মো. সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি
২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মহম্মদপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন

‘মাদকদ্রব্য ত্যাগ করি, কিশোর গ্যাং নির্মূল করি, সুস্থ-সবল জীবন গড়ি’—এই প্রতিপাদ্য ও স্লোগান নিয়ে মাগুরার মহম্মদপুরে শুরু হয়েছে ‘১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬’ (উপজেলা পর্যায়)। মহম্মদপুর থানা ও কমিউনিটি পুলিশিং ফোরামের যৌথ উদ্যোগে জমকালো আয়োজনের মধ্য দিয়ে টুর্নামেন্টটির উদ্বোধন করা হয়।

রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেলে মহম্মদপুর উপজেলা মিনি স্টেডিয়ামে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন (পিপিএম-সেবা)।

উদ্বোধনী বক্তব্যে পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন বলেন, “মাননীয় ইনসপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) জনাব আলী হোসেন ফকির স্যারের দিকনির্দেশনায় বাংলাদেশ পুলিশ দেশব্যাপী এই কমিউনিটি পুলিশ কাবাডি টুর্নামেন্টের আয়োজন করেছে। পুলিশ ও জনতার সুদৃঢ় মেলবন্ধনের মাধ্যমে সমাজের অপরাধ নির্মূল করাই এর মূল লক্ষ্য।”

তিনি বলেন, তরুণ ও যুবসমাজ যেন মাদক, জুয়া কিংবা কিশোর গ্যাংয়ের মতো ভয়াল গ্রাসে নিমজ্জিত না হয়ে খেলাধুলার মাধ্যমে সুস্থ-সবল ও সুনাগরিক হিসেবে গড়ে উঠতে পারে, সে লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

পুলিশ সুপার আরও বলেন, “মাননীয় প্রধানমন্ত্রীর যে অঙ্গীকার—‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’, তারই ধারাবাহিকতায় খেলোয়াড়দের পেশাদারত্ব ও অর্থনৈতিক সুরক্ষার সুযোগ তৈরি হচ্ছে।”

আরো পড়ুন...  বারডেমের বিশেষজ্ঞ চিকিৎসকদের অংশগ্রহণে পীরগঞ্জে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প

তিনি বলেন, কাবাডি জাতীয় দলে জায়গা পাওয়া খেলোয়াড়রা প্রতি মাসে ১ লাখ টাকা করে সম্মানী পাবেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন, মহম্মদপুর থেকেই এমন দক্ষ খেলোয়াড় উঠে আসবে, যারা জেলা ও বিভাগীয় পর্যায় পেরিয়ে জাতীয় দলে মাগুরার সুনাম উজ্জ্বল করবে।

বিশেষ অতিথির বক্তব্য দেন কমিউনিটি পুলিশিং ফোরাম, মহম্মদপুর থানার আহ্বায়ক অধ্যক্ষ মৈমুর আলী মৃধা। তিনি বলেন, পুলিশ প্রতিনিয়ত জনমানুষের সেবায় নিয়োজিত থাকে। পুলিশি সেবাকে আরও জনমুখী ও জনগণের কাছাকাছি নিয়ে যেতে খেলাধুলা ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্তকরণের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।

মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এম. শামীম আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) থান্দার খায়রুল হাসান (পিপিএম-সেবা)।

অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, শিক্ষাবিদ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সুশীল সমাজের প্রতিনিধি ও ক্রীড়ামোদী দর্শক উপস্থিত ছিলেন।

আলোচনা সভা ও আনুষ্ঠানিক উদ্বোধন শেষে প্রধান অতিথি ও আমন্ত্রিত অতিথিরা মাঠে নেমে উভয় দলের বালিকা ও বালক খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন এবং শুভেচ্ছা বিনিময় করেন।

টুর্নামেন্টের উদ্বোধনী দিনে বালিকা ও বালক—উভয় বিভাগে রাজাপুর ইউনিয়ন ও নোহাটা ইউনিয়নের দল প্রতিদ্বন্দ্বিতা করে। খেলা ঘিরে স্থানীয় দর্শকদের ব্যাপক উপস্থিতি ও করতালিতে পুরো মাঠ উৎসবমুখর হয়ে ওঠে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুলিয়ারচরে ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুলের গণসংযোগ

১

বেতিল হাট-বাজার বণিক সমবায় সমিতির নির্বাচনে ভোটার সিরিয়াল কার্ড বিতরণ

২

মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে আনন্দ-উচ্ছ্বাসে ‘মেলবন্ধন’

৩

কুষ্টিয়ায় শ্রমিক নেতা কমরেড রেজন বিশ্বাসের স্মরণসভা অনুষ্ঠিত

৪

শান্তিপূর্ণ বদরগঞ্জ অশান্তের চেষ্টা হলে জবাব দেওয়া হবে: তাতী দল সভাপতি

৫

মহিপুরে দুই একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উন্নয়ন কাজের উদ্বোধন

৬

যাঁকে ভালোবাসা ছাড়া মুমিন হওয়া যায় না

৭

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

৮

বিদেশে পাঠানোর কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, যশোরে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

৯

দেশ ও স্বাস্থ্যখাতে অস্থিরতার প্রতিবাদে কুড়িগ্রামে ড্যাবের মানববন্ধন

১০

মহম্মদপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন

১১

সাভারে বিএনপির বিক্ষোভ মিছিল, ‘নৈরাজ্য ও সন্ত্রাসের’ প্রতিবাদ

১২

ইসলামী বইমেলায় আসছে জাহেদুল ইসলাম আল রাইয়ানের ‘মোহমুক্ত হৃদয়’

১৩

ফুলবাড়ীতে বিজিবির অভিযানে ২৯৭ বোতল যৌন উত্তেজক সিরাপ জব্দ

১৪

মোরেলগঞ্জের বহরবুনিয়ায় ডালিমের অত্যাচারে অতিষ্ঠ গ্রামবাসী, বিচারের দাবিতে মানববন্ধন

১৫

কুয়াকাটায় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব পর্যটন দিবস পালিত

১৬

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে শ্রমিক দলের সমাবেশ

১৭

পীরগঞ্জে বৈধ বালুমহলে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

১৮

কাঠালিয়ার ছৈলারচরে বিশ্ব পর্যটন দিবসে আলোচনা সভা

১৯

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে অভিযান

২০