শেফালী আক্তার রাখি, মোরেলগঞ্জ প্রতিনিধি
১৪ অক্টোবর ২০২৬, ৭:১৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মোরেলগঞ্জে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু: প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

নারীর ক্ষমতায়ন, অর্থনৈতিক স্বাধীনতা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে বাগেরহাটের মোরেলগঞ্জে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির দেশব্যাপী তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হতে যাচ্ছে। ‘ফ্যামিলি কার্ড কার্যক্রম: স্বাবলম্বী পরিবার গড়ার প্রতিশ্রুতি’—এই স্লোগানকে সামনে রেখে প্রাথমিক পর্যায়ে উপজেলার তিনটি ইউনিয়নের তিনটি ওয়ার্ডে এ জরিপ ও তথ্য সংগ্রহ কার্যক্রম পরিচালিত হবে।

​সোমবার (১২ অক্টোবর ২০২৬ খ্রি.) দুপুর ২টায় উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে সমাজকল্যাণ মন্ত্রণালয় ও সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে এবং উপজেলা প্রশাসনের আয়োজনে এ বিষয়ে একটি অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়।

প্রেস কনফারেন্সে উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল্লাহ বক্তব্যে বলেন, ফ্যামিলি কার্ড কার্যক্রম সরকারের একটি অত্যন্ত জনবান্ধব উদ্যোগ। এর মাধ্যমে সঠিক ও প্রকৃত উপকারভোগীদের তথ্য সংগ্রহ করে দেশের প্রতিটি পরিবারকে স্বাবলম্বী করে তোলার প্রক্রিয়া আরও সহজ ও স্বচ্ছ করা হবে। তথ্য সংগ্রহ কার্যক্রমে সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছি।

​সভায় জানানো হয়, প্রাথমিক পর্যায়ে উপজেলার ১২ নং জিউধরা,১১নং বহরবুনিয়া ও হোগলাবুনিয়া ইউনিয়নের ১, ৩ ও ৭ নম্বর ওয়ার্ডে এ কার্যক্রমের মাধ্যমে সংশ্লিষ্ট এলাকার পরিবারগুলোর প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হবে। পরবর্তীতে পর্যায়ক্রমে উপজেলার অন্যান্য এলাকাতেও পরিবারের তথ্য সংগ্রহ করা হবে। এই কার্যক্রমের মাধ্যমে পরিবারের প্রকৃত অবস্থা ও প্রয়োজনীয় তথ্য যাচাইয়ের প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে।

আরো পড়ুন...  টেকনাফ-কক্সবাজার মেরিন ড্রাইভের রেজুখাল চেকপোস্টে ২ হাজার ইয়াবা উদ্ধার

​প্রেস কনফারেন্সে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা গৌতম বিশ্বাস, আইসিটি অফিসার ত্রিদীপ সরকার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মেহেদী হাসান ইয়াদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

​অনুষ্ঠান শেষে তথ্য সংগ্রহ কার্যক্রম পরিচালনার জন্য তিন ইউনিয়নে দায়িত্বপ্রাপ্ত সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীর হাতে ট্যাব তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু: প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

১

“শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়” মোরেলগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালিত

২

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে মোরেলগঞ্জে র‌্যালী আলোচনা সভা অনুষ্ঠিত 

৩

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ডের ১০ কোটি টাকা আত্মসাৎ কারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

৪

মোরেলগঞ্জে শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

৫

১৩৮৬ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করলো রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র

৬

কোষ্ট গার্ড পশ্চিম জোনের অভিযানে উদ্ধার ৪জেলে

৭

মোরেলগঞ্জে মা ইলিশ সংরক্ষণ অভিযানে জাল ধ্বংস, দুই ব্যবসায়ীকে জরিমানা

৮

মোরেলগঞ্জে ভূমিহীন নরেনের চায়ের দোকান দখলের চেষ্টার অভিযোগ

৯

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

১০

ওমরাহ শেষে এলাকায় ফিরে কর্মীদের ভালোবাসায় সিক্ত এমপি আব্দুল আলীম

১১

বাগেরহাটে স্থানীয় সরকার প্রতিনিধিদের জলবায়ু সংক্রান্ত সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত

১২

গৌরীপুরে সাংবাদিক ঐক্য ফোরামের প্রতিবাদ সভা

১৩

কক্সবাজার-মহেশখালী-কুতুবদিয়ায় জলদস্যু দমনে কোস্ট গার্ডের সাঁড়াশি অভিযান

১৪

মোরেলগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

১৫

মোরেলগঞ্জে অগ্নিকাণ্ডে ঘর হারিয়ে ২০ দিন ধরে খোলা আকাশের নিচে শ্রমিক পরিবার

১৬

সুন্দরবনে পর্যটকবাহী জাহাজে ডাকাতি চেষ্টার খবরটি বানোয়াট- টোয়াস

১৭

মোরেলগঞ্জে প্রাথমিকের ৪৪ জন সহকারি শিক্ষককে বরণ করে নিলেন শিক্ষক সমিতি

১৮

মৎস্য ঘেরের ভেড়িতে তরমুজ চাষে বাজিমাত: সফল মোরেলগঞ্জের তরুণ উদ্যোক্তা মাহবুব

১৯

শিবগঞ্জ সীমান্তে ৪০টি চোরাই মোবাইলসহ আটক ১

২০