শেফালী আক্তার রাখি, মোরেলগঞ্জ প্রতিনিধি
২৯ অক্টোবর ২০২৬, ৪:৫৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা: মোরেলগঞ্জে ডরপের উদ্যোগে নিরাপদ পানি প্রকল্পের উদ্বোধন

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের মধ্য আমুরবুনিয়া গ্রামে পাইপ লাইন ভিত্তিক সৌরশক্তিচালিত নিরাপদ পানি সরবরাহ নেটওয়ার্কের শুভ উদ্বোধন করা হয়েছে। ২৮ অক্টোবর বুধবার বিকেলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রকল্পের উদ্বোধন করেন মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল্লাহ।

জলবায়ু পরিবর্তনের প্রভাবে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উপকূলীয় জেলা বাগেরহাটে ভূগর্ভস্থ পানিতে লবণাক্ততা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এর ফলে স্থানীয় লোকজনকে সুপেয় পানির তীব্র সংকটের পাশাপাশি বিভিন্ন পানিবাহিত রোগের মুখোমুখি হতে হচ্ছিল। এই সংকট নিরসনে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘চ্যারিটি ওয়াটার’-এর অর্থায়নে, ‘হেলভেটাস বাংলাদেশ’-এর সার্বিক সহযোগিতায় এবং ‘ডরপ’ এর বাস্তবায়নাধীন ‘ওডিঅবও’ প্রকল্পের আওতায় এই উদ্যোগ নেওয়া হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল্লাহ বলেন, “জলবায়ু পরিবর্তনের কারণে উপকূলীয় অঞ্চলে সুপেয় পানির সংকট দিন দিন একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে নারী ও শিশুরা এই সংকটের সবচেয়ে বেশি ভুক্তভোগী হয়। সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থা ডরপের এমন জনকল্যাণমূলক উদ্যোগ উপকূলের মানুষের স্বাস্থ্য সুরক্ষায় এবং জীবনযাত্রার মান উন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই প্রকল্পের সঠিক রক্ষণাবেক্ষণ ও ব্যবহার নিশ্চিত করতে তিনি স্থানীয় এলাকাবাসীকে এগিয়ে আসার আহ্বান জানান।

আরো পড়ুন...  জামায়াতে ইসলামীর আমীরের ৫ ফেব্রুয়ারির নির্বাচনী জনসভা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিক সম্মেলন

উদ্বোধনী অনুষ্ঠানে আমুরবুনিয়া গ্রামের উপকারভোগী ও ‘মা সংসদ’-এর নেতৃবৃন্দের অংশগ্রহণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মো. আরিফুল ইসলাম,কৃষি কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, হেলভেটাস বাংলাদেশ এর প্রকৌশলী মো. নাসির উদ্দিন, ডরপ এর প্রকল্প ম্যানেজার নুরেফা আরজু, উপজেলা কো-অর্ডিনেটর সওকাত চৌধুরী,মনিটরিং কো-অর্ডিনেটর মো. হুমায়ুন কবির,প্রজেক্ট ইঞ্জিনিয়ার শামীম আহমেদ, পানি ব্যবহারকারী কমিটির সদস্য এবং ডরপের অন্যান্য কর্মীবৃন্দ।

উদ্যোক্তারা জানান, সৌরশক্তিচালিত পাম্পিং প্রযুক্তির মাধ্যমে পুকুরের পানি পরিশোধন করে সরবরাহের এই ব্যবস্থায় গ্রামের বিভিন্ন স্থানে ১৬টি ট্যাপস্ট্যান্ড স্থাপন করা হয়েছে। এর মাধ্যমে এই গ্রামের ২৫০টি পরিবারের প্রায় ১২শ মানুষ এখন রান্নাবান্না,খাওয়া ও ব্যক্তিগত স্বাস্থ্যবিধি রক্ষার জন্য হাতের নাগালে সহজে নিরাপদ পানি ব্যবহার করতে পারবে।

স্থানীয় জনগণের দীর্ঘদিনের সুপেয় পানির চাহিদা মেটানোর পাশাপাশি পানিজনিত রোগের ঝুঁকি হ্রাস এবং জনস্বাস্থ্য উন্নয়নে এই মহৎ উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন উপস্থিত অতিথিবৃন্দরা।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা: মোরেলগঞ্জে ডরপের উদ্যোগে নিরাপদ পানি প্রকল্পের উদ্বোধন

১

মোরেলগঞ্জে পালিত হয়েছে বিশ্ব হাতধোয়া দিবস

২

যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে মোরেলগঞ্জে বর্নাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

৩

শনাক্ত হয়নি পশুর নদে কয়লাবোঝাই ডুবো জাহাজের অবস্থান

৪

মোংলায় বর্ণাঢ্য আয়োজনে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

৫

মোরেলগঞ্জে পাঁচগাঁও বাজারে অগ্নিকাণ্ড: নিঃস্ব ব্যবসায়ীরা

৬

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে হরিণের মাংস উদ্ধার

৭

মোংলা বন্দর পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

৮

প্রধানমন্ত্রী তারেক রহমান দাকোপে, পরিদর্শন করবেন মোংলা বন্দর

৯

পূজার নিরাপত্তায় উপকূলে তৎপর কোস্ট গার্ড

১০

মোংলায় প্রধানমন্ত্রীর আগমন ঘিরে বিএনপির বর্ণাঢ্য মিছিল

১১

ডরপের উদ্যোগে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৬ উদযাপন

১২

রামপালে বন্দোবস্ত জমি দখল নিতে হামলার পর ধর্ষণের হুমকি

১৩

সাইবার বুলিং মামলা থেকে খালাস পেলেন সাংবাদিক রেজা মাসুদ

১৪

মোরেলগঞ্জে রাস্তা ও ফেরিঘাট নির্মাণ কাজের পরিদর্শন করলেন এমপি

১৫

জলবায়ু অভিযোজনের নামে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে ঋণের ফাঁদে ফেলা চলবেনা

১৬

বাড়ি ফেরা হলোনা অন্তঃসত্ত্বা কাকলির!

১৭

৩ হাজারে রাত্রিযাপনের চুক্তিতে ১ হাজার পরিশোধের জেরে হত্যা, আটক-২

১৮

মোরেলগঞ্জে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু: প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

১৯

“শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়” মোরেলগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালিত

২০