শেফালী আক্তার রাখি, মোরেলগঞ্জ প্রতিনিধি
১৪ অক্টোবর ২০২৬, ৪:৩৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মোরেলগঞ্জে শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে ১২ অক্টোবর সোমবার বেলা ১১ টায় আসন্ন শারদীয় দুর্গোৎসব-২০২৬ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপন এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

​উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল্লাহ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. আব্দুল আলীম।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য বলেন,সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ উৎসব শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সরকার ও প্রশাসন সব ধরনের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর। মোরেলগঞ্জে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপিত হবে এবং এজন্য প্রশাসন ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল্লাহ  বলেন, ধর্মীয় উৎসব মানুষের মধ্যে আনন্দ ও সম্প্রীতি বয়ে আনে। মোরেলগঞ্জে শারদীয় দুর্গোৎসব যাতে নির্বিঘ্ন, আনন্দময় ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়, সেজন্য উপজেলা প্রশাসন সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে। প্রতিটি পূজা মণ্ডপে কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলা হবে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় স্বেচ্ছাসেবী কমিটিগুলোর নিবিড় সমন্বয়ের মাধ্যমে যেকোনো পরিস্থিতি মোকাবিলা করা হবে। আমরা আশা করি সকলের সম্মিলিত প্রচেষ্টায় একটি উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে। তিনি সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

আরো পড়ুন...  বদলির আদেশের পরও কর্মস্থল ছাড়ছেন না পিআইও মোস্তফা কামাল—অভিযোগ ও বিতর্কে কালিয়া

​সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি ও জামায়াত ইসলামি নেতৃবৃন্দ, বিভিন্ন মন্দির কমিটির সভাপতি, সেক্রেটারি ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, এবং স্থানীয় গণমাধ্যমকর্মী।

সভায় উপজেলার সকল পূজা মণ্ডপে নিরবচ্ছিন্ন নিরাপত্তা প্রদান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং শান্তিপূর্ণভাবে উৎসব সম্পন্ন করার বিষয়ে বিস্তারিত আলোচনা ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু: প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

১

“শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়” মোরেলগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালিত

২

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে মোরেলগঞ্জে র‌্যালী আলোচনা সভা অনুষ্ঠিত 

৩

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ডের ১০ কোটি টাকা আত্মসাৎ কারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

৪

মোরেলগঞ্জে শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

৫

১৩৮৬ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করলো রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র

৬

কোষ্ট গার্ড পশ্চিম জোনের অভিযানে উদ্ধার ৪জেলে

৭

মোরেলগঞ্জে মা ইলিশ সংরক্ষণ অভিযানে জাল ধ্বংস, দুই ব্যবসায়ীকে জরিমানা

৮

মোরেলগঞ্জে ভূমিহীন নরেনের চায়ের দোকান দখলের চেষ্টার অভিযোগ

৯

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

১০

ওমরাহ শেষে এলাকায় ফিরে কর্মীদের ভালোবাসায় সিক্ত এমপি আব্দুল আলীম

১১

বাগেরহাটে স্থানীয় সরকার প্রতিনিধিদের জলবায়ু সংক্রান্ত সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত

১২

গৌরীপুরে সাংবাদিক ঐক্য ফোরামের প্রতিবাদ সভা

১৩

কক্সবাজার-মহেশখালী-কুতুবদিয়ায় জলদস্যু দমনে কোস্ট গার্ডের সাঁড়াশি অভিযান

১৪

মোরেলগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

১৫

মোরেলগঞ্জে অগ্নিকাণ্ডে ঘর হারিয়ে ২০ দিন ধরে খোলা আকাশের নিচে শ্রমিক পরিবার

১৬

সুন্দরবনে পর্যটকবাহী জাহাজে ডাকাতি চেষ্টার খবরটি বানোয়াট- টোয়াস

১৭

মোরেলগঞ্জে প্রাথমিকের ৪৪ জন সহকারি শিক্ষককে বরণ করে নিলেন শিক্ষক সমিতি

১৮

মৎস্য ঘেরের ভেড়িতে তরমুজ চাষে বাজিমাত: সফল মোরেলগঞ্জের তরুণ উদ্যোক্তা মাহবুব

১৯

শিবগঞ্জ সীমান্তে ৪০টি চোরাই মোবাইলসহ আটক ১

২০