রংপুরের বদরগঞ্জে জমি থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে এমদাদুল হক (৭০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার রাধানগর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের দরজিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত এমদাদুল হক ওই গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে। তিনি স্ত্রী ও দুই সন্তান রেখে গেছেন।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে বৃষ্টির মধ্যে জমি থেকে গরু আনতে যান এমদাদুল হক। এ সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
বদরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) নুর আলম সরকার বলেন, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক বলেও জানান তিনি।
মন্তব্য করুন