শেফালী আক্তার রাখি, মোরেলগঞ্জ প্রতিনিধি
১২ সেপ্টেম্বর ২০২৬, ৪:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মোরেলগঞ্জে মতুয়া মিশনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি

 “ডেঙ্গু প্রতিরোধে সচেতন হন; নিজেকে, পরিবারকে ও সমাজকে নিরাপদ রাখুন”— এই স্লোগানকে সামনে রেখে বাগেরহাটের মোরেলগঞ্জে শ্রী শ্রী হরি-গুরুচাঁদ মতুয়া মিশনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

​শনিবার বেলা ১১টায় অরাজনৈতিক ধর্মীয় সংগঠন মতুয়া মিশনের অস্থায়ী কার্যালয়ে ‘ডেঙ্গু প্রতিরোধে করণীয়’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মতুয়া মিশনের উপজেলা সভাপতি মতুয়া আচার্য সুখদেব হালদার।

​সভায় বক্তব্য রাখেন মতুয়া মিশনের পৌর সভাপতি শিক্ষক বিভূতি ভূষণ পোদ্দার, সহ-সভাপতি সাংবাদিক গণেশ পাল, শিক্ষক লিটন রায়, প্রভাষক সুষেন তালুকদার, অধ্যাপক ইন্দ্রজিৎ মণ্ডল, পৌর সেক্রেটারি চয়ন কর্মকার, গোপাল গোলদার, সৌরভ মৃধা, সুব্রত ডাকুয়া ও গৌতম কর্মকারসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

​আলোচনা সভায় বক্তারা বলেন, “ডেঙ্গু একটি ভাইরাসজনিত রোগ, যা এডিস মশার মাধ্যমে ছড়ায়। এটি যে কোনো সময় যে কারো হতে পারে, তাই সচেতনতা ও প্রতিরোধই এর একমাত্র সুরক্ষা।” এডিস মশার বিস্তার রোধে বাড়ির আশপাশে জমে থাকা পানি নিষ্কাশন করা এবং ডাবের খোসা, পরিত্যক্ত টায়ার ও প্লাস্টিক বর্জ্য পরিষ্কার রাখার পরামর্শ দেন তারা। এছাড়া সন্ধ্যায় ফুল হাতা জামা পরা, মশারোধক ব্যবহার করা এবং লক্ষণ দেখা দিলে ঘরে চিকিৎসা না নিয়ে দ্রুত হাসপাতালে গিয়ে চিকিৎসকের শরণাপন্ন হওয়ার আহ্বান জানানো হয়।

আরো পড়ুন...  ইসলামী ব্যাংকে স্বচ্ছ নেতৃত্বের দাবিতে কিশোরগঞ্জে গ্রাহকদের মানববন্ধন

​সভা শেষে কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে। র‍্যালি চলাকালে স্থানীয় ব্যবসায়ী ও পথচারীদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে মতুয়া মিশনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি

মোরেলগঞ্জে ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ উদ্বোধন

মোরেলগঞ্জে জমি ও মৎস্যঘের দখল, হামলা ও হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন

ইসলামপুরে তিন দিনব্যাপী ড্রোন প্রশিক্ষণ শুরু

সাংবাদিকদের সঙ্গে গাজীপুরের পুলিশ সুপারের মতবিনিময়

১০১ বছর বয়সে স্বপ্নপূরণ, নতুন ঘর পেলেন সখিনা বেগম

শ্যামগঞ্জে ১২ বোতল ভারতীয় মদসহ যুবক আটক

মাগুরায় ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

মাগুরা বণিক সমিতির নির্বাচনে ৪৪ প্রার্থীর প্রতীক বরাদ্দ

দুর্গম পাহাড়ে অসহায়দের পাশে ৫৭ বিজিবি

১০

রাসুল (সা.)-এর দৈহিক গঠন

১১

চরাঞ্চলের ২২৫ নারী ও কিশোরী পেল ডিগনিটি কিট

১২

সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ জনের আত্মসমর্পণ

১৩

ব্যবসায়ীকে জিম্মি করে টাকা আদায়ের অভিযোগ, ভাণ্ডারিয়ায় গ্রেপ্তার ২

১৪

নড়াগাতীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

১৫

মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান

১৬

স্বাক্ষর জালিয়াতির অভিযোগ অস্বীকার, নিরপেক্ষ তদন্ত দাবি আইনজীবীর

১৭

কুড়িগ্রামে শিক্ষার্থীদের মাঝে ১০ হাজার কাঁঠাল চারা বিতরণ

১৮

মহিপুরে ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, পলাতক ১

১৯

মোড়েলগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত 

২০