অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ৫নং রামচন্দ্রপুর ইউনিয়নের কচুবুনিয়া গ্রামের মো. ইউনুস ফকিরের ছেলে মো. হাফিজুল ফকির দৈবজ্ঞহাটী ইউনিয়নের নবইরশি বাস স্টান্ডে ‘হাফিজুল স্টোর’ নামক একটি কাঁচা মালের আড়ত পরিচালনা করে আসছেন। গত ৭ নভেম্বর শনিবার দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে তিনি প্রতিদিনের মতো আড়ৎ বন্ধ করে বাড়িতে চলে যান।
পরবর্তীতে ওই দিন রাতে কোনো এক সময় পূর্বপরিকল্পিতভাবে অজ্ঞাতনামা চোরেরা আড়ত ঘরের পশ্চিম পার্শ্বের লোহার গ্রীল কেটে এবং মই ব্যবহার করে ভেতরে প্রবেশ করে আড়তের ক্যাশ বাক্সে থাকা নগদ পাঁচ লাখ টাকা চুরি করে নিয়ে যায় তারা।
পরদিন ৮ নভেম্বর ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে আড়ত খুলে পশ্চিম পাশের গ্রীল কাটা ও টাকা চুরির বিষয়টি দেখতে পান মালিক হাফিজুল ফকির।
এ সময় তার ডাকচিৎকারে আশেপাশের লোকজন ও দোকানদাররা ছুটে এসেন। পরবর্তীতে আড়তের পিছন থেকে চুরির কাজে ব্যবহৃত একটি মইও উদ্ধার করা হয়। এ বিষয়ে ভুক্তভোগী ব্যবসায়ী হাফিজুল ফকির বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেছে। স্থানীয় ব্যবসায়ীরা দ্রæত এ চুরির ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তার এবং চুরি যাওয়া টাকা উদ্ধারের দাবি জানিয়েছেন।