ইতিহাস ডেস্ক
২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কুলিয়ারচরে ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুলের গণসংযোগ

স্থানীয় সরকার নির্বাচনের আনুষ্ঠানিক তফসিল ঘোষণা না হলেও কিশোরগঞ্জের কুলিয়ারচরে সম্ভাব্য উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে আগাম নির্বাচনী তৎপরতা দেখা দিয়েছে। হাট-বাজার, মোড় ও রাস্তার পাশে বিলবোর্ড-পোস্টারের পাশাপাশি সম্ভাব্য প্রার্থীদের গণসংযোগে সরগরম হয়ে উঠেছে উপজেলার বিভিন্ন এলাকা।

এরই মধ্যে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন সাবেক ছাত্রনেতা ও ব্যবসায়ী মো. শহীদ উদ্দিন বাবুল।

প্রতিটি গ্রাম, পাড়া-মহল্লা ও বাজারে গিয়ে ভোটারদের সঙ্গে কুশল বিনিময়ের পাশাপাশি মতবিনিময় করছেন তিনি।

কুলিয়ারচর উপজেলার পূর্ব গাইলকাটা গ্রামের সন্তান মো. শহীদ উদ্দিন বাবুল স্থানীয় রাজনীতিতে সক্রিয়। বর্তমানে তিনি কুলিয়ারচর পৌর বিএনপির যুববিষয়ক সম্পাদক এবং এর আগে পৌর যুবদলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। দলীয় আন্দোলনে সক্রিয় থাকার কারণে রাজনৈতিক জীবনে তাঁকে ছয়বার কারাবরণ করতে হয়েছে বলে তাঁর পক্ষ থেকে জানানো হয়েছে।

গণসংযোগকালে শহীদ উদ্দিন বাবুল বলেন, “ব্যক্তিগত পদ-পদবি নয়, কুলিয়ারচরের সাধারণ মানুষ ও যুবসমাজের অধিকার আদায়ের লক্ষ্যেই মাঠে নেমেছি। প্রতিকূল পরিস্থিতিতেও এলাকার মানুষের পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকব। জনগণের সমর্থন ও ভালোবাসায় নির্বাচিত হতে পারলে কুলিয়ারচরকে উন্নয়ন, ঐক্য ও অগ্রগতির এক আদর্শ উপজেলায় রূপান্তর করব।”

আরো পড়ুন...  মাগুরায় প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার ও সহায়ক উপকরণ বিতরণ

প্রচারণার ধারাবাহিকতায় সোমবার দিনব্যাপী রামদী ইউনিয়নের জামতলী মোড়, আগরপুর বাজার, গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের জাফরাবাদ মোড়, বড়চারা নতুন বাজার ও লক্ষ্মীপুর বাজারে নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে গণসংযোগ করেন তিনি।

এ সময় স্থানীয় ব্যবসায়ী ও পথচারীদের মধ্যে তাঁর উপস্থিতি ঘিরে আগ্রহ দেখা যায়। কেউ কেউ তাঁকে মিষ্টিমুখ করিয়ে শুভেচ্ছা জানান।

স্থানীয় কয়েকজন ভোটারের ভাষ্য, দীর্ঘদিনের রাজনৈতিক কর্মকাণ্ড ও তরুণদের সঙ্গে তাঁর সম্পৃক্ততার কারণে শহীদ উদ্দিন বাবুলকে নিয়ে এলাকায় আলোচনা রয়েছে। তবে আসন্ন নির্বাচনে প্রার্থিতা ও প্রতিদ্বন্দ্বিতার বিষয়টি তফসিল ও পরবর্তী নির্বাচনী প্রক্রিয়ার ওপর নির্ভর করবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুলিয়ারচরে ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুলের গণসংযোগ

১

বেতিল হাট-বাজার বণিক সমবায় সমিতির নির্বাচনে ভোটার সিরিয়াল কার্ড বিতরণ

২

মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে আনন্দ-উচ্ছ্বাসে ‘মেলবন্ধন’

৩

কুষ্টিয়ায় শ্রমিক নেতা কমরেড রেজন বিশ্বাসের স্মরণসভা অনুষ্ঠিত

৪

শান্তিপূর্ণ বদরগঞ্জ অশান্তের চেষ্টা হলে জবাব দেওয়া হবে: তাতী দল সভাপতি

৫

মহিপুরে দুই একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উন্নয়ন কাজের উদ্বোধন

৬

যাঁকে ভালোবাসা ছাড়া মুমিন হওয়া যায় না

৭

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

৮

বিদেশে পাঠানোর কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, যশোরে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

৯

দেশ ও স্বাস্থ্যখাতে অস্থিরতার প্রতিবাদে কুড়িগ্রামে ড্যাবের মানববন্ধন

১০

মহম্মদপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন

১১

সাভারে বিএনপির বিক্ষোভ মিছিল, ‘নৈরাজ্য ও সন্ত্রাসের’ প্রতিবাদ

১২

ইসলামী বইমেলায় আসছে জাহেদুল ইসলাম আল রাইয়ানের ‘মোহমুক্ত হৃদয়’

১৩

ফুলবাড়ীতে বিজিবির অভিযানে ২৯৭ বোতল যৌন উত্তেজক সিরাপ জব্দ

১৪

মোরেলগঞ্জের বহরবুনিয়ায় ডালিমের অত্যাচারে অতিষ্ঠ গ্রামবাসী, বিচারের দাবিতে মানববন্ধন

১৫

কুয়াকাটায় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব পর্যটন দিবস পালিত

১৬

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে শ্রমিক দলের সমাবেশ

১৭

পীরগঞ্জে বৈধ বালুমহলে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

১৮

কাঠালিয়ার ছৈলারচরে বিশ্ব পর্যটন দিবসে আলোচনা সভা

১৯

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে অভিযান

২০