শেফালী আক্তার রাখি, মোরেলগঞ্জ প্রতিনিধি
১১ নভেম্বর ২০২৬, ২:৪১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মোরেলগঞ্জে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় জড়ানোর অভিযোগ; সুষ্ঠু তদন্তের দাবি ভুক্তভোগী পরিবারদের

বাগেরহাটের মোরেলগঞ্জে একটি মারপিটের ঘটনায় ষড়যন্ত্রমূলকভাবে ৫ জনের নাম জড়িয়ে মিথ্যা মামলা দেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার। এ ঘটনায় মামলার সুষ্ঠু তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তাঁরা।

​মামলার বিবরণী থেকে জানা যায়, উপজেলার পুটিখালী ইউনিয়নের মঙ্গলেরহাট গ্রামে গত ২ নভেম্বর বিকেল সাড়ে ৫টার দিকে একটি হামলার ঘটনা ঘটে। ওই ঘটনায় মো. জলিল শেখ বাদী হয়ে পিয়াস খান (২১), মিল্টন খান (৪৩), আব্দুল্লাহ শেখ (২০), গুরুতর অসুস্থ (ডেঙ্গুতে আক্রান্ত) ইসমাইল মল্লিক (১৮) এবং রমজান শেখকে (২২)—এ ৫ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

​মঙ্গলবার বিকেলে আয়োজিত সংবাদ সম্মেলনে অভিযুক্ত ইসমাইল মল্লিকের বাবা নাছির উদ্দিন মল্লিক বলেন, তাঁর ছেলে ইসমাইল পুটিখালী ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার নবম শ্রেণির শিক্ষার্থী। সে দীর্ঘদিন ধরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে প্রায় ২৫ দিন ধরে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বাড়িতে অবস্থান করছে। অথচ গত ২ নভেম্বরের মারপিটের ঘটনার সময় তাঁর ছেলে ঘটনাস্থলেই উপস্থিত ছিল না। তাকে সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিতভাবে এজাহারে আসামি করা হয়েছে। তিনি এই মিথ্যা মামলার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান।

আরো পড়ুন...  মঠবাড়িয়ায় মেয়াদোত্তীর্ণ ওষুধসহ নানা অনিয়ম, ৫ ফার্মেসিকে ৩৫ হাজার টাকা জরিমানা

​সংবাদ সম্মেলনে অন্য অভিযুক্ত পিয়াসের বাবা মো. মিল্টন খান ঘটনার নেপথ্য বর্ণনা দিয়ে বলেন, ঘটনার দিন মামলার বাদী জলিল শেখ সিমেন্ট ও খোয়া বোঝাই একটি ভ্যান নিয়ে একটি নড়বড়ে কাঠের পুল পার হওয়ার চেষ্টা করছিলেন। এ সময় সেখানে উপস্থিত থাকা পিয়াস ও তার বন্ধুরা অতিরিক্ত ভারে কাঠের পুলটি ভেঙে গিয়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে তাঁকে সতর্ক করেন। কিন্তু তাঁদের নিষেধ উপেক্ষা করে জোরপূর্বক ভ্যানটি পুলের ওপর তোলা হলে একপর্যায়ে পুলটি ভেঙে খালে পড়ে যায়। ভুক্তভোগীদের ধারণা, মূলত ওই ঘটনার জের ধরেই তাঁদের বিরুদ্ধে এই হয়রানিমূলক ও মিথ্যা মামলা দায়ের করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে বিদায় সংবর্ধনা নিয়ে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন ও প্রতিবাদ

১

গোপালগঞ্জ থেকে বাগেরহাটের বিএনপি নেতা মনিরুল ফরাজী  নিখোজ 

২

মোংলা থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, বিপাকে যাত্রীরা

৩

মোংলা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ

৪

‎জলবায়ু ন্যায্যতার দাবিতে বানিশান্তা যৌনপল্লীতে মানববন্ধন ‎

৫

কোস্ট গার্ডের অভিযানে হরিণের মাংস, মাথা ও চামড়া জব্দ

৬

মোরেলগঞ্জের ঝিলবুনিয়া দরবার শরিফে শুক্রবার থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিল

৭

মোরেলগঞ্জে সিএসও নেটওয়ার্কের নিয়মিত সভা অনুষ্ঠিত

৮

মোরেলগঞ্জে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় জড়ানোর অভিযোগ; সুষ্ঠু তদন্তের দাবি ভুক্তভোগী পরিবারদের

৯

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে মোরেলগঞ্জ ৩ জন আটক

১০

মোরেলগঞ্জে আড়তের গ্রীল কেটে  ৫ লক্ষ টাকা চুরির অভিযোগ

১১

মোরেলগঞ্জে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর ওপর হামলা, আহত ৪জন

১২

মোরেলগঞ্জে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৩

মোরেলগঞ্জে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

১৪

মোরেলগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধনী অনুষ্ঠান প্রদর্শিত

১৫

মোরেলগঞ্জে ৭ই নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

১৬

মসিউর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত: সমালোচনা নাকি ব্যক্তিগত আক্রোশ

১৭

মোরেলগঞ্জে কৃষক দল নেতা জয়নাল আবেদিনের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ

১৮

মোরেলগঞ্জে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ এর শুভ উদ্বোধন উপলক্ষে প্রেস ব্রিফিং

১৯

বিভিন্ন জাতিগোষ্ঠী নিয়ে উসকানিমূলক বক্তব্যের অভিযোগ, থোয়াইচিং মং শাককে কারণ দর্শানোর নোটিশ

২০