পানি প্রকল্পের উদ্বোধন

১২

মোরেলগঞ্জে পালিত হয়েছে বিশ্ব হাতধোয়া দিবস

১৩

যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে মোরেলগঞ্জে বর্নাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

১৪

শনাক্ত হয়নি পশুর নদে কয়লাবোঝাই ডুবো জাহাজের অবস্থান

১৫

মোংলায় বর্ণাঢ্য আয়োজনে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

১৬

মোরেলগঞ্জে পাঁচগাঁও বাজারে অগ্নিকাণ্ড: নিঃস্ব ব্যবসায়ীরা

১৭

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে হরিণের মাংস উদ্ধার

১৮

মোংলা বন্দর পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

১৯

প্রধানমন্ত্রী তারেক রহমান দাকোপে, পরিদর্শন করবেন মোংলা বন্দর

২০