দিনাজপুরের ফুলবাড়ীতে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ২৯৭ বোতল বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (২৮ সেপ্টেম্বর) ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর অধীন দাইনুর বিওপির সদস্যরা মাদক ও চোরাচালান প্রতিরোধে অভিযান পরিচালনা করেন। এ সময় বাংলাদেশ ভূখণ্ডের অভ্যন্তর থেকে ২৯৭ বোতল বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, জব্দ করা সিরাপের সিজার মূল্য ৪৪ হাজার ৫০০ টাকা।
ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান, পিএসসি বলেন, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ধারাবাহিকভাবে অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালানি মালামাল জব্দ এবং সংশ্লিষ্টদের আটকের লক্ষ্যে দৃঢ়তা ও পেশাদারিত্বের সঙ্গে অভিযান পরিচালনা করা হবে।
তিনি আরও বলেন, সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দায়িত্ব পালন করছে।
মন্তব্য করুন