মঠবাড়িয়া প্রতিনিধি
৭ সেপ্টেম্বর ২০২৬, ৯:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মঠবাড়িয়ায় মেয়াদোত্তীর্ণ ওষুধসহ নানা অনিয়ম, ৫ ফার্মেসিকে ৩৫ হাজার টাকা জরিমানা

পিরোজপুরের মঠবাড়িয়ায় মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ, বৈধ ড্রাগ লাইসেন্স ছাড়া ওষুধ বিক্রি এবং বিক্রয়যোগ্য নয় এমন স্যাম্পল ওষুধ রাখার অভিযোগে পাঁচটি ফার্মেসিকে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ফার্মেসি রোড ও কেএম লতীফ মেডিসিন মার্কেট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আতাউর রাব্বী অভিযানে নেতৃত্ব দেন। এ সময় পিরোজপুরের ওষুধ তত্ত্বাবধায়ক সুশীল কুমার ঢালী উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানের সময় কয়েকটি ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ, বৈধ ড্রাগ লাইসেন্স ছাড়া ওষুধ বিক্রি এবং বিক্রয়যোগ্য নয় এমন স্যাম্পল ওষুধ রাখার প্রমাণ পাওয়া যায়।

পরে ওষুধ ও কসমেটিক আইন, ২০২৩-এর ৪০(খ) ধারায় পাঁচটি প্রতিষ্ঠানকে বিভিন্ন অঙ্কে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।

জরিমানাকৃত প্রতিষ্ঠানগুলোর মধ্যে আকন মেডিকেল হলের স্বত্বাধিকারী মোহাম্মদ শাহজাহানকে ১০ হাজার টাকা এবং আদর্শ মেডিকেল হলের স্বত্বাধিকারী মোহাম্মদ জাকারিয়া হোসেনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া রাকিব মেডিকেল হলের স্বত্বাধিকারী মোস্তাফিজুর রহমানকে ৫ হাজার, নাজাহ ফার্মেসির স্বত্বাধিকারী মো. আলমগীর হোসেনকে ৫ হাজার এবং মাহবুব ফার্মেসির স্বত্বাধিকারী মাহবুবুর রহমানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

আরো পড়ুন...  কুড়িগ্রাম-নাগেশ্বরী মহাসড়কে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষ: শিশুসহ নিহত ৫, আহত ৯

অভিযান শেষে ইউএনও ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আতাউর রাব্বী বলেন, জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর ওষুধ বিক্রি বা সংরক্ষণের মতো অনিয়ম কোনোভাবেই বরদাশত করা হবে না। ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে জড়িত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আরও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে ২৩ ব্যাংকের অংশগ্রহণে ক্যাশলেস লেনদেনের সচেতনতামূলক ক্যাম্পেইন

মোরেলগঞ্জে প্রধান শিক্ষক মনিরুল ইসলামের বিদায় সংবর্ধনা

চন্দনাইশে বন্যাদুর্গত শিশু, এতিম ও প্রতিবন্ধীদের মাঝে সহায়তা

ভ্যান বিক্রির পরও জোটেনি চিকিৎসার টাকা, জোবায়েরকে বাঁচাতে সহায়তার আবেদন

রামপালকে বাল্যবিবাহ, শিশুশ্রম ও স্কুলবহির্ভূত শিশু মুক্ত ঘোষণা

মঠবাড়িয়ায় মেয়াদোত্তীর্ণ ওষুধসহ নানা অনিয়ম, ৫ ফার্মেসিকে ৩৫ হাজার টাকা জরিমানা

চিলমারীতে ১০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

প্রেমঘটিত বিষয় নিয়ে বিএনপি-জামায়াত সমর্থকদের সংঘর্ষ, আহত অন্তত ১০

রৌমারীতে সার নিতে গিয়ে গুদামে ভাঙচুরের অভিযোগ, প্রশাসনের অস্বীকার

নানির বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

১০

মাগুরায় গুদামে অভিযান, ৩২৮ বস্তা সার জব্দ; আটক ২

১১

কুলিয়ারচরে হালচাষের ট্রাক্টর উল্টে চালক নিহত

১২

সাইকেলে ছয় দেশ পাড়ি দিয়ে হজে যাচ্ছেন নরসিংদীর সজিব

১৩

মোরেলগঞ্জে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

১৪

১০ বছরের সঞ্চয় জর্দার কৌটায় নষ্ট, নিঃস্ব বিধবার আকুতি

১৫

বাতাকান্দি আদর্শ স্কুলের আজীবন দাতা সদস্য হলেন সৈয়দা শারমিন

১৬

মাগুরায় টিএলএ টেনিস প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন রাকিব-আলাউদ্দিন ও মাজেদ-রাজা

১৭

নাজিরপুরে বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৬

১৮

চন্দনাইশে পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ১১

১৯

মোরেলগঞ্জে সবুজের বার্তা ছড়াচ্ছেন সাবেক অধ্যক্ষ জাহাঙ্গীর আল আজাদ

২০