শেফালী আক্তার রাখি, মোরেলগঞ্জ প্রতিনিধি
১৪ অক্টোবর ২০২৬, ৪:৫৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে মোরেলগঞ্জে র‌্যালী আলোচনা সভা অনুষ্ঠিত 

‘ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের মোরেলগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালিত হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে সচেতনতামূলক র‌্যালি, ভূমিকম্প ও অগ্নিকান্ড মোকাবিলা বিষয়ক মহড়া এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‌্যালিটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধার কার্যক্রমের বাস্তব মহড়া প্রদর্শন করেন।
উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল্লাহ এর সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আহসান উল্লাহ। এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ফায়ার সার্ভিসের সদস্য, সাংবাদিক, এনজিও প্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী ও সুধীজন উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, দুর্যোগে প্রাণহানি ও ক্ষয়ক্ষতি কমাতে আগাম প্রস্তুতি, সতর্কবার্তা অনুসরণ এবং জনসচেতনতা বাড়ানোর বিকল্প নেই। দুর্যোগ মোকাবিলায় সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তাঁরা।
 অপরদিকে আন্তর্জাতিক দুযোগ প্রশমন দিবস উপলক্ষে বেসরকারি উন্নয়ন সংস্থা সিসিডির উদ্যোগে মোরেলগঞ্জ উপজেলার খাউলিয়া ইউনিয়নের পশুরবুনিয়া ও সন্ন্যাসী জলবায়ু যুব সংগঠন এর বাস্তবায়নে ৩শ’ তালের বীজ রোপন করা হয়। সিসিডিবির মাঠকর্মীবৃন্দ ও উপজেলা সম্বনয়কারি সুব্রত মিস্ত্রী এ সময় উপস্থিত ছিলেন।
Facebook Comments Box
আরো পড়ুন...  শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতি, অস্ত্রসহ গ্রেপ্তার ৪

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু: প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

১

“শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়” মোরেলগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালিত

২

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে মোরেলগঞ্জে র‌্যালী আলোচনা সভা অনুষ্ঠিত 

৩

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ডের ১০ কোটি টাকা আত্মসাৎ কারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

৪

মোরেলগঞ্জে শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

৫

১৩৮৬ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করলো রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র

৬

কোষ্ট গার্ড পশ্চিম জোনের অভিযানে উদ্ধার ৪জেলে

৭

মোরেলগঞ্জে মা ইলিশ সংরক্ষণ অভিযানে জাল ধ্বংস, দুই ব্যবসায়ীকে জরিমানা

৮

মোরেলগঞ্জে ভূমিহীন নরেনের চায়ের দোকান দখলের চেষ্টার অভিযোগ

৯

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

১০

ওমরাহ শেষে এলাকায় ফিরে কর্মীদের ভালোবাসায় সিক্ত এমপি আব্দুল আলীম

১১

বাগেরহাটে স্থানীয় সরকার প্রতিনিধিদের জলবায়ু সংক্রান্ত সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত

১২

গৌরীপুরে সাংবাদিক ঐক্য ফোরামের প্রতিবাদ সভা

১৩

কক্সবাজার-মহেশখালী-কুতুবদিয়ায় জলদস্যু দমনে কোস্ট গার্ডের সাঁড়াশি অভিযান

১৪

মোরেলগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

১৫

মোরেলগঞ্জে অগ্নিকাণ্ডে ঘর হারিয়ে ২০ দিন ধরে খোলা আকাশের নিচে শ্রমিক পরিবার

১৬

সুন্দরবনে পর্যটকবাহী জাহাজে ডাকাতি চেষ্টার খবরটি বানোয়াট- টোয়াস

১৭

মোরেলগঞ্জে প্রাথমিকের ৪৪ জন সহকারি শিক্ষককে বরণ করে নিলেন শিক্ষক সমিতি

১৮

মৎস্য ঘেরের ভেড়িতে তরমুজ চাষে বাজিমাত: সফল মোরেলগঞ্জের তরুণ উদ্যোক্তা মাহবুব

১৯

শিবগঞ্জ সীমান্তে ৪০টি চোরাই মোবাইলসহ আটক ১

২০