ইতিহাস ডেস্ক
৪ জুলাই ২০২৬, ১০:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নরওয়ের বাধা পেরিয়ে কী ইউরোপের অভিশাপ ভাঙতে পারবে ব্রাজিল?

বিশ্ব ফুটবলের ইতিহাসে সবচেয়ে সফল দল ব্রাজিল। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন সেলেসাওরা সর্বশেষ ২০০২ সালে বিশ্বকাপের শিরোপা জিতেছিল। এরপর কেটে গেছে দীর্ঘ ২৪ বছর। এই সময়ে বিশ্বকাপের নকআউট পর্বে ইউরোপীয় দলগুলোর বিপক্ষে বারবার হতাশার স্বাদ পেয়েছে ব্রাজিল। এবার সেই দীর্ঘদিনের ‘ইউরোপীয় অভিশাপ’ কাটানোর লক্ষ্য নিয়েই মাঠে নামছে তারা।

বিশ্বকাপের শেষ ষোলোর লড়াইয়ে বাংলাদেশ সময় রোববার (৫ জুলাই) দিবাগত রাত ২টায় নিউ ইয়র্কের নিউ জার্সি স্টেডিয়ামে ইউরোপের শক্তিশালী দল নরওয়ের মুখোমুখি হবে ব্রাজিল। জয় পেলেই নিশ্চিত হবে কোয়ার্টার ফাইনালের টিকিট।

পরিসংখ্যান বলছে, ২০০২ সালের বিশ্বকাপ জয়ের পর নকআউট পর্বে যতবার ব্রাজিল বিদায় নিয়েছে, প্রতিবারই প্রতিপক্ষ ছিল ইউরোপের কোনো দল। ২০০৬ সালে ফ্রান্স, ২০১০ সালে নেদারল্যান্ডস, ২০১৪ সালে জার্মানি, ২০১৮ সালে বেলজিয়াম এবং ২০২২ সালে ক্রোয়েশিয়ার কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় সেলেসাওরা। ফলে ইউরোপীয় দলগুলোর বিপক্ষে এই ব্যর্থতা এখন ব্রাজিলের জন্য বড় এক মানসিক চ্যালেঞ্জ।

নরওয়ের বিপক্ষেও ইতিহাস খুব একটা সুখকর নয় ব্রাজিলের। ১৯৮৭ সালে প্রথম সাক্ষাতের পর এখন পর্যন্ত চারবার মুখোমুখি হয়ে একবারও জয় পায়নি তারা। দুটি ম্যাচে হেরেছে এবং বাকি দুটি ড্র হয়েছে। ফলে এবার শুধু কোয়ার্টার ফাইনালে ওঠাই নয়, নরওয়ের বিপক্ষে প্রথম জয়ও খুঁজবে ব্রাজিল।

আরো পড়ুন...  নেইমারের বিরুদ্ধে সাবেক বাবুর্চির মামলা

দলের দায়িত্বে থাকা ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তি অবশ্য আত্মবিশ্বাসী। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে তিনি বলেন, প্রথম ম্যাচের তুলনায় দল অনেক বেশি সংগঠিত ও আত্মবিশ্বাসী। নকআউট পর্বে সফল হতে হলে রক্ষণভাগকে আরও দৃঢ় রাখতে হবে বলেও মন্তব্য করেন এই অভিজ্ঞ কোচ।

যদিও সাম্প্রতিক সময়ে ইউরোপীয় দলগুলোর বিপক্ষে ব্রাজিলের রেকর্ড হতাশাজনক, তবে বিশ্বকাপের নকআউট ইতিহাসে সামগ্রিক পরিসংখ্যানে তারা এখনো এগিয়ে। ইউরোপীয় প্রতিপক্ষের বিপক্ষে ১৭টি জয়, ৯টি হার ও ৫টি ড্র রয়েছে সেলেসাওদের।

গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে ব্রাজিল শিবিরে কিছুটা স্বস্তি ফিরিয়েছে ফরোয়ার্ড রাফিনিয়ার অনুশীলনে ফেরা। তবে তিনি এখনও পুরোপুরি ফিট নন বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম। অন্যদিকে চোটের কারণে মিডফিল্ডার লুকাস পাকেতা কার্যত বিশ্বকাপ থেকেই ছিটকে গেছেন, যা ব্রাজিলের জন্য বড় ধাক্কা।

এখন দেখার বিষয়, নিউ জার্সির মাঠে নরওয়েকে হারিয়ে ব্রাজিল কি দীর্ঘ ২৪ বছরের ইউরোপীয় দুঃস্বপ্নের অবসান ঘটাতে পারে, নাকি আবারও হতাশাই সঙ্গী হয় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ হাজারে রাত্রিযাপনের চুক্তিতে ১ হাজার পরিশোধের জেরে হত্যা, আটক-২

১

মোরেলগঞ্জে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু: প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

২

“শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়” মোরেলগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালিত

৩

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে মোরেলগঞ্জে র‌্যালী আলোচনা সভা অনুষ্ঠিত 

৪

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ডের ১০ কোটি টাকা আত্মসাৎ কারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

৫

মোরেলগঞ্জে শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

৬

১৩৮৬ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করলো রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র

৭

কোষ্ট গার্ড পশ্চিম জোনের অভিযানে উদ্ধার ৪জেলে

৮

মোরেলগঞ্জে মা ইলিশ সংরক্ষণ অভিযানে জাল ধ্বংস, দুই ব্যবসায়ীকে জরিমানা

৯

মোরেলগঞ্জে ভূমিহীন নরেনের চায়ের দোকান দখলের চেষ্টার অভিযোগ

১০

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

১১

ওমরাহ শেষে এলাকায় ফিরে কর্মীদের ভালোবাসায় সিক্ত এমপি আব্দুল আলীম

১২

বাগেরহাটে স্থানীয় সরকার প্রতিনিধিদের জলবায়ু সংক্রান্ত সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত

১৩

গৌরীপুরে সাংবাদিক ঐক্য ফোরামের প্রতিবাদ সভা

১৪

কক্সবাজার-মহেশখালী-কুতুবদিয়ায় জলদস্যু দমনে কোস্ট গার্ডের সাঁড়াশি অভিযান

১৫

মোরেলগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

১৬

মোরেলগঞ্জে অগ্নিকাণ্ডে ঘর হারিয়ে ২০ দিন ধরে খোলা আকাশের নিচে শ্রমিক পরিবার

১৭

সুন্দরবনে পর্যটকবাহী জাহাজে ডাকাতি চেষ্টার খবরটি বানোয়াট- টোয়াস

১৮

মোরেলগঞ্জে প্রাথমিকের ৪৪ জন সহকারি শিক্ষককে বরণ করে নিলেন শিক্ষক সমিতি

১৯

মৎস্য ঘেরের ভেড়িতে তরমুজ চাষে বাজিমাত: সফল মোরেলগঞ্জের তরুণ উদ্যোক্তা মাহবুব

২০