রানা ইসলাম, বদরগঞ্জ (রংপুর)
২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শান্তিপূর্ণ বদরগঞ্জ অশান্তের চেষ্টা হলে জবাব দেওয়া হবে: তাতী দল সভাপতি

পরিকল্পিত সন্ত্রাস, নৈরাজ্য ও বিশৃঙ্খলার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে রংপুরের বদরগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা তাতী দল।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় বদরগঞ্জ উপজেলা তাতী দলের উদ্যোগে বিক্ষোভ মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বদরগঞ্জ শহীদ মিনারে গিয়ে শেষ হয়। পরে শহীদ মিনার চত্বরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে রংপুর জেলা তাতী দলের সাংগঠনিক সম্পাদক ও বদরগঞ্জ উপজেলা সভাপতি মেহেদী হাসান নয়ন বলেন, “শান্তিপূর্ণ বদরগঞ্জ উপজেলাকে কেউ অশান্ত করার চেষ্টা করলে তার উপযুক্ত জবাব দেওয়া হবে। বদরগঞ্জে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ অঙ্গসংগঠনের কেউ যদি কোনো মিছিল-মিটিং করার চেষ্টা করে, তাহলে তাদের কোনো অস্তিত্ব থাকবে না এই বদরগঞ্জে।”

সমাবেশে বদরগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান নিপুল বলেন, “বদরগঞ্জসহ সারাদেশে একটি দল বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র করছেন। তাদের ষড়যন্ত্র সফল করতে আমরা দেব না।”

তিনি আরও বলেন, বিএনপি ও অঙ্গসংগঠনের কোনো নেতাকর্মীর ওপর হামলা বা আঘাতের ঘটনা ঘটলে এর পরিণতি ভালো হবে না। তবে রাজনৈতিক কর্মসূচি পালনের ক্ষেত্রে আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে অবনতি না হয়, সেদিকেও সবাইকে দায়িত্বশীল থাকার আহ্বান জানান তিনি।

আরো পড়ুন...  কুলিয়ারচরে হাতকড়াসহ পালানো আ. লীগ নেতা ১০ ঘণ্টা পর ফের আটক

রংপুর জেলা তাতী দলের সাধারণ সম্পাদক মুরাদ কায়সার মিঠুন বলেন, “পরিকল্পিত সন্ত্রাস, নৈরাজ্য ও বিশৃঙ্খলার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা মোকাবিলায় তাতী দল ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা হাত গুটিয়ে বসে থাকবে না।”

তিনি আরও বলেন, যারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে।

নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে মুরাদ কায়সার মিঠুন বলেন, দেশের শান্তি, গণতান্ত্রিক পরিবেশ ও জনজীবনের স্বাভাবিকতা রক্ষায় সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে। কোনো ধরনের বিশৃঙ্খলার কারণে যাতে সাধারণ মানুষের জীবনযাত্রা ব্যাহত না হয়, সেদিকে রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ জনগণকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

সমাবেশে আরও বক্তব্য দেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আপেল মাহমুদ ও স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রায়হান কবিরসহ অনেকে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুলিয়ারচরে ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুলের গণসংযোগ

১

বেতিল হাট-বাজার বণিক সমবায় সমিতির নির্বাচনে ভোটার সিরিয়াল কার্ড বিতরণ

২

মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে আনন্দ-উচ্ছ্বাসে ‘মেলবন্ধন’

৩

কুষ্টিয়ায় শ্রমিক নেতা কমরেড রেজন বিশ্বাসের স্মরণসভা অনুষ্ঠিত

৪

শান্তিপূর্ণ বদরগঞ্জ অশান্তের চেষ্টা হলে জবাব দেওয়া হবে: তাতী দল সভাপতি

৫

মহিপুরে দুই একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উন্নয়ন কাজের উদ্বোধন

৬

যাঁকে ভালোবাসা ছাড়া মুমিন হওয়া যায় না

৭

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

৮

বিদেশে পাঠানোর কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, যশোরে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

৯

দেশ ও স্বাস্থ্যখাতে অস্থিরতার প্রতিবাদে কুড়িগ্রামে ড্যাবের মানববন্ধন

১০

মহম্মদপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন

১১

সাভারে বিএনপির বিক্ষোভ মিছিল, ‘নৈরাজ্য ও সন্ত্রাসের’ প্রতিবাদ

১২

ইসলামী বইমেলায় আসছে জাহেদুল ইসলাম আল রাইয়ানের ‘মোহমুক্ত হৃদয়’

১৩

ফুলবাড়ীতে বিজিবির অভিযানে ২৯৭ বোতল যৌন উত্তেজক সিরাপ জব্দ

১৪

মোরেলগঞ্জের বহরবুনিয়ায় ডালিমের অত্যাচারে অতিষ্ঠ গ্রামবাসী, বিচারের দাবিতে মানববন্ধন

১৫

কুয়াকাটায় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব পর্যটন দিবস পালিত

১৬

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে শ্রমিক দলের সমাবেশ

১৭

পীরগঞ্জে বৈধ বালুমহলে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

১৮

কাঠালিয়ার ছৈলারচরে বিশ্ব পর্যটন দিবসে আলোচনা সভা

১৯

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে অভিযান

২০