বাগেরহাটের মোরেলগঞ্জে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পাঁচটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) দিবাগত রাত ৪টার দিকে উপজেলার পঞ্চকরণ ইউনিয়নের পাঁচগাঁও বাজারের সেতুসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। এতে ২৫ লাখ টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন দোকানমালিক ও ব্যবসায়ীরা।
শাহিন বলেন, রাত ২টার দিকে মাছ ধরে দোকানের সামনে থেকে বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়েন। বাড়ি যাওয়ার সময় তিনি আগুনের কোনো আলামত দেখেননি।
দোকানমালিক খান মজিবুর রহমানের মেয়ে মেহেবুবা মুনমুন অভিযোগ করে বলেন, তাঁর বাবার বিরুদ্ধে রাজনৈতিকভাবে মিথ্যা মামলা দিয়ে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে। এরপর তাঁদের দোকানঘরগুলো পুড়িয়ে দেওয়া হয়েছে। বিভিন্ন ব্যাংকে তাঁদের ২৫ লাখ টাকা ঋণ রয়েছে। দোকানগুলো পুড়ে যাওয়ায় ঋণ পরিশোধ নিয়ে তাঁরা দুশ্চিন্তায় পড়েছেন।
কচুয়া ফায়ার সার্ভিসের লিডার মো. জাফর মোল্লা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাঁরা আগুন দেখতে পান এবং পানি দিয়ে তা নিভিয়ে দেন। তদন্ত ছাড়া আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত করে বলা সম্ভব নয়।
মন্তব্য করুন