আলী আজীম, মোংলা প্রতিনিধি
২৮ অক্টোবর ২০২৬, ৩:৪১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মোংলায় বর্ণাঢ্য আয়োজনে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে মোংলায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। কর্সূচীর মধ্যে ছিলো র‌্যালি ও আনন্দ মিছিল, আলোচনা সভা ও বৃক্ষ রোপণ।

বুধবার (২৮ অক্টোবর) সকাল ১১টায় পৌর শ্রমিক সংঘ থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবারো সেখানে গিয়ে শেষ হয়। র‌্যালি ও আনন্দ মিছিলে যুবদলের নেতা-কর্মীরা ঢাক-ঢোল বাজিয়ে অংশ নেন। এতে মোংলা পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করে।

পরবর্তীতে শ্রমিক সংঘ চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে পৌর থেকে যুবদলের খন্ড খন্ড মিছিল এসে শ্রমিক সংঘ চত্বরে সমবেত হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৭৮ সালের ২৭ অক্টোবর বাংলার রাখাল রাজা, বহু দলীয় গণতন্ত্রের প্রবক্তা, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যুবদলকে নিজ হাতে প্রতিষ্ঠা করেছিলেন। এদেশের মানুষের মৌলিক অধিকার রক্ষায় ১৯ দফা কর্মসূচি ঘোষণা করেছিলেন।

বক্তারা আরো বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের ভোটের অধিকার রক্ষা ও স্বৈরাচারের বিরুদ্ধে লড়াইয়ে যুবদলের নেতাকর্মীরা অগ্রণী ভূমিকা পালন করেছে। আজকের এই দিনে আমাদের অঙ্গীকার হবে মিথ্যা ও অপপ্রচারের বিরুদ্ধে সত্যের পক্ষে অবস্থান নিয়ে কাজ করা।

আরো পড়ুন...  হিলিতে সজিনা রোপণ কর্মসূচির উদ্বোধন

বক্তারা বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ঘোষিত গণতান্ত্রিক আন্দোলন ও রাষ্ট্রকাঠামো সংস্কারের জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।

এসময় অন্যান্যদের মধ্যে মোংলা পৌর যুবদলের আহ্বায়ক ইমান হোসেন রিপন, সাবেক জেলা যুবদলের সদস্য ও সাবেক কাউন্সিলর যুবদল নেতা মো. আলাউদ্দিন, উপজেলা যুবদলের সাবেক সভাপতি বাবুল হোসেন রনি, পৌর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক আলহাজ্ব খোরশেদ আলম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নাসির তালুকদার, যুবদল মহশিন পাটোয়ারী, মহশিন ভূঁইয়া, রতন মাহমুদ, বি, এম, ওয়াসিম আরমান, বাপ্পারাজ, রেজাউল করিম শুভসহ পৌর ৯টি ওয়ার্ডের যুবদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া যুবদল সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোংলায় বর্ণাঢ্য আয়োজনে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

১

মোরেলগঞ্জে পাঁচগাঁও বাজারে অগ্নিকাণ্ড: নিঃস্ব ব্যবসায়ীরা

২

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে হরিণের মাংস উদ্ধার

৩

মোংলা বন্দর পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

৪

প্রধানমন্ত্রী তারেক রহমান দাকোপে, পরিদর্শন করবেন মোংলা বন্দর

৫

পূজার নিরাপত্তায় উপকূলে তৎপর কোস্ট গার্ড

৬

মোংলায় প্রধানমন্ত্রীর আগমন ঘিরে বিএনপির বর্ণাঢ্য মিছিল

৭

ডরপের উদ্যোগে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৬ উদযাপন

৮

রামপালে বন্দোবস্ত জমি দখল নিতে হামলার পর ধর্ষণের হুমকি

৯

সাইবার বুলিং মামলা থেকে খালাস পেলেন সাংবাদিক রেজা মাসুদ

১০

মোরেলগঞ্জে রাস্তা ও ফেরিঘাট নির্মাণ কাজের পরিদর্শন করলেন এমপি

১১

জলবায়ু অভিযোজনের নামে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে ঋণের ফাঁদে ফেলা চলবেনা

১২

বাড়ি ফেরা হলোনা অন্তঃসত্ত্বা কাকলির!

১৩

৩ হাজারে রাত্রিযাপনের চুক্তিতে ১ হাজার পরিশোধের জেরে হত্যা, আটক-২

১৪

মোরেলগঞ্জে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু: প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

১৫

“শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়” মোরেলগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালিত

১৬

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে মোরেলগঞ্জে র‌্যালী আলোচনা সভা অনুষ্ঠিত 

১৭

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ডের ১০ কোটি টাকা আত্মসাৎ কারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

১৮

মোরেলগঞ্জে শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

১৯

১৩৮৬ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করলো রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র

২০