শরিফ মিয়া, স্টাফ রিপোর্টার
১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইসলামপুরে তিন দিনব্যাপী ড্রোন প্রশিক্ষণ শুরু

জামালপুরের ইসলামপুরে স্থানীয় তরুণ-তরুণীদের আধুনিক প্রযুক্তিতে দক্ষ করে তুলতে তিন দিনব্যাপী ‘ড্রোন পরিচালনা ও রক্ষণাবেক্ষণ’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে কুলকান্দি সামছুন্নাহার উচ্চ বিদ্যালয়ের হলরুমে ‘বেঙ্গল এভিয়েশন ইনিশিয়েটিভ’-এর উদ্যোগে এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। এতে স্থানীয় তরুণ-তরুণীরা অংশ নেন। অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ মো. জুবায়ের।

কুলকান্দি সামছুন্নাহার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাবুদ্দিন মীরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ৯০-এর গণঅভ্যুত্থানের নেতা ও বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি আসলাম খান, বেঙ্গল এভিয়েশন ইনিশিয়েটিভের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কমান্ডার জিয়া নূর নবী, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মনিরুল ইসলাম, ডাইরেক্টর ট্রেনিং রাশেদুল ইসলাম, নৌবাহিনীর অবসরপ্রাপ্ত অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার আরিফুজ্জামান, আন্তর্জাতিক ব্যবসা গবেষক সবুজ কুমার মন্ডল, কুলকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি নুর ইসলাম এবং সাংবাদিক লিয়াকত হোসাইন লায়নসহ অনেকে।

বক্তারা বলেন, বর্তমান তথ্যপ্রযুক্তিনির্ভর সময়ে ড্রোন প্রযুক্তির ব্যবহার ও গুরুত্ব দিন দিন বাড়ছে। এ ধরনের প্রশিক্ষণ কর্মশালা প্রান্তিক এলাকার তরুণ-তরুণীদের আধুনিক প্রযুক্তিতে দক্ষ করে তুলতে এবং দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরো পড়ুন...  কুলিয়ারচরে একদিনে ৬ অপরাধী গ্রেফতার, প্রশংসায় এসআই সুজন বিশ্বাস সাব-হেডলাইন:

তিন দিনব্যাপী প্রশিক্ষণে কুলকান্দি এলাকার নির্বাচিত তরুণ-তরুণীদের ড্রোনের নিরাপদ পরিচালনা, ক্যামেরা ও ভিডিওগ্রাফির ব্যবহার, ড্রোন মেরামত এবং নিয়মিত রক্ষণাবেক্ষণের বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়া হবে।

প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করার পর অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামপুরে তিন দিনব্যাপী ড্রোন প্রশিক্ষণ শুরু

সাংবাদিকদের সঙ্গে গাজীপুরের পুলিশ সুপারের মতবিনিময়

১০১ বছর বয়সে স্বপ্নপূরণ, নতুন ঘর পেলেন সখিনা বেগম

শ্যামগঞ্জে ১২ বোতল ভারতীয় মদসহ যুবক আটক

মাগুরায় ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

মাগুরা বণিক সমিতির নির্বাচনে ৪৪ প্রার্থীর প্রতীক বরাদ্দ

দুর্গম পাহাড়ে অসহায়দের পাশে ৫৭ বিজিবি

রাসুল (সা.)-এর দৈহিক গঠন

চরাঞ্চলের ২২৫ নারী ও কিশোরী পেল ডিগনিটি কিট

সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ জনের আত্মসমর্পণ

১০

ব্যবসায়ীকে জিম্মি করে টাকা আদায়ের অভিযোগ, ভাণ্ডারিয়ায় গ্রেপ্তার ২

১১

নড়াগাতীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

১২

মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান

১৩

স্বাক্ষর জালিয়াতির অভিযোগ অস্বীকার, নিরপেক্ষ তদন্ত দাবি আইনজীবীর

১৪

কুড়িগ্রামে শিক্ষার্থীদের মাঝে ১০ হাজার কাঁঠাল চারা বিতরণ

১৫

মহিপুরে ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, পলাতক ১

১৬

মোড়েলগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত 

১৭

পরকীয়ার জেরে স্বামীকে বিষ খাইয়ে হত্যার অভিযোগে স্ত্রী গ্রেপ্তার

১৮

খালি বাঁধের ঢালে লাউচাষ, বাড়তি আয়ের পথ দেখছেন কৃষকরা

১৯

১০ বছরের শিশুকে বলাৎকার: মাদরাসা শিক্ষকের যাবজ্জীবন

২০