মোঃ রবিউল ইসলাম, নলডাঙ্গা প্রতিনিধি
১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নলডাঙ্গায় সম্পত্তি দখল নিয়ে হামলার অভিযোগ, সংবাদ সম্মেলনে গৃহবধূ

নাটোরের নলডাঙ্গায় বসতভিটার সম্পত্তির দখল চাওয়াকে কেন্দ্র করে এক নারী ও তার স্বামীকে মারধর, শ্লীলতাহানি এবং স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মোছা. কবিতা খাতুন (৩০) নলডাঙ্গা থানায় লিখিত অভিযোগ করেছেন।

সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে নলডাঙ্গা উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন কবিতা খাতুন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, রামশার কাজিপুর মৌজায় তার স্বামী মো. শফিকুল ইসলামের নামে থাকা প্রায় ১০ শতাংশ বসতভিটার জমি আব্দুস সামাদ (৪৫), তার ছেলে মো. হাসান আলী (২৫), মো. আব্দুল হামিদ (৪০) ও মো. হাসেম আলী (২৩) দীর্ঘদিন ধরে জোরপূর্বক ভোগদখল করে আসছেন।

কবিতা খাতুনের দাবি, গত ১৩ সেপ্টেম্বর সকাল ১১টা ৫ মিনিটের দিকে তিনি ওই সম্পত্তির দখল চাইতে গেলে অভিযুক্তরা দখল দিতে অস্বীকৃতি জানান এবং তাকে গালিগালাজ করেন। এর প্রতিবাদ করলে অভিযুক্তরা দেশীয় অস্ত্র ও বাঁশের লাঠি নিয়ে দলবদ্ধভাবে তার বসতবাড়িতে প্রবেশ করেন বলে অভিযোগ করেন তিনি।

লিখিত বক্তব্যে কবিতা খাতুন আরও বলেন, মো. আব্দুল হামিদের নির্দেশে আব্দুস সামাদ বাঁশের লাঠি দিয়ে তাকে হত্যার উদ্দেশ্যে মাথায় আঘাত করেন। এতে মাথার পেছনের বাম পাশে রক্তাক্ত জখম হয়ে তিনি মাটিতে পড়ে যান। পরে মো. হাসান আলী তাকে এলোপাতাড়ি মারধর করলে শরীরের বিভিন্ন স্থানে জখম হয়।

আরো পড়ুন...  বদরগঞ্জে নরসুন্দরের বিরুদ্ধে নারীর অভিযোগ

এ সময় মো. হাসেম আলী তার পরনের সেলোয়ার-কামিজ ধরে টানাহেঁচড়া করে শ্লীলতাহানি করেন এবং মো. আব্দুল হামিদ তার গলায় থাকা আনুমানিক আট আনা ওজনের একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেন বলেও অভিযোগ করেন কবিতা খাতুন। চেইনটির আনুমানিক মূল্য ১ লাখ ২০ হাজার টাকা বলে জানান তিনি।

কবিতা খাতুনের অভিযোগ, তাকে রক্ষা করতে তার স্বামী মো. শফিকুল ইসলাম এগিয়ে এলে মো. হাসান আলী ও মো. আব্দুল হামিদ তাকেও বাঁশের লাঠি দিয়ে মারধর করেন। এতে তার শরীরের বিভিন্ন স্থানে ছিলাফোলা ও কালশিরার জখম হয়।

তাদের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা গালিগালাজ, ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়। পরে প্রতিবেশীদের সহযোগিতায় কবিতা খাতুনকে অটোরিকশায় করে নলডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসা দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে মোছা. হুরজান বেগম, মোছা. তানজিলা বেগম ও মো. শাহিদুল ইসলামসহ স্থানীয় কয়েকজন প্রত্যক্ষদর্শী ছিলেন বলে জানানো হয়।

সংবাদ সম্মেলনে কবিতা খাতুন অভিযোগের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

আরো পড়ুন...  খাগড়াছড়িতে হিল উইমেন্স ফেডারেশনের কর্মসূচি

এ বিষয়ে নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার জাহান বলেন, “কবিতা খাতুনের একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নলডাঙ্গায় সম্পত্তি দখল নিয়ে হামলার অভিযোগ, সংবাদ সম্মেলনে গৃহবধূ

কুলিয়ারচরে হাতকড়াসহ পালানো আ. লীগ নেতা ১০ ঘণ্টা পর ফের আটক

মোরেলগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেনীর কর্মচারীর বিরুদ্ধে নানাবিধ অভিযোগ

নিরাপত্তা জোরদারে মোরেলগঞ্জে আবু হুরাইরা মাদ্রাসায় সিসি ক্যামেরা স্থাপন: উদ্বোধন করলেন এমপি আব্দুল আলীম

বর্ণাঢ্য আয়োজনে সাংবাদিক রফিকুল ইসলামের জন্মদিন পালিত

জিরো টলারেন্সের পরও মাদক কেন নিয়ন্ত্রণের বাইরে?

ঝালকাঠিতে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় মদ ও ফেন্সিডিল জব্দ

সিলেটে ‘নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদ’র বর্ণাঢ্য অভিষেক

কালিয়াকৈরে দেশীয় অস্ত্র ও বিপুল পরিমাণ মাদকসহ গ্রেফতার ৬

১০

মোরেলগঞ্জে মতুয়া মিশনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি

১১

মোরেলগঞ্জে ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ উদ্বোধন

১২

মোরেলগঞ্জে জমি ও মৎস্যঘের দখল, হামলা ও হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন

১৩

ইসলামপুরে তিন দিনব্যাপী ড্রোন প্রশিক্ষণ শুরু

১৪

সাংবাদিকদের সঙ্গে গাজীপুরের পুলিশ সুপারের মতবিনিময়

১৫

১০১ বছর বয়সে স্বপ্নপূরণ, নতুন ঘর পেলেন সখিনা বেগম

১৬

শ্যামগঞ্জে ১২ বোতল ভারতীয় মদসহ যুবক আটক

১৭

মাগুরায় ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

১৮

মাগুরা বণিক সমিতির নির্বাচনে ৪৪ প্রার্থীর প্রতীক বরাদ্দ

১৯

দুর্গম পাহাড়ে অসহায়দের পাশে ৫৭ বিজিবি

২০