পবিত্র ওমরাহ পালন শেষে নিজ সংসদীয় আসন বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) এলাকায় ফিরেছেন সংসদ সদস্য অধ্যক্ষ মো. আব্দুল আলীম। সোমবার (৬ অক্টোবর) বিকেলে তিনি মোরেলগঞ্জে পৌঁছালে মোরেলগঞ্জ ফেরিঘাট এলাকায় দলীয় নেতাকর্মী ও স্থানীয় সাধারণ মানুষ তাঁকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন।
এর আগে গত ১ অক্টোবর পবিত্র ওমরাহ পালন শেষে দেশে ফেরেন এমপি আব্দুল আলীম। এরপর কিছুদিন তিনি ঢাকায় অবস্থান করেন। সোমবার মোরেলগঞ্জে ফেরার পথে ফেরিঘাট এলাকায় নেতাকর্মীরা তাঁকে স্বাগত জানান।

এ সময় উপস্থিত ছিলেন মোরেলগঞ্জ উপজেলা জামায়াতের আমির মাওলানা শাহাদাত হোসাইন, সাবেক পৌর আমির অধ্যাপক রফিকুল ইসলাম, উপজেলা যুব জামায়াত সভাপতি শফিউল আজম, পৌর সভাপতি মেহেদী হাসান নিয়াজসহ উপজেলা ও স্থানীয় দলীয় নেতৃবৃন্দ। ফেরিঘাট এলাকায় নেতাকর্মীরা ফুল দিয়ে সংসদ সদস্যকে শুভেচ্ছা জানান এবং তাঁর সঙ্গে কুশল বিনিময় করেন।
এ সময় অধ্যক্ষ আব্দুল আলীম সাংবাদিকদের সঙ্গে সংক্ষিপ্ত অভিজ্ঞতা বিনিময়কালে বলেন, “আল্লাহর ঘর কাবায় গিয়ে মোরেলগঞ্জ-শরণখোলাবাসীসহ দেশবাসীর জন্য শান্তি কামনা করেছি। মানুষের মাঝে ভেদাভেদ দূর করে বৈষম্যহীন সমাজ চেয়েছি। দুনিয়া এবং আখেরাতের কল্যাণ চেয়েছি এবং মানুষের মুক্তি চেয়েছি।”
মন্তব্য করুন